আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আর আমার ব্লগের মূল বিষয়বস্তু হচ্ছে "আমি এবং অনুভূতি"। আমি আমার লেখনীর মাধ্যমে আমি ও আমার অনুভূতিগুলো সম্পর্কে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি এবং অনুভূতি এই কথাটি একে অন্যের সাথে গভীর ভাবে জড়িয়ে রয়েছে। প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব কিছু অনুভূতি রয়েছে। তবে প্রত্যেকেই তাদের অনুভূতি গুলো প্রকাশ করতে পারে না। তাদের মনের সুপ্ত অনুভূতিগুলো অপূর্ণই রয়ে যায়। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তাদের অনুভূতি গুলো অন্য কারো সাথে ভাগ করে নিতে পারে না। আমরা আমাদের নিজেদের অনুভূতি গুলো অনুভব করতে পারি কিন্তু কাউকে বোঝাতে পারিনা। এটাই হয়তো আমাদের ব্যর্থতা। নিজের মনের সুপ্ত অনুভূতিগুলো অন্য কারো কাছে ব্যক্ত করার যে অপারগতা তা আমাদের নিজেদেরই তৈরি করা সমস্যা। নিজেদের অজান্তেই মনের সেই ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যায়।
আমাদের মনের অনুভূতি গুলো অন্য কাউকে বোঝানো এক যেন পাহাড় সমান কাজ।
নিজের জীবনে চলার পথে যখন জীবন থমকে যায় তখন মনে হয় আমি সত্যিই কি নিজের ইচ্ছে গুলোকে তুলে ধরতে পেরেছি? নাকি অন্য কারো ইচ্ছে গুলোর মাঝে নিজের ছোট ছোট ইচ্ছে গুলোকে বিসর্জন দিয়েছি? জীবনের কাছে একটাই প্রশ্ন আমার এই অনুভূতিগুলো শুধুই কি আমার নাকি অন্য কারো? আমরা যাদের জন্য নিজেদের ছোট ছোট অনুভূতিগুলো বিসর্জন দেই তারা কি কখনো সম্মান করতে পেরেছে আমাদের এই ছোট ছোট অনুভূতিগুলো?
বিসর্জন শব্দের অর্থটি অতি ক্ষুদ্র। কিন্তু শুধুমাত্র তারাই এই শব্দের অর্থ বুঝতে পারেন যারা তাদের নিজেদের ছোট ছোট খুশি গুলো ও আনন্দগুলো বিসর্জন দিয়ে অন্য কাউকে ভালো রেখেছে। অন্য কাউকে ভালো রাখার মধ্যেও যে এক অদ্ভুত অনুভূতি রয়েছে তা সকলের কাছে হয়তো অজানা। তবে যাকে ভালো রাখতে এত বিসর্জন সে কি কখনো আপনার ইচ্ছেগুলোকে ও আপনার অনুভূতিগুলোকে সম্মান করেছে? হয়তো তার কাছে এই বিসর্জন অতি তুচ্ছ।
আমি ও আমার অনুভূতিগুলো শুধুই আমার। নিজের ভিতরের এই অনুভূতিগুলো অন্য কারো হতে পারে না। আমার ভালোলাগা, খারাপ লাগা সব অনুভূতি গুলো একান্তই আমার। নিজের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো স্বপ্নীল ভাবে সাজিয়ে রঙিন স্বপ্ন দেখার নামই জীবন। আমি ও অনুভূতি শুধুই আমার নিজের। এই অনুভূতি গুলো মনের অজান্তেই জায়গা করে নিয়েছে নিজের মাঝে।
আমার এই স্বপ্নময় অনুভূতি গুলো শুধুই আমার। এই অনুভূতি গুলোর নেই কোনো বাধা, নেই কোন প্রতিবন্ধকতা। মনের কোণে গড়ে ওঠা সুপ্ত অনুভূতি গুলোই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। নিজের মাঝে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো নিজের এক নীরব সঙ্গী। হয়তো নিজেদের সুন্দর এই অনুভূতি গুলোকে দেখতে পাওয়া যায় না কিন্তু হৃদয়ের মাঝে তার উপস্থিতি অনুভব করা যায়।হয়তো এই নীরব সঙ্গী আমাদের ভালো থাকার অনুপ্রেরণা
এই সম্প্রদায়ের সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্টটি পড়ার জন্য। আমার লেখনীতে কোন প্রকার ভুল ত্রুটি হলে দয়াকরে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আপু আপনার একটি কথা আমার অনেক পছন্দ হয়েছে নিজের অনুভূতিগুলো কাউকে কখনো বুঝাতে পারবেন না এটা একদম বাস্তব কথা আমি আপনার সাথে একমত। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
অনেক সুন্দর লিখেছেন! আপনার জন্য শুভকামনা রইল! ধন্যবাদ আপনাকে🥳
আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
আপু আপনার একটি কথা আমার অনেক পছন্দ হয়েছে নিজের অনুভূতিগুলো কাউকে কখনো বুঝাতে পারবেন না এটা একদম বাস্তব কথা আমি আপনার সাথে একমত। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টস করার জন্য।
চমৎকার হয়েছে আপনার আমি এবং অনুভূতিটি অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার জন্য। আর আপনার অসাধারণ কবিতা এবং আপনার অসাধারণ ভয়েস আমার খুব ভালো লাগে।
ধন্যবাদ