অরিগ্যামি-লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। অরিগ্যামি তৈরি করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আপনারা সব সময় নতুন কিছু উপস্থাপন করেন। তাইতো আমিও ক্ষুদ্র প্রচেষ্টায় ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা লাল কাঁকড়ার অরিগ্যামি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি:
কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। অনেক সময় ঝটপট কিছু তৈরি করার চেষ্টা করি। আর তারই ধারাবাহিকতায় এই সপ্তাহেও নতুন একটি লাল কাঁকড়ার অরিগ্যামি উপস্থাপন করতে যাচ্ছি। কাগজ দিয়ে লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। নতুন কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার সব সময় ভালো লাগে। তাই তো সময় পেলেই নতুন কিছু করার চেষ্টা করি এবং সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। রঙিন কাগজের ব্যবহার করে নতুন কিছু করতে ভালো লাগে বলেই মাঝে মাঝে সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. পেন্সিল।
৩. আঠা।
৪. কাঁচি।
ধাপ সমূহ:
ধাপ-১
লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি তৈরি করার জন্য প্রথমে কাগজ গোল করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এজন্য প্রথমে কাগজে গোল করে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২
এবার দাগ অনুযায়ী কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। যাতে করে কাঁকড়া তৈরি করা যায়।
ধাপ-৩
একই পদ্ধতি অনুযায়ী দাগ দিয়ে সুন্দর করে কালো কাগজ কেটে নিয়েছি যাতে করে কাঁকড়া দেখতে ভালো লাগে।
ধাপ-৪
এবার কাঁকড়ার পায়ের অংশ তৈরি করার জন্য সুন্দর করে কাগজ কেটে নেওয়ার চেষ্টা করেছি। সুন্দর করে অনেকগুলো কাগজ কেটে নিয়েছি।
ধাপ-৫
এবার কাঁকড়ার পায়ের ডিজাইন করার জন্য সুন্দর করে কালো কাগজ ছোট ছোট করে কেটে নিয়েছি। যাতে করে এগুলো কাজে লাগিয়ে সুন্দর করে ডিজাইন করা যায়।
ধাপ-৬
এবার ধীরে ধীরে কাঁকড়ার পায়ের অংশগুলো সুন্দর করার চেষ্টা করেছি। এর জন্য আমি আঠার ব্যবহার করেছি।
ধাপ-৭
এবার কেটে রাখা কাগজগুলো প্রস্তুত করেছি। কাঁকড়া তৈরি করার জন্য এজন্য প্রথমে সুন্দর করে একটি লাল রঙের কাগজ নিয়েছি।
ধাপ-৮
এবার কালো রঙের কাগজ নিয়েছি এবং মাঝে ভাঁজ করে নিয়েছি। এরপর আঠা লাগিয়ে সুন্দর করে একসাথে জয়েন্ট করার চেষ্টা করেছি।
ধাপ-৯
সুন্দর করে দুটি অংশ একসাথে লাগিয়ে নিয়েছি। এভাবে দুটো কাঁকড়ার অংশ সুন্দর করে প্রস্তুত করেছি।
ধাপ-১০
সবকিছু সুন্দর করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-১১
এবার কাঁকড়া সুন্দর করে উপস্থাপন করার জন্য ছোট ছোট পা তৈরি করার চেষ্টা করেছি এবং আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-১২
ধীরে ধীরে কাঁকড়াগুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার আরো কিছু অংশ তৈরি করার জন্য অর্থাৎ মুখের অংশ তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি।
ধাপ-১৩
কাগজ কাটা হয়ে গেলে এবার চোখ তৈরি করার জন্য আরো কাগজ সুন্দর করে কেটে নিয়েছি এবং চোখ বানানোর চেষ্টা করেছি।
শেষ ধাপ
সবকিছু সুন্দরভাবে তৈরি হয়ে গেলে সেটিং করে দেওয়ার চেষ্টা করেছি এবং এভাবেই আমি লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:
লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করেছি। এই কাঁকড়া তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। নতুন কিছু করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
কি বলবো আপু আপনার কাজগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি সব সময় নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করেন আসলে সেগুলো আমাকে একেবারে মুগ্ধ করে। আসলে রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আর আপনি তো দেখছি লাল কাঁকড়া তৈরি করেছেন। আমার তো মনে হচ্ছে কাঁকড়া গুলো যেন আমার দিকে চলে আসতেছে। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমার কাছে চলে আসে সেজন্য। যাই হোক আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হচ্ছে।
আপু আপনার মুখে প্রশংসা শুনে সত্যিই ভালো লাগলো। আপনিও কিন্তু দারুন দক্ষতার অধিকারীনি। আপনার কাজগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য। ধন্যবাদ আপু।
