You are viewing a single comment's thread from:

RE: প্রতিযোগিতা -৫১" শীতকালীন নয় রকম সবজির ভর্তা রেসিপি"

in আমার বাংলা ব্লগ3 years ago

বৌদি আপনি আসলেই সবসময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করেন। যাইহোক ব্যস্ততার জন্য এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেরি হয়ে গেলেও, শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পেরেছেন, সেজন্য ভীষণ ভালো লাগছে। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। যদিও এখন বারো মাস শীতকালীন সবজি পাওয়া যায়, কিন্তু খেতে ততটা ভালো লাগে না। যাইহোক ভর্তা তৈরি করতে করতে একেবারে ৯ রকমের ভর্তা তৈরি করে ফেলেছেন দেখছি। আমাদের দাদা তো সারাক্ষণ ভর্তা ই খাচ্ছে। যাইহোক মটরশুঁটি এবং লাল শাকের ভর্তা বাসায় তৈরি করে খেয়ে দেখতে হবে। যাইহোক এতো মজার মজার ভর্তা রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37