কবিতা আবৃত্তি পোস্ট || আরো একবার যদি পারি (রবীন্দ্রনাথ ঠাকুর)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1715223525804.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রেমের কবিতা গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের "আরো একবার যদি পারি " কবিতাটি আমার খুব পছন্দ। এই কবিতাটি খুব ভালো লাগে পড়তে এবং আবৃত্তি করতে। তাই আমি "আরো একবার যদি পারি " কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : আরো একবার যদি পারি
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


আরো একবার যদি পারি
খুঁজে দেব সে আসনখানি
যার কোলে রয়েছে বিছানো
বিদেশের আদরের বাণী।

অতীতের পালানো স্বপন
আবার করিবে সেথা ভিড়,
অস্ফুট গুঞ্জনস্বরে
আরবার রচি দিবে নীড়।

সুখস্মৃতি ডেকে ডেকে এনে
জাগরণ করিবে মধুর,
যে বাঁশি নীরব হয়ে গেছে
ফিরায়ে আনিবে তার সুর।

বাতায়নে রবে বাহু মেলি
বসন্তের সৌরভের পথে,
মহানিঃশব্দের পদধ্বনি
শোনা যাবে নিশীথজগতে।

বিদেশের ভালোবাসা দিয়ে
যে প্রেয়সী পেতেছে আসন
চিরদিন রাখিবে বাঁধিয়া
কানে কানে তাহারি ভাষণ।

ভাষা যার জানা ছিল নাকো,
আঁখি যার কয়েছিল কথা,
জাগায়ে রাখিবে চিরদিন
সকরুণ তাহারি বারতা।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৯.৫.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে বরাবরই আমার খুবই ভালো লাগে। অত্যন্ত স্পষ্টভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। আমি আশা করি আগামী দিনে আপনার নিকট থেকে এরকম সুন্দর সুন্দর আরও অনেকগুলো কবিতা আবৃতি আমরা শুনতে পারবো।

 2 years ago 

আমার কন্ঠে আবৃত্তি শুনতে আপনার খুব ভালো লাগে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানেই তো অসাধারণ কিছু। তবে আপনার গান গাওয়া এবং কবিতা আবৃতি দুটোই আমার ভীষণ ভালো লাগে। সত্যি বলতে কবিতা আবৃত্তি থেকে গানটা একটু বেশি শুনতে ভালো লাগে আপনার কন্ঠে। তবে আজকের কবিতাটাও কিন্তু বেশি দারুণ বলেছেন। কবিতার লাইনগুলো কিন্তু বেশ দারুন ছিল। যার কারণে আপনার কন্ঠ শুনতে ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি আমার কন্ঠে গান শুনতে সবসময়ই পছন্দ করেন। আসলে সর্দি ঠান্ডার কারণে অনেক সময় গান গাইতে পারি না। তবে খুব শীঘ্রই গান কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ভালো লাগলো কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আপনার অনেক ভালো লাগে ।আরো একবার যদি পারি এই কবিতাটি আসলে অনেক ভালো লাগলো পড়তে। ধন্যবাদ ভাইয়া কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি সব সময় আমাদের কে খুবই সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি উপহার দিয়ে থাকেন। আপনি আজকে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় কবিতা আমাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করেছেন।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি কবিতার মধ্যে যেন একটু করে প্রেমের ছোঁয়া রয়েছে। যাইহোক, আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক আবৃত্তি শুনে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতা আবৃত্তি করার জন্য বেছে নিয়েছেন ভাইয়া। আপনার আবৃত্তি করা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই দুর্দান্তভাবে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক আমার আবৃত্তি শুনে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37