নাটক রিভিউ-রুমমেট|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। সময় পেলেই নাটক দেখি। এই নাটকটি আমার অনেক ভালো লেগেছিল। তাইতো আজকে রিভিউ শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি যেই নাটকের রিভিউ উপস্থাপন করব সেই নাটকটির নাম "রুমমেট"। নাটকটি দারুন ছিল। নাটকের গল্প আমার খুবই ভালো লেগেছিল।


IMG_20230424_143310.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামরুমমেট
প্রযোজকজহিরুল ইসলাম সোহেল
পরিচালনানঈম ইমতিয়াজ নেয়ামুল
সম্পাদনারাশেদ রাব্বি
প্রধান সহকারী পরিচালকআবুল কালাম আজাদ
অভিনয়েআরফান নিশো, সাবিলা নূর, ফারজানা চুমকি, মাজনুন মিজান, ডিকন নূর
দৈর্ঘ্য৪৭ মিনিট
মুক্তির তারিখ৫ মে ২০২২
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • আরফান নিশো-নিলয়
  • সাবিলা নূর-মিতু
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-04-24-13-07-29-00.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই আমরা দেখতে পাই দুজন মানুষ আলাদা আলাদা ভাবে ঘর ভাড়া খুঁজছে। এরপর তারা তাদের কাঙ্খিত বাজেট অনুযায়ী ঘর ভাড়া পেয়ে যায়। কিন্তু তাদেরকে কিছু শর্ত দেওয়া হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। কিংবা আসতে হবে। আসলে দুজন প্রথমে জানতো না যে তারা দুজন একই রুম ভাড়া নিয়েছে। একজন রাতে ডিউটি করত আর আরেকজন সারাদিন অফিস করত। তাই তো তাদের কখনো দেখা হয়নি। এভাবেই চলছিল গল্পের কাহিনী। এরপর হঠাৎ করে একদিন গল্পের প্রধান চরিত্র নিলয় বিছানার উপর চুলের রাবার ব্র্যান্ড পায়। দৌড়ে যায় সেই ভাবির কাছে যে তাকে ঘর ভাড়া দিয়েছিল। এরপর তিনি বলেন সেই রাবার ব্যান্ড তার। এভাবে মিথ্যে বলে সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করে। অন্যদিকে গল্পের অন্যতম প্রধান চরিত্র মিতু তার রুমে ছেলেদের অন্যান্য কিছু জিনিস খুঁজে পায়। সে দৌড়ে এসে তাদেরকে জানায়। কিন্তু তারা সবকিছু ম্যানেজ করার চেষ্টা করে।


Screenshot_2023-04-24-13-15-49-69.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এভাবে চলছিল গল্পটি। অন্যদিকে ওই ছেলেটি যে অফিসে দারোয়ানের চাকরি করে সেই অফিসেই মেয়েটি চাকরি করে। মেয়েটি সকাল-সকাল অফিসে যায় বলে ছেলেটির সাথে মাঝে মাঝেই ঝগড়া হয়। কারণ মেয়েটি খুব সকালে সেখানে পৌঁছে যায়। এভাবেই চলছিল নাটকের গল্প। এরপর হঠাৎ করে একদিন নিলয় দেখে তার পাশের ওয়ারড্রবে মেয়েদের অনেক জামা রাখা আছে। এরপর সেই মুহূর্তে সেই ভাবির কাছে যায় যে তাদেরকে ঘর ভাড়া দিয়েছে। তারপর তিনি সবকিছু খুলে বলেন যে এখানে রাতের বেলায় একটি মেয়ে থাকে এবং দুজনকেই তারা ভাড়া দিয়েছে। প্রথমে নিলয় এটা মানতে চাইছিল না। এরপর বাধ্য হয়ে সবকিছু মেনে নেয়। এবার নিলয় একটি ছোট্ট চিরকুটে সবকিছু লিখে মেয়েটিকে জানায়। মেয়েটি সেই চিরকুট পেয়ে অনেকটা অবাক হয়। এরপর ভাবির কাছে সবকিছু জানতে চায় এবং সে সবকিছু জানায়। প্রথমে সেও সেখানে থাকতে চাইছিল না। কিন্তু ঢাকা শহরে এত ভালো রুম পাওয়া সম্ভব ছিল না। তাইতো বাধ্য হয়ে সেখানে থেকে যায়।


