You are viewing a single comment's thread from:

RE: পাছে লোকে কিছু বলে!

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবনে সফলতা অর্জন করতে হলে কখনোই অন্যের কথায় কান দেওয়া যাবে না। কারণ কিছু মানুষের কাজ ই হচ্ছে সমালোচনা করা। আবার কিছু মানুষ আছে কাউকে ভালো কাজ করতে দেখলে সমালোচনা শুরু করে। যাতে করে ভালো কাজটা কন্টিনিউ না করে বন্ধ করে দেওয়া হয়। তাহলে তারা ভীষণ খুশি হয়। কিন্তু যারা বুদ্ধিমান, তারা সবসময় নিজের কাজের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। লোকজন কি বললো, সেদিকে তারা খেয়াল করে না। আর তারাই একসময় সফলতা অর্জন করে। যাইহোক আপনি দেরিতে হলেও নিজের ভুলটা বুঝতে পেরেছেন,এটা জেনে খুব ভালো লাগলো ভাই। কাজ ছোট হলেও গর্বের। আর হারাম উপার্জনের চেয়ে হালাল উপার্জনে বরকত সবসময় বেশি থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38