নাটক রিভিউ-চিংকি পিংকি|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। আজকে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে যে কি পোস্ট করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটি নাটক রিভিউ সবার মাঝে উপস্থাপন করি। আশা করছি আমার শেয়ার করা নাটক রিভিউ সবার ভালো লাগবে।


IMG_20231014_193553.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামচিংকি পিংকি
প্রযোজকমেজবাহ উদ্দিন সুমন
পরিচালনারুবেল হাসান
সম্পাদনাজোবায়ের আবীর পিয়াল
অভিনয়েতানজিন তিশা, মনিরা মিঠু, শহিদুল আলম সাচ্চু, আলভী, তামিম ও আরো অনেকে
দৈর্ঘ্য৫৯ মিনিট
মুক্তির তারিখ২৭ জুলাই ২০২২
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • তানজিন তিশা-চিংকি, পিংকি, মিংকি
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-10-14-18-48-55-23.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই আমরা দেখতে পাই যমজ দুই বোনের মধ্যে ঝগড়া চলছে। আর এই দুই বোনের নাম হল চিংকি এবং পিংকি। চিংকি তার বোন পিংকির বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। আর তার কাছ থেকে উপহার নিয়েছে এবং চকলেট নিয়েছে। এরপর যখন পিংকি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে তখন সে এসব জানতে পেরেছে । পিংকি যখন সেখানে যায় তখন তার বয়ফ্রেন্ড বলে এত তাড়াতাড়ি কি করে সে সবগুলো উপহার রেখে আসলো আর ড্রেস চেঞ্জ করলো। এটা শুনে পিংকি মনে মনে ভীষণ রেগে যায় এবং বুঝতে পারে এসব কাজ চিংকির। আর চিংকিই সেখানে এসেছিল। এসব শুনে সে রেগে যায় এবং বাসায় ফিরে আসে। পিংকি বাসায় ফিরে দেখে চিংকি তার বয়ফ্রেন্ডের দেওয়া ড্রেস পড়ে আছে। এটা দেখেছি পিংকি আরও বেশি রেগে যায় এবং দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। এমন সময় তাদের মা আসে এবং দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করে।


Screenshot_2023-10-14-19-06-49-96.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


অন্যদিকে পিংকি প্রতিশোধ নেয়ার জন্য চিংকির বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং বলে সে আজ থেকে তার সাথে ব্রেকআপ করছে। এরপর বলে তার নতুন এক বয়ফ্রেন্ড আছে। এসব বলে সেখান থেকে চলে যায়। আর যখন চিংকি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় তখন তার বয়ফ্রেন্ড বলে তুমি অন্য একটি ছেলের সাথে চলে গিয়েছিলে তাই আমি তোমার সাথে কথা বলবো না। এটা শোনার পর চিংকি বুঝতে পারে এসব কাজ পিংকির। এবার পিংকির উপর প্রতিশোধ নেওয়ার জন্য চিংকি পিংকির স্যারের চেম্বারে চলে যায় এবং স্যারের সাথে ফাজলামো করতে শুরু করে। উনাকে বলে সে ওনার সাথে ঘুরতে যেতে চায়। এমন সময় স্যারের ওয়াইফ চলে আসে আর একটা ঝামেলার তৈরি করে। এবার পিংকি যখন নিচে আসে তখন সেই স্যার এবং স্যারের ওয়াইফের সাথে তার দেখা হয়ে যায়। তখন পিংকি কিছুতেই তাদেরকে বোঝাতে পারছিল না আসলে তখন সে ছিল না। সেটা অন্য কেউ ছিল।


Screenshot_2023-10-14-19-08-19-23.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এসব ঘটনার পর পিংকি বেশ রেগে যায়। এরপর পিংকি চিংকির বয়ফ্রেন্ডের বাসায় যায় এবং তার মায়ের সাথে কথা বলে। তারপর চিংকির ফ্রেন্ডের মাকে অনেক কিছু বলে। এরপর যখন চিংকির বয়ফ্রেন্ড চিংকির সাথে দেখা করতে আসে তখন চিংকি দেখে তার বয়ফ্রেন্ডকে অনেক মেরেছে। সে নাকি চিংকিকে নিয়ে রিসোর্ডে যেতে চেয়েছিলাম এসব শুনে তার মা অনেক মেরেছে। সাথে বাড়ির সবাই মেরেছে। এই কথা শুনে চিংকি ঠিকই বুঝতে পারে এটা পিংকির কাজ। এরপর দুজনের ঝগড়া আবারো শুরু হয়ে যায়। বাবা-মা দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করে। বিভিন্ন সময় কান ধরে বসিয়ে রাখে। এরপর হঠাৎ একদিন তার মা ঠিক করে কোনো জমজ ছেলের সাথে উনার জমজ মেয়েদেরকে বিয়ে দিবেন। এরপর পত্র পক্ষ তাদেরকে দেখতে আসে। পাত্রপক্ষের সামনে চিংকি পিংকি এমনভাবে নাচানাচি শুরু করে শেষে বিয়েটা ভেঙে যায়। এরপর দুজনের মাঝে কিছুটা বন্ধুত্ব হয়। তারা বুঝতে পারে একসাথে কাজ করলে তাদের সব আইডিয়া সফল হয় এবং তারা বিয়েটা ভেঙে দিতে সফল হয়।