Screenshot_2023-04-24-13-30-31-98.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এভাবে ধীরে ধীরে চিরকুটের মাধ্যমে তাদের দুজনের কথোপকথন হয়। তাদের কখনো দেখা হয় না। কিংবা সামনাসামনি কথা হয় না। চিরকুটের মাধ্যমে তাদের কথা প্রদান হয়। একজন আরেকজনের কথাগুলো চিরকুটে লিখে দিয়ে যায়। ব্যাপারগুলো বেশ ভালো লাগে আমার। দুজনের প্রতি দুজনের আলাদা রকমের অনুভূতি তৈরি হয়। এরপর হঠাৎ করে একদিন মিতুর বস মিতুকে অসম্মান করার চেষ্টা করে। তাই মিতু চাকরিটা ছেড়ে দেয়। অন্যদিকে নিলয় সেই বিষয়টির প্রতিবাদ জানায়। কিন্তু কেউ তখনও জানেনা যে তারা একই রুমে থাকে। এভাবে কেটে যায় আরো কিছুদিন। এর মাঝেও মিতু জানতে পারেনা যে সেই নিলয় তার রুমমেট ছিল। হঠাৎ একদিন মিতু টিভি দেখতে যায়। এমন সময় টিভিতে নিলয়ের সাক্ষাৎকার চলছিল। তখন সেই ভাবি বলে যে এই তোমার রুমমেট নিলয়। মিতু অনেকটা অবাক হয়ে যায়। এত কাছে থেকেও তাকে চিনতে পারেনি সে।


Screenshot_2023-04-24-13-33-01-63.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


টিভিতে নিলয়ের সাক্ষাৎকার দেখাছিল আর মিতু সেই সাক্ষাৎকার দেখে সত্যি অবাক হয়। এটা ভেবে অবাক হয় যে, যেই মানুষটি তার সাথে রুম শেয়ার করেছে সেই মানুষটিকে সে আগে থেকেই চিনতো। কিন্তু বুঝতে পারেনি। এবার মিতু নিলয়ের সাথে দেখা করতে যায়। নিলয় মিতুকে দেখে গাড়ি থেকে নামে এবং তার সাথে কথা বলে। মিতু কে দেখে নিলয় চিনতে পারে। কিন্তু সে তখনও জানত না যে এই মেয়েটি ছিল তার রুমমেট। এরপর মিতু নিলয়কে বলে তার সেই মেয়েটির কথা মনে আছে কিনা যাকে সে বিছানার চাদরের জন্য খোটা দিয়েছিল এবং তার মেকাপের কথা বলেছিল। আর একদিন সরিষার তেলের বিরিয়ানি খাইয়েছিল। নিলয় কথাগুলো শুনে অনেকটা অবাক হয়। এরপর মিতু বলে সে আর কেউ নয় সেই হচ্ছে তার রুমমেট মিতু। এবার নিলয় মিতুকে বলে যে আপনি কোথায় যেতে চান। নিলয় আর মিতু এবার দুজনে আবারও তাদের আগের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই নাটকটি শেষ হয়।


Screenshot_2023-04-24-13-46-49-17.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


গল্পের মাঝে যখন ভিন্নতা আসে তখন গল্পগুলো ভালো লাগে। নাটকের গল্পে যখন ভিন্ন রকম কিছু উপস্থাপন করে তখন সেই নাটকগুলোর প্রতি দর্শকের আকর্ষণ অনেক বেশি হয়। তাই তো এই নাটকটি অনেক বেশি দর্শক প্রিয় হয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে। আরফান নিশো এবং সাবিলা নূর সত্যি দারুন অভিনয় করেছেন। আর যিনি এই নাটকটি লিখেছিলেন উনার মেধার প্রশংসা করতেই হয়। সুন্দরভাবে প্লটটি সাজানো হয়েছে। একটি গল্পের প্লট যত সুন্দর হবে তত বেশি ভালো লাগবে। ভিন্ন রকমের গল্পের প্লট হলে দেখতে সত্যিই ভালো লাগে। আর এই নাটকটি দেখতেও আমার অনেক ভালো লেগেছিল। আমার লেখা রিভিউটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সময় করে আপনারাও দেখে নিতে পারেন।


ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। সত্যি আপনার নাটক রিভিউ এর মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে রিভিউ এর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি আমার খুবই পছন্দের একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

