পেইন্টিং- চাঁদনী রাতের সৌন্দর্য||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। একটা সময় পেইন্টিং করতে অনেক ভালো লাগতো। কিন্তু কেন জানি দিনে দিনে অলস হয়ে যাচ্ছি😃। পেইন্টিং করতে গেলেই মনে হয় এখন করি, কাল করি, পরশু করি🤭। তবুও সময় করে এই পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আমি চেষ্টা করেছি চাঁদনী রাতের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার জন্য। আশা করছি আমার এই পেইন্টিং সবার কাছে ভালো লাগবে।
চাঁদনী রাতের সৌন্দর্য:
চাঁদনী রাত মানেই অপরূপ সৌন্দর্যের আধার। চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য দেখতে যেমন ভাল লাগে তেমনি রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলতে ভালো লাগে। অনেকদিন পর এই পেইন্টিং করেছি। জানিনা কেমন হয়েছে। তবে চাঁদনী রাতের সৌন্দর্য পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে। আর চাঁদনী রাত দেখতে অনেক ভালো লাগে। তাই তো পেইন্টিংয়ের মাধ্যমে সেই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আকাশে সুন্দর চাঁদ আর ছোট ছোট তারা প্রকৃতিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করে। তাই তো সেই সৌন্দর্যকে তুলে ধরার জন্য আজকের এই পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।
ধাপ সমূহ:
ধাপ-১
চাঁদনী রাতের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার জন্য প্রথমে কাগজের মধ্যে নীল রং করার চেষ্টা করেছি। এরপর সাদা রংয়ের মিশ্রণে আকাশের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।
ধাপ-২
আকাশটা আরো সুন্দর করার জন্য বিভিন্ন অংশের কাজ করেছি। এরপর নিচের দিকে রং করেছি।
ধাপ-৩
এবার একেবারে নিচের দিকের অংশে সবুজ রং ব্যবহার করার চেষ্টা করেছি। যাতে করে চাঁদের আলোয় হালকা সবুজ রঙের ঘাস গুলো দেখতে পাওয়া যায়।
ধাপ-৪
এরপর ছোট ছোট কিছু বিল্ডিং তৈরি করার চেষ্টা করেছি। এবার একটি চাঁদ অঙ্কন করার জন্য সুন্দর করে গোল বৃত্ত অঙ্কনের চেষ্টা করেছি।
ধাপ-৫
এবার ধীরে ধীরে চাঁদ দুটি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপর গাছের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৬
এবার রঙের ব্যবহার করার চেষ্টা করেছি। সাদা রং দিয়ে সুন্দর ভাবে চাঁদ অঙ্কন করার চেষ্টা করেছি।
ধাপ-৭
এবার কালো রঙের মিশ্রণে ছোট ছোট বিল্ডিং গুলো আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৮
ঘরের মাঝের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং জলন্ত কিছু লাইট ফুটিয়ে তোলার জন্য সাদা রঙের ব্যবহার করেছি।
ধাপ-৯
এবার সুন্দর করে গাছ অঙ্কনের চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে বা আকর্ষণীয় হয়।
ধাপ-১০
এবার সুন্দর করে গাছের পাতাগুলো অঙ্কনের চেষ্টা করেছি। যাতে চারপাশের পরিবেশ দেখতে ভালো লাগে এবং চিত্রটি দেখতে ভালো লাগে।
শেষ ধাপ
এবার নিচের দিকে কিছু ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে। এরপর ছোট ছোট তারা অঙ্কন করার চেষ্টা করেছি এবং অন্যান্য কিছু অংশের কাজ করে এই পেইন্টিং শেষ করেছি।
উপস্থাপনা:
চাঁদনী রাতের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের সকলের কাছে কেমন লেগেছে। তবে অপরূপ সৌন্দর্য এবং চাঁদনী রাত দুটো মিলে এই প্রকৃতিকে আরো বেশি সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।
চাঁদনী রাতে হাঁটতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে চাঁদনী রাতের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং এর মাধ্যমে চাঁদনী রাতের দৃশ্য টা খুব ভালোভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশন টাও দারুন লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।
চাঁদনী রাতে হাঁটতে সত্যি অনেক ভালো লাগে। তাই তো এই চাঁদনী রাতের দৃশ্য ফুটিয়ে তুলেছি। কালার কম্বিনেশন সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামত প্রকাশের জন্য এবং উৎসাহ দেয়ার জন্য।
