You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৯

in আমার বাংলা ব্লগlast year

ভালোবাসা এক অনুভূতির জোয়ার
অস্থিরতায় ডোবায় যখন তখন,
ভালোবাসা এক ব্যাকুলতার আঁধার
অন্ধকার ছড়ায় যখন তখন,
তবুও তুমি আমার অনুভূতির অস্থিরতা
হৃদয়ে থাকা ব্যাকুলতায় ভরা আরাধনা।

ভালোবাসা হঠাৎ আসা এক নীরব ঝড়,
চোখের কোণে জমে থাকা হাজার গল্প।
ভালোবাসা এক নিঃশব্দ আকুলতা,
যা বলে না কিছু, তবুও বোঝায় সব।
তুমি সেই অনুভবের গভীর নাম,
যাকে হারালেও থেকে যায় হৃদয়জুড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38