নাটকের রিভিউটা পড়ে যতটা বুঝতে পারলাম বেশ ইন্টারেস্টিং গল্প আছে নাটকের ভিতরে। পুরো নাটকের গল্পটা আমার কাছে বেশ ভালো লাগলো, বিশেষ করে চিরকুটের মাধ্যমে দুজনের কথোপকথন এবং হঠাৎ করে একজনের জীবন অন্যরকম ভাবে বদলে যাওয়া। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু।

 3 years ago 

নাটকের গল্পটি বেশ ইন্টারেস্টিং। আপনি সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন ভাইয়া। চিরকুটের মাধ্যমে দুজনের কথোপকথন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার মতো আমিও যখন সময় পাই নাটক দেখি। এখনকার নাটকগুলো কাহিনি খুব সুন্দর হয় বলে বেশি দেখা হয়। আপনার আজকের রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সবাই খুব সুন্দর সুন্দর নাটক রিভিউ দিচ্ছে আর সেই রিভিউ পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ

 3 years ago 

আপু আমিও সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি। বাংলা নাটক দেখতে আমার ভালো লাগে। নাটকের গল্পে ভিন্নতা থাকলে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

সাবিলা নূরের নাটক আসলে বেশ সুন্দর হয়। আপনি আজকে বেশ সুন্দর একটি নাটকের ভিডিও করলেন। আবার রেটিং দিয়েছেন ১০ এর মধ্যে 9. আসলে নাটকের প্রেক্ষাপট এবং কাহিনীতে যদি ভিন্নতা থাকে সেই নাটক দেখতে বেশ ভালই লাগে। আজকের নাটকের মধ্যে অনেকটা ভিন্নতা ছিল। চেষ্টা করবো একবার দেখার জন্য।

 3 years ago 

সাবিলা নূর সত্যি অনেক ভালো অভিনয় করেন। আমার খুবই ভালো লাগে। ঠিক বলেছেন আপু নাটকের কাহিনীর ভিন্নতা থাকলে নাটক দেখতে অনেক ভালো লাগে। এই নাটকটি আমার কাছেও ভালো লেগেছে।

 3 years ago 

অসম্ভব সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট ছিল। এরকম নাটকগুলোর রিভিউ পড়তে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। রুমমেট নাটকটার রিভিউ পোস্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ টা খুবই সুন্দর ভাবে আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন। খুবই সুন্দরভাবে সম্পূর্ণ নাটকের রিভিউটা লিখেছেন আপনি। ভালোই লাগলো সম্পূর্ণটা পড়ে।

 3 years ago 

নাটক রিভিউ পড়তে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি আমার খুবই পছন্দের নাটকের রিভিউ শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

দারুন একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আমিও এ নাটকটি কিছুদিন আগেই দেখলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে। আপনিও খুবই ভালোভাবেই নাটকের রিভিউটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আপনি এই নাটকটি কিছুদিন আগে দেখেছেন জেনে ভালো লাগলো। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনার কাছেও নাটকটি ভালো লেগেছিল জেনে ভালো লেগেছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই নাটকটির কয়েকটি ক্লিপ ফেসবুক থেকে দেখেছিলাম।ভালোই লেগেছিল। পরে দেখবো আর দেখা হয়ে ওঠেনি।আপনার রিভিউ পড়ে বেশ ভালোই লেগেছে।এখন তো দেখার আগ্রহ আরও বেড়ে গেল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই নাটকের ক্লিপ আপনি ফেসবুক থেকে দেখেছিলেন জেনে ভালো লাগলো। মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন রকমের দারুন দারুন নাটকের ছোট ছোট ক্লিপগুলো আসে। এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সময় পেলে সম্পূর্ণ নাটক দেখে নিতে পারেন। আশা করছি আপনার কাছে ভালো লাগবে।

 3 years ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। নাটকটি পড়ে মনে হচ্ছে এটি অনেক সুন্দর একটি নাটক ।আমি সময় করে এই নাটকটি দেখে নেব।

 3 years ago 

নাটকটি সত্যিই অনেক সুন্দর। আপনি যদি সময় পান তাহলে দেখে নিতে পারেন আপু। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে।

 3 years ago 

যদিও নাটকটি দেখা হয়নি তবে নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। একই রুমে থাকছে তারপরও কেউ কাউকে দেখিনি বেশ ভালো ছিল আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি যদি সময় পান তাহলে নাটকটি দেখার চেষ্টা করবেন। দুজন একই রুমে থাকে অথচ কেউ কাউকে দেখেনি। পুরো বিষয়টা বেশ ইন্টারেস্টিং ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38