রেসিপি-দেশি মুরগির তেল ঝাল রেসিপি|

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছি। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। বাসায় মেহমান এসেছিল। তাই ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছিল। বিশেষ করে রান্নাঘরে পুরোটা সময় কেটেছে। আজকে সব মজার মজার রেসিপি তৈরি করেছিলাম। আর সেই মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


দেশি মুরগির তেল ঝাল রেসিপি:

IMG_20240708_191005.jpg
Device-OPPO-A15


ব্যস্ততার মাঝেও এই মজার রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে চিকেন তেল ঝাল আমার খুবই পছন্দের একটি রেসিপি। এই রেসিপিটির সব চেয়ে মজার ব্যাপার হলো চিকেন অনেকটা ভুনা ভুনা করতে হয়। আর শেষে পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। এই রেসিপি আমার খুবই ফেভারিট। তবে আজকে যেহেতু অনেক ব্যস্ততায় সময় কেটেছে তাই সেভাবে আর খাওয়ার ইচ্ছে নেই। আমার তৈরি করা চিকেন তেল ঝাল খেতেও দারুণ হয়েছিল। সবাই রান্নার প্রশংসা করেছিল। আসলে হঠাৎ করে যখন কাজের প্রেসার বেড়ে যায় তখন শরীর খুব একটা ভালো লাগে না। তাই কি পোস্ট করবো ভেবেই পাচ্ছিলাম না। এরপর ভাবলাম চিকেন তেল ঝাল রেসিপি সবার মাঝে শেয়ার করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
মুরগির মাংস১ কেজি
পেঁয়াজ কুচি৫ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
আদা বাটা১/২ চামচ
গরম মসলা বাটা১/২ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
কাঁচা মরিচপরিমাণমতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৫ চামচ

IMG20240708121812.jpg

IMG20240708121007.jpg


দেশি মুরগির তেল ঝাল রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20240708121359.jpg

IMG20240708121443.jpg


কিচেন তেল ঝাল রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আর একটু বেশি করে তেল দিয়েছি।


ধাপ-২

IMG20240708121455.jpg

IMG20240708121518.jpg


এরপর পেঁয়াজ দিয়েছি আর কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240708121639.jpg

IMG20240708121656.jpg


এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, লবণ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা ও গরম মশলা বাটা দিয়েছি। এরপর নেড়েচেড়ে সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিয়েছি।


ধাপ-৪

IMG20240708121716.jpg

IMG20240708122054.jpg


এবার এই মসলাগুলো আরো ভুনা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি আর সুন্দর করে ভুনা করেছি।


ধাপ-৫

IMG20240708122106.jpg

IMG20240708122138.jpg


মসলা যখন ভালোভাবে ভুনা হয়েছে তখন চিকেন গুলো এর মধ্যে দিয়েছি।


ধাপ-৬

IMG20240708122156.jpg

IMG20240708122232.jpg


এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর মসলাগুলোর সাথে চিকেন ভালোভাবে মিক্স করেছি।


ধাপ-৭

IMG20240708122843.jpg

IMG20240708122959.jpg


এভাবে আরো কিছুক্ষণ সময় সুন্দর করে নাড়াচাড়া করে চিকেনগুলো ভুনা করে নিয়েছি।


ধাপ-৮

IMG20240708123027.jpg

IMG20240708123139.jpg


ভালোভাবে ভুনা হয়ে গেলে এবার পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। এরপর কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়েছি।


ধাপ-৯

IMG20240708123708.jpg

IMG20240708124053.jpg


এবার কিছু কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে কিছু পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। এরপর বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করেছি।


শেষ ধাপ


IMG_20240708_191816.jpg


এভাবে কিছুক্ষণ রান্না করার পর মজার এই রেসিপি তৈরি হয়েছে। এই চিকেন খেতে দারুন হয়েছিল।


উপস্থাপনা:

IMG_20240708_144805.jpg
Device-OPPO-A15


এই মজার রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। তাই খুব দ্রুতই ছবিগুলো তুলতে হয়েছিল। আসলে পছন্দের রেসিপিগুলো সবার মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। আজকে যেহেতু ব্যস্ততার মধ্যে সময় কেটেছে তাও চেষ্টা করেছি মজার এই রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি আমার রেসিপি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

মাংস টা দেখে বেশ লোভনীয় লাগছে। মুরগির তেল ঝাল রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টার প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আমার তৈরি করা এই রেসিপি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। খেতে সত্যি অনেক ভালো হয়েছিল।