সত্যি আপু রঙিন পেপার দিয়ে লাল কাকড়া প্রস্তুত করা দেখে আমি অবাক হয়েছি।। বিশেষ করে এমন ইউনিট অনেক অনেক প্রস্তুত করতে আপনি কাগজ কাটার কৌশল টা খুব ভালোভাবে উপস্থাপন করেছেন।।
আর কালার কম্বিনেশন টা তো খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এর জন্যই সৌন্দর্যটা এত বৃদ্ধি পেয়েছে।।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা লাল কাঁকড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙ্গিন কাগজ দিয়ে লাল কাঁকড়ার অরিগামি টি দেখতে খুবই চমৎকার হয়েছে। এরকম অরিগামি গুলো দেখতে খুবই ভালো লাগে।আপু আপনি কাঁকড়া বানানো পুরো প্রক্রিয়া টি খুবই সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন।তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
লাল কাঁকড়ার অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি লাল কাঁকড়ার অরিগ্যামি বানানোর প্রসেজ সুন্দর করে উপস্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার আইডিয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর লাল কাঁকডার অরিগামি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে খুবই সুন্দর হয়। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুবই সুন্দর ভাবে এই কাঁকড়া দুটি তৈরি করেছেন। উপস্থাপনা ও কিন্তু খুবই ভালো ছিল বলতে হচ্ছে। সম্পূর্ণটা দেখে ভালো লাগলো।
আমার আইডিয়া আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। আসলে নতুন কিছু করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ দক্ষতার সাথে লাল পিঁপড়া তৈরি করেছেন। সত্যি আপনার এই লাল পিঁপড়া পোস্টটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। দেখে তাই শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবো।
ভাইয়া আমি কাঁকড়া তৈরি করেছি পিঁপড়া নয়। যাইহোক দেখতে অনেকটাই পিঁপড়ার মত লাগছে। আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।
বাহ দারুন আইডিয়া কাজে লাগিয়েছে তো রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর করে লাল কাঁকড়ার দৃশ্য তৈরি করে ফেলেছেন অনেক ভালো লাগলো।
নতুন নতুন আইডিয়া কাজে লাগাতে ভালো লাগে। তাই তো আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু তৈরি করার জন্য। ভাইয়া আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর কাকড়ার অরিগামি তৈরি করেছেন আপু। আপনার তৈরি লাল কাঁকড়াটি দেখে সত্যিই খুব ভালো লাগছে। বিশেষ করে লাল ও কালো রঙের রঙিন কাগজ ব্যবহার করে কাঁকড়া তৈরি করার কারণে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর লাল কাকড়ার অরিগামি তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
রঙিন কাগজের ব্যবহার করে কাঁকড়াটি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। লাল এবং কালো রঙের মিশ্রণে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য।
ভালো লাগারই কথা আপু আপনার অরিগ্যামি গুলো অনেক সুন্দর হয় দেখতে। আপনি রঙিন কাগজ দিয়ে লাল কাঁকড়ার অরিগ্যামী তৈরি করেছেন অসাধারণ ছিল প্রতিটি ধাপ। প্রতিসপ্তায় যেহেতু অরিগ্যামি পোস্ট গুলো শেয়ার করেন আপনার পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের অরিগ্যামি দেখার সুযোগ হয়ে যায়। অনেক ভালো লেগেছে আপনারা আজকে শেয়ার করা অরিগ্যামী। লাল কাঁকড়াটি অসাধারণ সুন্দর ছিল।
আমার তৈরি করা লাল কাঁকড়া দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রতি সপ্তাহেই আমি চেষ্টা করি ভিন্ন কিছু উপস্থাপন করার জন্য। আর আপনাদের এত সুন্দর মতামত পেলে আরো উৎসাহ পাই আপু।
লাল কাকড়ার দারুন একটা অরিগামি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা খুবই ভালো লাগলো দেখে। আপনিও দারুণভাবে এটা তৈরি করতে সক্ষম হয়েছেন।
আমার তৈরি করা কাঁকড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। মতামত প্রকাশ করেছেন এবং উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল ভাইয়া।
আপু আপনি আজকে ভিন্ন রকম একটি লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি করে দেখিয়েছেন। ছোট বেলায় আমি কাঁকড়া দেখলে ভীষণ ভয় পেতাম। তবে আপনার তৈরি কাঁকড়া দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
লাল কাঁকড়ার অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। ছোটবেলায় আমিও কাঁকড়া দেখলে ভীষণ ভয় পেতাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া নিজের মতামত তুলে ধরার জন্য।