ফটোগ্রাফি-নদীর পাড়ের কিছু ফটোগ্রাফি||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তবে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না বলে ফটোগ্রাফি করার সুযোগ হয় না। কিছুদিন আগেই আমি বিলের পাড়ে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। সেই ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।


নদীর পাড়ের কিছু ফটোগ্রাফি:

IMG_20230716_231851.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230716_231615.jpg
Device-OPPO-A15
Location


নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখলে ভীষণ ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা দেখে অনেক ভালো লাগে। সেই সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাখতে আমার ভীষণ ভালো লেগেছে। আমরা অনেক সময় কোথাও ঘুরতে যেতে পছন্দ করি। কিন্তু সেই সুন্দর মুহূর্তগুলো যদি ফটোগ্রাফি করে রাখি তাহলে সেই স্মৃতিগুলো রয়ে যায়। তাইতো আমি সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ঘাটে বাঁধা নৌকা আর নৌকা নিয়ে মাঝির নদীতে যাওয়া সব কিছুই যেন গ্রামীণ সৌন্দর্য। আর সেই সৌন্দর্যই সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।


IMG_20230716_230701.jpg
Device-OPPO-A15
Location


নদীর পাড়ের খোলা হাওয়ায় সময় কাটাতে যেমন ভালো লাগে তেমনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। হয়তো আমরা প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হই। কিন্তু সেই সৌন্দর্য অনুভব করার জন্য যদি কিছুটা সময় কাটাই তাহলে সত্যিই ভালো লাগে। নদীর পাড়ের শীতল বাতাস হৃদয় শান্ত করে দেয়। হৃদয়ের যত গ্লানি আছে সব যেন দূর হয়ে যায়। তাইতো আমি সময় পেলেই নদীর পাড়ে ঘুরতে যাই।


IMG_20230716_230547.jpg
Device-OPPO-A15
Location


নদীর পাড়ের সৌন্দর্য যেন দিনে দিনে বেড়েই চলেছে। এখন চারপাশে পানিতে থৈথৈ করছে। নদীর পানি যখন বেড়ে যায় তখন নদী ধারণ করে নতুন এক রূপ। চারপাশে ভেসে চল কচুরিপানা গুলো। নদীর পাড়ের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে পানির বুকে ভেসে চলা কচুরিপানা। কচুরিপানাগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি নদীর পাড়ের সৌন্দর্য দেখে ভালো লাগে।


IMG_20230716_231117.jpg
Device-OPPO-A15
Location


এই সুন্দর জায়গাগুলোতে কিছুটা সময় কাটালে হৃদয়ের মাঝে ভালো লাগা তৈরি হয়। মনে হয় যেন আরো কিছুটা সময় থেকে যাই। হয়তো সময়ের বেড়াজালে আমরা সবাই আবদ্ধ। তাইতো সময়ের মাপকাঠিতে চলতে হয়। কখনো চাইলেও ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় না। কখনো আমার মনের অজান্তেই কখন যে অনেকটা সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। আর সেই সুন্দর মুহূর্ত গুলো ফটোগ্রাফি করে রাখতেই বেশি ভালো লাগে।


IMG_20230716_231500.jpg
Device-OPPO-A15
Location


আমরা সব ভাইবোনরা মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আর সবার ছোট একটি চাচাতো বোন সে তো নদীর পানিতে নামার জন্য বায়না করেছিল। তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যাতে পানিতে না নামে। বিভিন্নভাবে তাকে আগলে রাখার চেষ্টা করেছিলাম। আসলে এত সুন্দর নদী আর স্বচ্ছ পানি দেখলে যে কারো ইচ্ছে করে পানিতে নামতে। জানিনা আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমরা সবাই মিলে সত্যি দারুন সময় কাটিয়েছিলাম। আর সেই সাথে দারুন সব ফটোগ্রাফি গুলো করেছিলাম। এর আগেও আমি একটি ভ্রমণ পোস্ট করেছিলাম। তবে কিছু ফটোগ্রাফি রয়েই গিয়েছিল। তাই তো আজকে সেই ফটোগ্রাফি গুলো তুলে ধরার চেষ্টা করলাম।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

আপু আমি আপনার আজকের ফটোগ্রাফিক গুলো দেখে আমি মুগ্ধ। অসম্ভব সুন্দর ছিলও সব গুলো ফটোগ্রাফিক। প্রকৃতির অপরুপ চিত্র দারুণ ছিলও।এমন ফটোগ্রাফি আরও চাই আপু।অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। চেষ্টা করব এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

নদীর পাড়ে ঘুরতে গেলে চমৎকার একটা পরিবেশ দেখা যায়। তাছাড়া সবাই মিলে গেলে তো আরো ভালো লাগে। কতদিন হলো নদীর পাড়ে যাওয়া হয় না। বড়দেরই এত সুন্দর পানি দেখলে নামতে ইচ্ছে করে। আর ছোট বোনের কি দোষ। ও তো নামতে চাইবেই। যাই হোক বুঝিয়ে শুনিয়ে থামাতে পেরেছেন দেখে ভালো লাগলো। প্রকৃতির সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছেন।

