রেসিপি-শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শুটকি মাছ আমার ভীষণ পছন্দের। তাই মাঝে মাঝে বিভিন্নভাবে শুটকি মাছ রান্না করার চেষ্টা করি। আর লাউ শাকের ডাটা দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তাইতো এই মজার রেসিপি তৈরির পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।
শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি:
লাউ শাকের নরম নরম ডাটা আমার ভীষণ প্রিয়। লাউ শাকের ডাটা শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে অনেক মজার হয়। এছাড়া ছোট মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। তবে শুটকি মাছের প্রতি আমার ভালোলাগা অনেক বেশি। তাইতো বিভিন্নভাবে শুটকি মাছ রান্না করার চেষ্টা করি। আর শুটকি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। সাথে যদি থাকে কচি লাউশাকের ডাটা তাহলে তো কথাই নেই। তাইতো আমি এই মজার রেসিপি তৈরির পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
| নাম | পরিমান |
|---|---|
| শুটকি মাছ | পরিমাণমতো |
| লাউ শাক | ২০০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | ১ চামচ |
| রসুন বাটা | ১/২ চামচ |
| জিরা বাটা | ১/২ চামচ |
| মরিচের গুঁড়া | ১ চামচ |
| হলুদের গুঁড়া | ১/২ চামচ |
| লবণ | পরিমাণমতো |
| সয়াবিন তেল | ৩ চামচ |
শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য প্রথমে শুটকি মাছগুলো গরম পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি।
ধাপ-২
এবার তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি। এরপর নড়াচাড়া করে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি।
ধাপ-৩
এবার পরিমাণ অনুযায়ী মসলা দেওয়ার চেষ্টা করেছি। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা ও জিরা বাটা দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৪
এবার শুটকি মাছগুলো ভুনা করার জন্য মসলার মধ্যে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৫
কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে পানি দিয়েছি। যাতে শুটকি মাছগুলো ভালোভাবে ভুনা হয়।
ধাপ-৬
শুটকি মাছ গুলো ভালোভাবে ভুনা করা হয়ে গেলে এবার পরিমাণ অনুযায়ী লাউ শাক দেওয়ার জন্য প্রস্তুত করেছি।
ধাপ-৭
এবার লাউশাক গুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৮
এভাবে বেশ কিছুক্ষণ লাউশাক নড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
শেষ ধাপ
এরপর ঢাকনা খুলে আবারো নাড়াচাড়া করেছি এবং সামান্য পরিমাণে পানি দিয়েছি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর মজার এই রেসিপি তৈরি হয়েছে।
উপস্থাপনা:
শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করে নিয়েছি। নরম নরম লাউ শাকের ডাটা আর শুটকি মাছ খেতে বেশ ভালো হয়েছিল। গরম ভাতের সাথে এই খাবারটি খেতে বেশ ভালো লাগে। আমার মত যারা লাউ শাক কিংবা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
শুটকি মাছ দিয়ে তৈরি করা রেসিপি গুলো খেতে আমার এমনিতেই অনেক ভালো লাগে। কিন্তু লাউ এর সাথে শুটকি মাছ এভাবে কোন সময় রান্না করে খাওয়া হয়নি। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই ভিন্ন ধরনের রেসিপি দেখে।
ঠিক বলেছেন আপু শুটকি মাছ দিয়ে রান্না করা এই খাবারটি খেতে অনেক মজার হয়েছিল। আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপু আপনার রেসিপি টি দেখে জিভে জল চলে এসেছে। শুটকি আর লাউ শাক দুটো আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রেসিপি টি তুলে ধরেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আমার তৈরি করা রেসিপি দেখে আপনার জিভে জল চলে এসেছে জেনে ভালো লাগলো আপু। মন্তব্য প্রকাশের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
লাউ শাকের ডাটা চচ্চড়ি তাও আবার শুটকি দিয়ে। শুটকি সবসময় আলাদাভাবে চচ্চড়ি করা হয় কিন্তু এভাবে লাউয়ের ডাটা দিয়ে কখনো তৈরি করিনি। নতুন একটা রেসিপি শিখে নিলাম।
শুটকি মাছ আলাদাভাবে চচ্চড়ি করলে খেতে যেমন ভালো লাগে তেমনি লাউ শাকের ডগা দিয়ে করলেও খেতে অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপু আমার তো ভীষণ ভালো লাগলো। শুটকি মাছ দিয়ে লাউশাকের ডাটা চচ্চড়ি এটা দুর্দান্ত ছিল। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনার রান্নার কালার কম্বিনিশন টা অত্যন্ত সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইলো
আমার তৈরি করা রেসিপি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। খেতে অনেক ভালো লেগেছিল। মন্তব্য প্রকাশ করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
লাউ শাকের নরম নরম ডাটা গুলো খেতে ভীষণ সুস্বাদু লাগে। শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি এর আগে অনেক বার খেয়েছি। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলেছেন ভাইয়া লাউ শাকের নরম ডাটা গুলো খেতে অনেক ভালো লাগে। শুটকি মাছ দিয়ে লাউশাকের ডাটা চচ্চড়ি খেতে সত্যি ভালো লেগেছিল।
শুটকি মাছ দিয়ে লাউ শাকের চমৎকার রেসিপি শেয়ার করেছেন। আসলে লাউ শাক অনেক দিন খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে।একদিন দেখি অবশ্যই তৈরি করব। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি যেহেতু অনেকদিন থেকে লাউ শাক খাননি তাই সময় পেলে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভাল লাগবে।
শীতকালে এই রেসিপিটি খেতে দারুন লাগে। আমার পছন্দের একটি রেসিপি আপনি আজ শেয়ার করেছেন আপু। বেশ মজা এই রেসিপিটি। লাউ শাকের এই কচি ডাটা যে কোন ভাবেই রান্না করলে খেতে মজা লাগে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু শীতকালে এই খাবারটি খেতে অনেক ভালো লাগে। তাই তো আমি এভাবে লাউশাকের কচি ডাটা দিয়ে শুটকি মাছ রান্না করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
শুটকি মাছ দিয়ে লাউ শাকের ডাটা চচ্চড়ি রেসিপি দেখে অনেক মজাদার লাগছে।তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশে অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।
এই খাবারটি খেতে সত্যিই অনেক মজার হয়েছিল ভাইয়া। তাই তো এই মজার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
লাউ শাক এবং শুটকি মাছ দুটোই আমার বেশ পছন্দের। তবে লাউ শাক শুটকি মাছ দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। শাকের মধ্যে কখনো আমি জিরা বাটা ব্যবহার করিনি। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
লাউ শাক এবং শুটকি মাছ আপনার পছন্দের জেনে ভালো লাগলো। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আপু। আর লাল শাক এবং শুটকি মাছে হালকা একটু জিরা বাটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে।
আপু জানেন আপনি কিন্তু আজ আমার খুব প্রিয় একটি রেসিপি শেয়ার করলেন। আপনার আজকের রেসিপিটি কিন্তু আমার মায়ের ও বেশ প্রিয় ছিল। ইস্ আগে জানলে তো বলতাম একটু কুরিয়ার করে দিতে। দেখেই তো বেশ লোভনীয় মনে হচেছ। ধন্যবাদ আপু এত সুন্দর করে পুরো রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা রেসিপি আপনার ভালো লেগেছে এবং আপনার মায়ের পছন্দের রেসিপি জেনে সত্যিই ভালো লাগলো। এরপরে অবশ্যই আপনার জন্য পাঠাবো আপু। ধন্যবাদ আপনাকে।