জেনারেল রাইটিং-সুস্থ জীবন বড় সম্পদ||আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। কয়েকদিন থেকে ভীষণ অসুস্থতার মধ্যে সময় কাটাচ্ছি। এতটা অসুস্থ এর আগে কখনো হয়নি। জানিনা বড় ধরনের কোন রোগ বাসা বেধেছে কিনা। ওষুধ চেঞ্জ করছি কোন কাজ হচ্ছে না। সবার কাছে প্রথমেই দোয়া চাচ্ছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আসলে এই ক্ষুদ্র জীবনে সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। তাইতো আজকে আমি কিছু কথা লিখে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার লেখাগুলো পড়ে আপনাদের ভালো লাগবে।
সুস্থ জীবন বড় সম্পদ:
Source
আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থ জীবনের মূল্য বুঝতে পারি না। আসলে সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকা কতটা জরুরি সেটা তখনই আমরা বুঝতে পারি যখন অসুস্থ হই। অসুস্থতার মাঝে কাটানো প্রতিটি মুহূর্ত, দিন সবকিছুই যেন আরো বেশি কষ্টের হয়। প্রতিটা সময় প্রতীক্ষায় থাকি কখন সুস্থ হয়ে উঠবো। হয়তো সুস্থতা ধীরে ধীরে আসে। কিন্তু সেই অপেক্ষার প্রহর দীর্ঘ মনে হয় সুস্থ জীবন পাওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু একজন অসুস্থ মানুষ বুঝতে পারে। হয়তো আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা অসুস্থতার মধ্যে সময় পার করি। কিন্তু সময়ের সাথে সাথে আবারও সুস্থ হয়ে যাই। তবে অসুস্থতার সময় গুলো সারা জীবন মনে থাকে।
আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সুস্থ জীবন। সুস্থতার উপর কোন সম্পদ নেই। হাজার হাজার টাকা খরচ করেও অনেকে সুস্থ জীবন পায় না। অনেকে আবার নিজের সর্বস্ব উজাড় করে দেয়। শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ধাবিত হয়। লাখ টাকা দিয়েও তারা সুস্থতা কিনতে পারেনা। এভাবেই হয়তো হাজার হাজার মানুষ বিলীন হয়ে যায় কিংবা হারিয়ে যায়। নিজের শেষ সম্বল টুকু উজার করে দিয়ে সুস্থতা কিনতে চায় সবাই। পরিবার নিয়ে থাকার মত মাথা গোঁজার ঠাই যেন নির্দ্বিধায় বিক্রি করে দেয় তারা। যাতে করে সুস্থ জীবন পেতে পারে। হয়তো বেঁচে থাকার জন্য আমাদের অর্থের প্রয়োজন। কিন্তু অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সুস্থ জীবন।
জীবন চলে যাচ্ছে জীবনের মত। কখনো কষ্টে কখনো বা আনন্দে। হয়তো কষ্টের সময় গুলো আমাদের জীবনে সারাজীবন স্মৃতির পাতায় থেকে যায়। অসুস্থতার মাঝে যেই কষ্টের সময় গুলো কাটছে সেই কথাগুলো হয়তো সারা জীবন মনে থাকবে। কিন্তু যখন আমরা ভালো থাকি কিংবা সুস্থ থাকি তখন কিন্তু সুস্থতার গুরুত্ব দিতে জানি না। তাই সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদেরকে সচেতন ভাবে জীবন যাপন করা উচিত। সচেতনতাই আমাদেরকে সুস্থ জীবন দান করতে পারে। আর আমরা যদি সচেতন হই তাহলে আমরা আমাদের মূল্যবান সম্পদ সুস্থ জীবন রক্ষা করতে পারব।
দিন কাটে অস্থিরতায় রাত কাটে নির্ঘুম। এভাবেই হয়তো অসুস্থ জীবনের সময় গুলো কেটে যাচ্ছি। জানিনা কবে সুস্থ হতে পারব। তবে কেন জানি আর ভালো লাগছে না। নিজের কাজগুলো সঠিকভাবে করতে পারছিনা। হয়তো অনেক কিছুই ভুলত্রুটি হতে পারে। সবাই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। যেহেতু আজকে আবার অন্য ডাক্তার দেখাবো। দেখি কি হয়। বারবার ঔষস খেতে খেতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। একদিকে অস্থিরতা অন্যদিকে ডাক্তারের খরচ বহন করা। সব মিলিয়ে সময়টা বেশ খারাপ যাচ্ছে। জানিনা সুস্থতা কখন পাবো তবে সবাই আমার জন্য দোয়া করবেন।