Screenshot_2023-10-14-19-14-40-51.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। এমন সময় পিংকি বাহিরে থেকে এসে চিংকির উপর ভীষণ রাগারাগি করে। এরপর বলে কেউ তার কথা বলে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। এটা শুনে চিংকি বলে সে তো বাহিরে যায়নি। চিংকি জানায় তার বয়ফ্রেন্ডকেও নাকি কেউ অনেক বাজে বাজে কথা বলেছে। কিন্তু পিংকি কখনোই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করি। এবার দুজনেই বুঝতে পারছিলাম না তাদের সাথে কি হচ্ছে। যেহেতু দুজনের কেউ এসব করেনি তাহলে কে এসব করছে এটা বুঝতে পারছিল না। এমন সময় তাদের বাবা-মা চলে আসেন এবং বলেন তাদেরকে আজ সারপ্রাইজ দিবেন। ঠিক কিছুক্ষণ পরেই চিংকি ও পিংকির মতো দেখতে আরো একটি মেয়ে সামনে চলে আসে। ওই মেয়েটিকে দেখে চিংকি এবং পিংকি দুজনেই অবাক হয়ে যায়। এরপর তাদের বাবা মা বলেন এই হচ্ছে তাদের আরেক জমজ বোন মিংকি। যমজ তিন বোনের জন্ম হওয়ার পর তাদের বড় খালা এই মেয়েটিকে নিয়ে লন্ডনে চলে যান। মেয়েটি এতদিন লন্ডনে ছিল। এবার চিংকি এবং পিংকি বুঝতে পারে তাদের এই বোন তাদের বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা বাধিয়েছে। এরপর তারা তার বোনকে জিজ্ঞাসা করে এবং সে বলে তাদের বয়ফ্রেন্ডদের সাথে সে দেখা করেছে এবং এসব করেছে। এরপর সবাই সবটা বুঝতে পারে। এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2023-10-14-19-18-38-73.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


জমজ ছেলে মেয়েদের দেখতে অনেক ভালো লাগে তবে তাদের বাস্তবতার চিত্রগুলো অনেকটা এরকমই হয় প্রত্যেকটি বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকে এবং পিংকি প্রত্যেকটা বিষয় নিয়ে এক অপরের সাথে ঝগড়া করতো এবং একে অপরের পিছে লেগেই থাকতো এই নাটকটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। শেষে যখন তাদের আরও একটি বোন এসেছে তখন আরো বেশি ভালো লেগেছে সে আড়াল থেকেই তাদের দেখতে এবং তাদের কাজকর্মগুলো দেখার চেষ্টা করত।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 years ago 

নাটক দেখতে মাঝে মধ্যে ভালই লাগে। তবে অনেক সময় সময়ের অভাবে দেখা হয় না। খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদি ও এই নাটকটি এখনো দেখা হয়নি। তবে পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সময় পেলে নাটক দেখার চেষ্টা করি আপু। নাটক রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আপু আপনার নাটক রিভিউটা অনেক ভালো লাগলো। আসলে এই নাটকটি আমিও দেখেছি নাটকটি অনেক মজার ও বাস্তব অনেক কিছু তুলে ধরেছে । জমজ বোন হলে এরকম মারামারি ঝগড়া লেগেই থাকে ,বা দুই এক বছরের ছোট ভাই বোন হলেও এভাবেই ঝগড়া মারামারি হয়। ঠিক তেমনি এই গল্পেও এই চরিত্রটি তুলে ধরা হয়েছে। আসলে আপনার বিকল্প কিছু ভাবা ও চেষ্টা এবং উপস্থাপনা দেখে আমার অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নাটক রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। যমজ দুই বোনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

চিংকি পিংকি নাটক পোস্ট পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে। আপনি অনেক সুন্দর করে এই নাটকটার রিভিউ পোস্ট লিখেছেন যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি। তবে নাটকটার সম্পূর্ণ কাহিনী খুবই দারুণ লেগেছে আমার কাছে। সময় পেলে আমি অবশ্যই চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার।

 3 years ago 

চিংকি পিংকি নাটক রিভিউ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। নাটকের গল্পটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

চিংকি পিংকি, এই নাটকটি আমি বেশ কিছুদিন আগে দেখেছিলাম আপু। আসলে এই চিংকি আর পিংকি জমজ বোন হওয়ায় একজন আরেক জনের সাথে সবসময় দুষ্টুমি করত। আবার ঝগড়াতেও তারা কেউ কম ছিল না। কিন্তু শেষে তাদের আবার আরেক বোন মিংকির উপস্থিতিটা বেশ মজার ছিল। এমনিতেই দুজন ঝগড়া করে পারছিল না ,তার উপর আবার মিংকির আবির্ভাব , হা হা হা।

 3 years ago 

চিংকি পিংকি নাটকটি আপনি দেখেছেন জেনে ভালো লাগলো। নাটকটি আমার কাছেও ভালো লেগেছে। দুজনেই একে অপরের পিছে লেগেই থাকতো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আমি এই নাটকটি দেখেছিলাম। খুবই হাঁসির একটি নাটক। চিংকি পিংকি একজন অপর জনের পিছনে লেগে থাকে। তবে লাষ্টে তাদের বড় বোন যে বিদেশ থাকে সে এসে দারুন খেলা খেলেছে। যারা দেখবে সবাই খুবই মজা পাবে। ধন্যবাদ।

 3 years ago 

এই নাটকটি আপনি দেখেছেন জেনে ভালো লাগলো।চিংকি পিংকি দুজনেই আবাক হয়েছিল তাদের আরেক বোনকে দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37