 3 years ago 

সত্যি আপু নদীর পানি দেখে আমারও নামতে ইচ্ছে করেছিল। এবার আমি বড় হয়ে যদি নামি তাহলে তো সবগুলোই নেমে পড়বে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

বোঝাই যাচ্ছে আপু আপনি নদীর পাড়ে গিয়েছিলেন এবং সেখানে কিছু ফটোগ্রাফি করেছেন। নদীর পাড়ে ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগছে দেখতে আপু। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে। নদীর পাড়ে চিত্রগুলো আপনার মোবাইলে সুন্দরভাবে ক্যাপচার করেছেন। এত সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নদীর পাড়ে গিয়ে সত্যিই অনেক ভালো লেগেছে। আর ফটোগ্রাফি গুলো শেয়ার করতেও ভালো লেগেছে। ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 years ago (edited)

নদীর পাড়ের সৌন্দর্য অনেক। সবাইকে আকৃষ্ট করে নদীর পাড়ের সৌন্দর্য। কিন্তু নদীর পাড়ে একবার ছাড়া আর কখনো যাওয়া হয়নি।
আপনার ছোট চাচাতো বোনটা অনেক কিউট। একদম গোলুমোলু টাইপের।

 3 years ago 

আমার চাচাতো বোন সত্যি অনেক কিউট। সত্যি আপু সেখানে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

আমাদের দেশ নদীমাতৃক দেশ তার জন্য এর রুপের সৌন্দর্যে আমরা মুগ্ধ। আপনার নদীর তীরের প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভাইবোনদের সাথে ঘুরতে যেতে অনেক ভালো লাগে। বিকাল বেলা নদীর ঘুরতে যেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

নদীমাতৃক এই দেশ। আর নদীর অপরূপ সৌন্দর্য সবার ভালো লাগে। তাই তো নদীর পাড়ে গিয়ে ফটোগ্রাফি গুলো করেছিলাম আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

 3 years ago 

নদী পাড়ের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। নদীতে নৌকা বাধার ফটোগ্রাফিটি এবং মাছ ধরার ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

নদীতে নৌকা বাধার ফটোগ্রাফিটি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফি গুলো করে শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমার কাছে আরও বেশি ভালো লাগে নদীর পাড়ের দৃশ্য গুলো। তবে বর্তমান সময়ে নদীর পাড় গুলোকে খুব সুন্দর করে প্রফেশনালি সাজিয়ে রাখা হয় যাতে লোকজন দেখে মুগ্ধ হয়ে যায়। বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে নদীর পাড় গুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। আপনারা কিন্তু নদীর পাড়ে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। ফটোগ্রাফির মাধ্যমে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো।

 3 years ago 

নদীর পাড়ের দৃশ্য গুলো সত্যি অনেক ভালো লাগে। অনেক সময় দেখা যায় অনেকেই নদীর পাড় সুন্দর করে সাজিয়ে রাখে। আর বাণিজ্যিকভাবে সেই জায়গাগুলো পরিচিত লাভ করে। তবে আমি যেখানে গিয়েছিলাম সেখানে প্রকৃতির সৌন্দর্য দেখে সত্যিই ভালো লেগেছে আপু।

 3 years ago 

আপু ঠিক বলেছেন নদীর সৌন্দর্য যেন দিন দিন বেড়েই চলেছে। আর সবাই মিলে গেলে সত্যি অনেক ভালো লাগে। আমাদের বাড়ির পাশের নদী আছে আমি মাঝেমধ্যে ঘুরতে যাই। আসলে আপু এত সুন্দর পানি দেখে আমাদের এই নামতে ইচ্ছে করে আরতো বাচ্চারা।ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্তের শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু নদীর পাড়ের সৌন্দর্য দিনে দিনে বেড়েই চলছে। তাই তো নদীর পাড়ে ঘুরতে গিয়ে অনেক ভালো লাগে। নদীর পানি দেখে সত্যিই নামতে ইচ্ছে করেছিল আপু। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার শেয়ার করা নদীর পাড়ের ফটোগ্রাফিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। নদীর পাড়ে গিয়ে এমন দৃশ্য দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আপনারা সব ভাইবোনরা মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়ে অনেক আনন্দ করেছেন জেনে ভালো লাগলো আপু।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। সব ভাইবোনরা মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়ে সত্যি অনেক আনন্দ করেছি।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। নদীর পাড়ে ঘুরতে গিয়ে চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফিতে দেখে বোঝা যাচ্ছে নদীর পাড়ে প্রকৃতির সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতির দৃশ্য গুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। এই দৃশ্যগুলো আমার কাছেও বেশ ভালো লেগেছিল। তাই তো ফটোগ্রাফি করেছি। আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38