ঠিক বলেছেন আপু, সুস্থতা জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থতার মূল্যায়ন করতে পারিনা। তবে যখন অসুস্থ হই তখন বুঝি যে সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নেয়ামত। একজন অসুস্থ মানুষকে যত কিছু এনে দেওয়া হোক না কেন, তার কাছে ভালো লাগবে না সেটা। সেটা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ হলেও ভালো লাগবে না। তাই সুস্থ থাকতে সুস্থতার মূল্যায়ন করা উচিত। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সুস্থ জীবন আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আসলে অসুস্থ হলেই বোঝা যায় সুস্থ জীবনের মূল্য কতটুকু। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
সুস্থ থাকতে পারাটা আল্লাহর অশেষ নিয়ামত।আমরা অসুস্থ হলেই সুস্থতার গুরুত্ব খুব ভালো করে বুঝতে পারি।অসুস্থ হলে কিছুই আসলে ভালো লাগে না।তাই আমাদের সব সময় উচিত নিজেদের সুস্থতার জন্য চেষ্টা করা। সচেতনতা অবলম্বন করে চলা, তবেই মঙ্গল হবে।ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে লেখা শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু সুস্থ থাকতে পারাটা আল্লাহর অশেষ নেয়ামত। দোয়া করবেন আপু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন আপু আমরা যখন সুস্থ্য থাকি তখন তার মর্ম বুঝি না। যখন অসুস্থ্য হই তখন সুস্থ্য হওয়ার জন্য নিজের সবটুকু উজার করে দিয়ে সুস্থ্য হতে চাই। তাই সুস্থ্য থকার জন্য সচেতনতা জ্রুরী। দোয়াকরি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠেন। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
সত্যি আপু আমরা যখন অসুস্থ থাকি তখন শুধু সুস্থ জীবনের মূল্য বুঝতে পারি। যাইহোক আপু আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপু আপনার জন্য অনেক দোয়া রইল আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে স্বাভাবিকভাবে ফিরে আসেন। আপনি অনেক ভালো মনের মানুষ আপনার সাথে খারাপ কিছু হতে পারেনা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো। ঠিক বলছেন আপু যখন সুস্থ থাকি তখন বুঝা যায় না শরীরের সুস্থতা কতটা প্রয়োজন। কিন্তু অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নেয়ামত।
আপু আপনাদের দোয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। এভাবেই সব সময় পাশে থাকবেন। আপু আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আপু আপনি কিছুদিন যাবত অসুস্থ তা শুনেছি। তবে দোয়া করি আপু আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হন। ঠিক বলেছেন সুস্থতা এমন একটা জিনিস।যখন আমরা অসুস্থ থাকি তখন সুস্থ হওয়ার জন্য কামনা করি। যখন সুস্থ থাকি তখন এই অনুভূতিটি জন্মে না। তবে সুস্থ থাকাটাই হচ্ছে আল্লাহর বড় নেয়ামত। অসুস্থ থাকলে সময়টা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি।
ভীষণ অসুস্থতার মধ্যে সময় কাটছে। সুস্থতা আসলে আমাদের জীবনের অনেক বড় নেয়ামত। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপনার জন্য প্রাণঢালা দোয়া রইল আপু। দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আসলেই সুস্থতা আমাদের জন্য নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থতার মূল্য বুঝতে পারি না। কিন্তু যখন অসুস্থ হই তখন বেশ বুঝতে পারি আসলো কি জিনিস।
আপনাদের দোয়া পাশে আছে বলেই বেঁচে আছি আপু। সত্যি আপু অসুস্থ হলে সুস্থ জীবনের মূল্য বুঝতে পারি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো। অনেক অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার লেখা পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আপনি শারীরিকভাবে বেশ অসুস্থ আছেন। তাই আমি দোয়া করি যাতে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন এবং সময় মতো ঘুমাতে পারেন পাশাপাশি সঠিকভাবে কাজ করতে পারেন। আমি আপনার সার্বিক সুস্থতা কামনা করি।
অসুস্থতার মাঝে সময় কাটাচ্ছি ভাইয়া। তবুও চেষ্টা করছি আপনাদের সাথেও সময় কাটাতে। নিয়মিত হয়তো কাজ করতে পারছি না। দোয়া করবেন ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারো আপনাদের সাথে যুক্ত হতে পারি।