কারণ তারা আজীবন মানুষের জন্য করে গেলেও কখনো নাম পায় না।
বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের বড় ছেলেদের সাথে এমনটা ঘটে থাকে। পরিবারের বড় ছেলে গুলো কলুর বলদের মতো খেটে যাওয়ার পরেও,পরিবারের সদস্যদের কাছ থেকে যখন আঘাত পায়,তখন সত্যিই খুব কষ্ট পায়। আর যখন নিজের পরিশ্রমের কথা সদস্যদেরকে বলে,তখন তারা বলে যে এটা দায়িত্ব ছিলো। আর যদি বলে আমি এটা করেছি,সেটা করেছি,তাহলে বলে যে এসব করার পর খোঁটা দিচ্ছে। এমনটা আমি অনেক দেখেছি এবং শুনেছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।