You are viewing a single comment's thread from:

RE: শৈশব স্মৃতি-ছোটবেলায় বৃষ্টির জন্য প্রার্থনা করার মজার কিছু স্মৃতি||

in আমার বাংলা ব্লগ2 years ago

অনাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কৃষকেরা। আবার অতিবৃষ্টির কারণেও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আসলে যারা কৃষিকাজ করে তাদের বাধা-বিপত্তির কোনো শেষ নেই। তবুও এতো পরিশ্রম করে ফসল ফলানোর পরেও তারা ন্যায্য মূল্য পায় না। এটা সত্যিই দুঃখের বিষয়। যাইহোক বিভিন্ন কারণে আমরা কিন্তু ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যাই। আপনার শৈশবের এই মজার স্মৃতি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। তবে শরীরে কাদা মেখে গান গেয়ে গেয়ে এভাবে বৃষ্টির জন্য প্রার্থনা করতে আমি কখনো দেখিনি। তবে হ্যাঁ আমাদের এখানে অনাবৃষ্টির সময় মসজিদে হুজুরেরা বৃষ্টির জন্য প্রার্থনা করে থাকে। যাইহোক এই তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে বৃষ্টি। আশা করি কয়েকদিনের মধ্যেই ঝুম বৃষ্টি হবে। যাইহোক এতো মজার স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37