 2 years ago 

তেল ঝাল রেসিপি এখন পর্যন্ত কোনদিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে দেশি মুরগির তেল ঝাল রেসিপি তৈরি করেছেন। আপনার মাধ্যমে একটি নতুন রেসিপির সন্ধ্যান পেয়ে গেলাম।আর আপনি খুবই সুন্দর করে দেশি মুরগির তেল ঝাল রেসিপি টি সম্পন্ন করেছেন।আর এই রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

ভাইয়া আপনি যেহেতু এই রেসিপি কখনো খাননি তাই একদিন বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে ভাইয়া।

 2 years ago 

দেশি মুরগির তেল ঝাল ভীষণ লোভনীয় একটি রেসিপি। আপনার রেসিপি টি দেখেই যে কারো জিভে জল চলে আসবে। দেশি মুরগি টি সাইজে বিশাল বড় আপু মাংসের পিস রান দেখেই বোঝা যাচ্ছে। চমৎকার সুন্দর বানিয়েছেন আপনি দেশি মুরগির তেল ঝাল। ধাপে ধাপে তেল ঝাল রেসিপি টি চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার রেসিপি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে ভালো লাগলো। মুরগীটি সত্যি অনেক বড় ছিল। তাই পিসগুলো বড় বড় লেগেছে আপু।

 2 years ago 

বাসায় মেহমান আসলে আমাদের ব্যাস্ততা কয়েকগুন বেরে যায়।

দেশি মুরগি এমনিতেই অনেক সুস্বাদু খাবার আপনার করা রেসিপি দেখে খুবই লোভ লাগছে আপু।অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমার বাসায় মেহমান আসলে ব্যস্ততা অনেক বেড়ে যায়। আমিও অনেক ব্যস্ত সময় কাটিয়েছি ভাইয়া। আর রেসিপি তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

মাশাআল্লাহ দেশি মুরগির তেল ঝাল রেসিপি দেখে বেশ লোভনীয় দেখা যাচ্ছে। আর সবাই যেহেতু প্রশংসা করছে তাহলে তো খেতে খুবই সুস্বাদু ছিল। অনেক মজার করে দেশি মুরগির তেল ঝাল রেসিপি তৈরি করলেন। মেহমানদের সাথে আমাদেরকে একটু দাওয়াত দিলে চলে আসতাম। বেশ ভালো লাগলো আপু আপনার সুস্বাদু রেসিপিটি দেখে।

 2 years ago 

দেশি মুরগির তেল ঝাল রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনাকে দাওয়াত দিতে হবে কেনো আপু যেকোনো সময় বোনের বাসায় চলে আসবেন।

 2 years ago 

সত্যি বলেছেন আপু বেশি কাজের প্রেসার বেড়ে গেলে শরীর তেমন একটা ভালো লাগে না। আপনার রেসিপিটা দেখে আমারও খুবই ফেভারিট করতে ইচ্ছে করছে। কিন্তু আপনার মততো এভাবে রান্না করতে পারব না। তাই কিভাবে ফেভারিট করবো।আজ আপনার মুরগির তেল ঝাল রেসিপিটিতে কিন্তু তেমন একটা মশলা ইউজ করেন নাই। তারপরও দেখতে মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট বা কোন বিয়ে বাড়ি রান্না। ধন্যবাদ আপু এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কাজের প্রেসার বেড়ে গেলে শরীর একদম ভালো লাগেনা। আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো! দেশি মুরগির তেল ঝাল রেসিপিটি অত্যন্ত মজাদার এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আপনার রান্নার প্রতি ভালোবাসা এবং উৎসাহ প্রশংসনীয়। আপনার এই সৃজনশীলতা এবং নিবেদন অবশ্যই অন্যদের অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

দেশি মুরগির তেল ঝাল রেসিপি আপনার কাছে ভালো লেগেছে আর বর্ণনা দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দেশি মুরগির তেল ঝাল রান্নার লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মুরগির মাংস দিয়ে আপনি যে লোভনীয় রেসিপি তৈরি করেছেন সেটা দেখে তো লোভ সামলাতে পারছি না। আসলে এমন লোভনীয় রেসিপি চোখের সামনে চলে আসলে লোভ সামলানো মুশকিল।

 2 years ago 

আমার তৈরি করা রেসিপি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে অনেক ভালো লাগলো। খেতে অনেক মজার ছিল ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দেশি মুরগির তেল ঝাল রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনাদের রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা অসাধারণ হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া দেশি মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু হয়। আর এই খাবারটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39