নাটক রিভিউ-হিসাবি বউ|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি কয়েক দিন থেকে অনেক অসুস্থ। আজকে অসুস্থতার পরিমাণ এতটাই বেড়ে গেছে। বিকেল থেকে এতটাই অসুস্থ লাগছে যে শুধু বারবার কান্না করতে ইচ্ছে করছে। আসলে কয়েকদিন থেকে সমস্যা লেগেই আছে। যেদিন জীবন প্রদীপটা নিভে যাবে সেদিন হয়তো সব সমস্যা শেষ হয়ে যাবে😔। যাই হোক আজকে কি পোস্ট করব ভেবে পাচ্ছিলাম না। এরপর ভাবলাম একটি নাটক রিভিউ সবার মাঝে উপস্থাপন করি। আশা করছি নাটক রিভিউটি সবার কাছে ভালো লাগবে।


IMG_20230603_220223.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামহিসাবি বউ
প্রযোজকশাহরিয়ার শাকিল
পরিচালনামাহমুদুর রহমান হিমি
প্রধান সহকারী পরিচালকআফনাফ শ্যামল
অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব,সাফা কবির ও আরো অনেকে
দৈর্ঘ্য৪০ মিনিট
মুক্তির তারিখ২ মে ২০২৩
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • জিয়াউল ফারুক অপূর্ব-রাহাত
  • সাফা কবির-রিয়া
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-06-03-18-42-30-33.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই আমরা দেখতে পাই দুই বন্ধু মিলে রেস্টুরেন্টে বসে গল্প করছে। একজন নিজের বৈবাহিক লাইফ নিয়ে অনেক বিরক্তিতে আছে। আর সেই ব্যক্তিটির নাম হল রাহাত। রাহাত এরেঞ্জ ম্যারেজ করেছে। কিন্তু তার স্ত্রীর ব্যবহারে সে অনেকটা অসন্তুষ্ট। রাহাত মনে করে মেয়েরা দামি দামি উপহার পেলে অনেক খুশি হবে। তাই তো সে তার স্ত্রীকে দামি গাড়িতে চড়াতে চায়। কিন্তু তার স্ত্রী রিক্সায় ঘুরতেই বেশী পছন্দ করে। দামি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়ার চেয়ে রাহাতের স্ত্রী রিয়া রাস্তার পাশের ফুচকার দোকান থেকে ফুচকা খেতে বেশি ভালোবাসে। আর এই বিষয়গুলো রাহাতের কাছে মোটেও ভালো লাগেনা। এই নিয়ে রাহাত বেশ বিরক্তি প্রকাশ করে।


Screenshot_2023-06-03-18-47-47-74.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


অন্যদিকে রিয়ার জন্মদিনে রাহাত তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দামি একটি গাড়ি উপহার দেয়। গাড়ি দেখে রিয়া খুশি হলেও খুব একটা খুশি হয় না। সে মনে করে এই গাড়িটা না কিনলেও হত। এরপর দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পরে ঘুরতে। তখন রাহাত একটি দামি শাড়ি তার স্ত্রীকে উপহার দেয়। রিয়া শাড়ি পেয়ে রাহাতকে বলে এত দামি শাড়ি না কিনলেও পারতো সে। এই কথা শুনে রাহাত আরও বিরক্ত হয়ে যায়। রাহাত ভেবেছিলাম দামি শাড়ি উপহার পেয়ে রিয়া অনেক খুশি হয়ে যাবে। এরপর রাহাত রিয়ার বার্থডে সেলিব্রেশন করার জন্য ফাইভ স্টার রেস্টুরেন্টে যেতে চায়। কিন্তু রিয়া বলে তার জন্মদিন পালন করার জন্য সে সব আয়োজন করে রেখেছে।


Screenshot_2023-06-03-19-04-13-65.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


