You are viewing a single comment's thread from:

RE: চলে গেলেন প্রিয় দাদার শ্রদ্ধেয় পিতৃদেব। আমার তরফ থেকে একটি শ্রদ্ধার্ঘ্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদার বাবার মৃত্যুর খবরটা শুনে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। এমন মৃত্যু মেনে নিতে ভীষণ কষ্ট হয়। আমাদের দুই দাদা সহ উনার পুরো পরিবারকে সৃষ্টিকর্তা যাতে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, সেই কামনা করছি। যাইহোক পোস্টটি পড়ে মনটা আরও খারাপ হয়ে গেলো। তবে আপনি সত্যিই দারুণ লিখেছেন। পাশাপাশি কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। সবমিলিয়ে এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 2 years ago 

কবিতাটি আপনার ভালো লাগায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যিই প্রিয় মানুষ চলে যাওয়ার ভার অনেক। সেই ক্ষতি হয়তো এ জীবনে আর কোনদিনই পূরণ হবার নয়। তাও সকলকে জীবনের সবকিছুই মেনে নিতে হয়। এই অমোঘ সত্যের পাশে দাঁড়িয়ে জীবনে হেঁটে চলাও যেন আর এক সত্য। এই পোস্টটি দাদার বাবার মৃত্যুর খবর শোনার পর সাথে সাথেই লেখা। সামান্য এই পোষ্টের মাধ্যমেই যেটুকু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা যায় তার চরণে, সেটাই উদ্দেশ্য। 🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37