You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা এই ওয়েব সিরিজের একেক পর্ব শেষ হচ্ছে আর রহস্য যেমন বাড়ছে। রহস্য উদঘাটন হচ্ছে না কোনো ভাবেই। আসলেই তো ২৫০ বছর একজন মানুষ কি বেঁচে থাকতে পারে নাকি। এটা একেবারেই অবিশ্বাস্য। জেলের মধ্যে তো পুরো মজার কাহিনী ঘটছে দেখা যাচ্ছে। সবাই চঞ্চল চৌধুরীর সেলের সামনে তাহলে মানত করছে বাবা মনে করে😂। আমার তো শুনেই হাসি পাচ্ছে। এতদিন ধরে একটি কেইস সল্ভ হচ্ছে না, আবার কোনো রহস্যের উদঘাটনও করতে পারছে না, এতে মোস্তাক এবং তার বন্ধুর তো মাথা গরম হবেই। তবে তাসনিয়া ফারিন মনে হয় এই রহস্যের উদঘাটন করতে সক্ষম হবে। দেখা যাক পরবর্তীতে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38