রাহাত দেখে রিয়া কিছু পথ শিশুদের নিয়ে এসে বাসায় জন্মদিন পালন করে। সেই সাথে মজার মজার খাবার গুলো রান্না করে খাওয়ায়। রাহাত অনেকটা বিরক্ত হয় এবং বলে এভাবে বার্থডে সেলিব্রেশন করার মাঝে কোন আনন্দ নেই। তবুও রিয়া রাহাতকে বোঝায় বিশাল আয়োজন করার থেকে এভাবে বার্থডে সেলিব্রেশন করার মধ্যে সে বেশি আনন্দ খুঁজে পায়। রাহাত এসব কথাগুলো তার বন্ধুর সাথে শেয়ার করছিল। সব শুনে তার বন্ধু বলল রিয়া সত্যিই একজন ভালো মেয়ে। কিন্তু রাহাত সেটা বুঝতে চাইছিল না। রাহাত মনে করছিল যে মেয়ে দামি দামি উপহার পেয়ে খুশি হবে সেই তার সাথে পারফেক্ট। এরপর রাহাত এবং তার বন্ধু মিলে একটি বিজনেস করার প্লান করে। এই জন্য তাদের আরো কিছু টাকার প্রয়োজন পড়ে। তা না হলে আগের ইনভেস্ট করা টাকাগুলো একেবারে তুলতে পারবে না তারা। রাহাত বেশ চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর তার ভাই এবং তার একটি জয়েন্ট একাউন্ট থেকে টাকা তুলে রাহাত সেই টাকাগুলো ব্যবসার কাজে লাগায়। কিন্তু রাহাতের স্ত্রী এতে বাধা প্রদান করে। রাহাত কোন কিছু না ভেবেই তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে এবং টাকাগুলো ইনভেস্ট করে ফেলে।


Screenshot_2023-06-03-19-08-05-09.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


রাহাত তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার ফলে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাহাত যখন বাসায় ফিরে তখন এসে দেখে তার স্ত্রী বাসায় নেই। এমন সময় রাহাতের বড় ভাই তাকে ফোন করে জানায় রাহাতের মা অনেক অসুস্থ। কালকেই উনার অপারেশন করতে হবে এবং অনেক টাকার প্রয়োজন। তার ভাই বলে তাদের জমানো টাকা যেন সে সকাল সকাল নিয়ে চলে আসে। হসপিটালে তারা টাকার জন্য অপেক্ষায় থাকবে। রাহাত বেশ চিন্তার মধ্যে পড়ে যায়। কি করবে ভেবে পাচ্ছিল না। এমন সময় তার বউ তাকে ফোন করে এবং সে জানতে পারে রাহাত অনেক সমস্যার মধ্যে আছে। এরপর রিয়া বাসায় ফিরে আসে এবং অনেকগুলো টাকা রাহাতের হাতে তুলে দেয়। রাহাত অনেকটা অবাক হয়ে যায় এবং জানতে চায় এত টাকা সে কোথায় পেল। এরপর রিয়া জানায় তার কাছ থেকে নেওয়া টাকা একটু একটু করে সে জমিয়ে রেখেছিল। আসলে সে রাহাতকে বোঝাতে চেয়েছিল সে বিপদের জন্য সঞ্জয় করতে সে পছন্দ করে। এই বিপদে তার স্ত্রী তার পাশে দাঁড়িয়েছে এই জন্য রাহাত অনেক খুশি হয়। এরপর রাহাত নিজের ভুল বুঝতে পারে। এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2023-06-03-19-28-31-61.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


এই নাটকের গল্পের প্লট একেবারেই ভিন্ন রকমের ছিল। সবমিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আসলে আমাদের সবারই সঞ্চয়ী হওয়া উচিত। বিপদের সময় যখন আমরা নিজেদের প্রয়োজন মেটাতে ব্যর্থ হই। তখন মানসিকভাবে চপের মধ্যে পরে যাই আমরা। তাই আমরা যদি অযথা বিলাসিতা করে টাকা খরচ না করে সঞ্চয়ী হয় এবং প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করি তাহলে বিপদের সময় আমরা সেই টাকাগুলো কাজে লাগাতে পারব। বিপদ কখনো বলে কয়ে আসেনা। যেকোনো সময় আমাদের আপনজন কিংবা প্রিয়জন বিপদের মধ্যে পড়তে পারে। আর সেই সময় যদি আমরা তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে সত্যিই অনেক খারাপ লাগবে। নাটকটি সবমিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। অনেক শিক্ষনীয় একটি নাটক ছিল। আশা করছি এই নাটকটি আপনাদের ভালো লাগবে।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

আপনি আজকে আবার অপূর্বর খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। এই নাটকটি ও আমি দেখেছি ।এবার ঈদে অনেকগুলো নাটক আমি দেখেছি। এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে হিসাব করে চললে বিপদের সময় সেই টাকাটাই নিজেদের কাজে লাগে। আর আপনি রিভিউটা অনেক সুন্দর দিয়েছেন। রিভিউ টা দেখে আবার নতুন করে নাটকটি চোখের সামনে ভেসে উঠলো।

