You are viewing a single comment's thread from:

RE: সম্মান

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে বেসিক শিক্ষাটা আমরা কিন্তু পরিবারের কাছ থেকেই পেয়ে থাকি। ছোটরা সবসময়ই অনুকরণ প্রিয়। সহজভাবে বলতে গেলে ছোটরা যা দেখে তা-ই শিখে। অর্থাৎ আমরা যদি ছোটদের সামনে অন্য কারো সাথে ভালো ব্যবহার করে থাকি,তাহলে ছোটরা কিন্তু ভালোটাই শিখবে। কিন্তু আমরা যদি ছোটদের সামনে বকাবকি করি,তাহলে ছোটরা বকাবকি ই শিখবে। তাছাড়া বড়দেরকে অবশ্যই সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। পৃথিবীর নিয়মটা হচ্ছে গিভ এন্ড টেক। অর্থাৎ আমি দিলে আমিও পাবো। মানে আমি কাউকে সম্মান দিলে,অন্য কেউ আমাকে সম্মান করবে,আর এটাই স্বাভাবিক। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38