চাঁদনী রাতের সৌন্দর্য আপনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ।কালার কম্বিনেশন আমার অনেক পছন্দ হয়েছে। চাঁদনী রাতে যেরকম গাছপালাও ঘর বাড়ি হালকা হালকা অন্ধকার দেখা যায় ঠিক যেন তেমনই হয়েছে। আপনার সুন্দর পেইন্টিংটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি পেইন্টিং এর মাধ্যমে অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। গাছপালা ও ঘরবাড়ি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ হয়েছে আপু।আর্ট দেখে মনে হচ্ছে এমন জ্যোস্না হলে সারা রাত বসে জ্যোস্না দেখতাম।আপু গাছের সাথে একটি দোলনা বানিয়ে দিন।ওখানে বসেই দেখব। ধন্যবাদ আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি চাইলে পেইন্টিং এর মাঝে কল্পনায় হারিয়ে যেতে পারেন জ্যোস্না দেখার জন্য। এরপরে অন্য কোনদিন আপনার জন্য দোলনায় বসার ব্যবস্থা করবো। এখন নাহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন।😅
চাঁদনী রাতের দৃশ্য গুলো সত্যি সাধারণ। এই দৃশ্য গুলো খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে চাঁদনী রাতের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং টি অনেক ভালো হয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া চাঁদনী রাতের দৃশ্য অনেক ভালো লাগে। তাইতো চাঁদনী রাতের পেইন্টিং করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার পেইন্টিং আর্ট মানেই ভিন্ন কিছু সৌন্দর্য ৷ তাই তো প্রতি সপ্তাহে আপনার পেইন্টিং দেখার অপেক্ষায় থাকি ৷ যা হোক আজকের করা পেইন্টিং টি সত্যি অসাধারণ হয়েছে ৷ চাঁদনী রাতের সৌন্দর্য টা বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ৷ অনেক ভালো লাগলো আপু রাতের চাঁদনী রাতের সৌন্দর্য টা ৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷
ভিন্ন কিছু উপস্থাপন করতে আমার ভালো লাগে। তাইতো প্রতি সপ্তাহে চেষ্টা করি ভিন্ন একটি পেইন্টিং শেয়ার করার জন্য। আপনি প্রতীক্ষায় থাকেন জেনে ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য।
পেইন্টিংটা অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে গাছের আড়ালে চাঁদের সৌন্দর্যটা এই পেইন্টিং এর প্রধান সৌন্দর্য হিসেবে ফুটে উঠেছে। সত্যিই আপনি প্রশংসার দাবিদার আপু।
গাছের আড়ালে চাঁদের সৌন্দর্য দেখতে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। চাঁদের আলোয় প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
চাঁদনী রাতের সৌন্দর্য্য পেইন্টিং দেখে চোখ সরাতে পারছি না আপু। গাছটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
আপু আমি চেষ্টা করেছি নিজের চেষ্টায় সুন্দর একটি পেইন্টিং করার জন্য। আপনাদের ভালোলাগা আমার উৎসাহ বাড়ায়। এভাবেই মন্তব্য করে সব সময় উৎসাহ দিবেন এই প্রত্যাশাই করি।
আপনার আর্ট গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। চাঁদনী রাতের খুব সুন্দর একটি আর্ট করেছেন। চাঁদনী রাতে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। চাঁদনী রাতের দৃশ্যটা উপস্থাপন করার চেষ্টা করেছি। কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে।
চাঁদনী রাতের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। চাঁদনী রাতে রাত জেগে তার দেখতে ভীষণ ভালো লাগে। চমৎকার একটি কালারফুল পেইন্টিং করেছেন। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
চাঁদনী রাতের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। তাইতো আমি সেই সৌন্দর্য রং তুলিতে তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি ভাইয়া রাত জেগে চাঁদনী রাতের সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
চাঁদনী রাতের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম।আপনি এঁকে খুব সুন্দর ভাবে চাঁদনী রাতের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব ভাল লাগলো আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
চাঁদনী রাতের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি চাঁদনী রাতের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।