 3 years ago 

এই নাটকটি আপনি এর আগে দেখেছেন জেনে সত্যিই ভালো লাগলো আপু। নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই তো রিভিউ শেয়ার করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

 3 years ago 

হিসাবে বউ নাটকটার রিভিউ আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন আপু। অপূর্বের নাটক আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। আসলে যে কোন সময় আমাদের আপনজনরা বিপদের মধ্যে পড়তে পারে। আর তখন যদি তাদেরকে সাহায্য করতে পারি তখন অনেক বেশি ভালো লাগে। আসলেই অনেক শিক্ষনীয় একটা নাটক ছিল এটি। ভীষণ ভালো লেগেছে সম্পূর্ণ নাটকটার রিভিউ পড়ে।

 3 years ago 

অপূর্ব আমার খুবই প্রিয় একজন অভিনয় শিল্পী। তাইতো উনার নাটকগুলো আমি সব সময় দেখার চেষ্টা করি। বিপদের সময় আপনজনরা যদি পাশে দাঁড়ায় তাহলে সত্যিই অনেক ভালো লাগে। নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

খুব সুন্দর নাটকের রিভিউ করেছেন আপনি। আপনার নাটক উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে। এই নাটকটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে‌। বিশেষ করে নাটকের সংলাপ খুবই অসাধারণ। নাটকটি দেখে অনেক বিষয় শিক্ষা নেওয়া যায়। বিশেষ করে টাকা অপচয় না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখলে দুঃসময় তা কাজে লাগে। এত চমৎকার নাটক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

নাটকের রিভিউ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। নাটকের সংলাপ গুলো সত্যিই অসাধারণ ছিল। আমার কাছেও অনেক ভালো লেগেছে। আসলে প্রত্যেকের উচিত ভবিষ্যতের কথা চিন্তা করা।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন।হিসাবি বউ নাটকটি এখনো আমার দেখা হয়নি। তবে আপনার রিভি পোস্ট পড়ে বেশ ভালোই লাগলো। চেষ্টা করব নাটকটি দেখে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ করে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আমার ভালোলাগার একটি নাটকের রিভিউ সবার মাঝে শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

এটা কিন্তু ঠিক বলেছেন, বিপদের সময় আপনজনদের পাশে থাকলে, নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করলেন। হিসাবি বউ নাটকটার রিভিউ খুব সুন্দর হয়েছে। আমার তো সবচেয়ে বেশি পছন্দের নায়ক হচ্ছে অপূর্ব। তার নাটক এবং তার অভিনয় সব সময় খুবই সুন্দর হয়। যে নায়িকার সাথেই অভিনয় করা হোক না কেন, তারা দুজন খুবই সুন্দর অভিনয় করে। এই নাটকটি খুব শিক্ষনীয় ছিল, যার মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম। সব মিলিয়ে সুন্দর একটা পোস্ট নিয়ে হাজির হয়েছেন। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বিপদের সময় আপনজন পাশে থাকলে অনেক বেশি ভালো লাগে। নাটকের রিভিউ শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তাই তো এই নাটকের রিভিউ শেয়ার করেছি।

 3 years ago 

আমি নাটক দেখে থাকি কিন্তু এই নাটক আমার দেখা হয়নি। আপনার রিভিউ করে বুঝতে পারলাম পারিবারিক দিক থেকে খুবই একটা সচেতন মূলক নাটক হতে পারে এটা। এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই নাটকটি অনেক ভালো লেগেছে। সত্য কথা হলো বিপদের সময় যদি আমরা পরিবারের কারো কাছ থেকে সাপোর্ট পাই তাহলে অনেক ভালো লাগে। আর এই বিপদের সময় বিপদ মোকাবেলা করার জন্য আগে থেকে সচেতন থাকা উচিত।

 3 years ago 

প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু। অপূর্বর নাটক দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আসলে আমাদের সবার উচিত ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। কারণ বিপদ বলে আসে না। তাই অনাকাঙ্খিত বিপদ আমরা যেন সামলাতে পারি,সেজন্য অবশ্যই সঞ্চয় করা উচিত। নাটকের রিভিউ পড়ে সত্যিই খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। হিসাবি বউ নাটকের রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই নাটকটি দেখবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38