You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৭

in আমার বাংলা ব্লগ2 years ago

অণুগল্প:

গত বছর বর্ষাকালে একটি বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। তো বাসার সামনের খোলা জায়গায় প্যান্ডেল তৈরি করা হয়েছিল এবং প্যান্ডেলের মধ্যে বসেই সবাই খাওয়া দাওয়া করছিলো। আমিও প্যান্ডেলের মধ্যে বসেই খাওয়া দাওয়া করলাম। প্রতিটি খাবারের পাশাপাশি বোরহানিটাও দারুণ লেগেছিল খেতে। বোরহানির স্বাদ এতটাই ভালো ছিলো যে, সবাই কয়েক গ্লাস করে বোরহানি খেয়ে ফেলেছে। তো লাস্ট বৈঠকের মানুষ খাবার খেতে বসার পরপরই বাবুর্চি দেখে যে, বোরহানি একেবারে অল্প আছে। এরমধ্যে ঝুম বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টির পানিতে বোরহানির পরিমাণও বেড়ে গেলো😂😂। শেষ বৈঠকের মানুষ বোরহানি খেতে পারলেও, তারা বোরহানির কোনো স্বাদ পায়নি। কারণ বোরহানিতে বৃষ্টির পানি মিক্সড হয়ে স্বাদ একেবারেই নষ্ট হয়ে গিয়েছিলো। তো খাওয়া দাওয়া করার পর সবাই বলাবলি করছিলো, বোরহানির স্বাদটা ছিলো অতুলনীয়। এমন বোরহানি কখনো খাইনি। কিন্তু শেষের বৈঠকের কয়েকজন মানুষ বলছে, এর চেয়ে বাজে বোরহানি আর হতে পারে না। একজন আরেকজনকে বলছে আপনি মিয়া জীবনেও বোরহানি খাননি, তাই বোরহানির স্বাদ বোঝেন না। এটা নিয়ে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মারামারি লেগে যায়। আর বাবুর্চি তো এটা দেখে মিটমিটিয়ে হাসে,সাথে আমিও হাসতে হাসতে একেবারে শেষ 🤣🤣।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63551.01
ETH 1783.00
USDT 1.00
SBD 0.39