You are viewing a single comment's thread from:

RE: স্বপ্নের মধ্যে বেঁচে থাকে মানুষের জীবন।

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রতিটি মানুষই স্বপ্ন দেখে জীবনে ভালো কিছু করার এবং সেই স্বপ্ন পূরণ হওয়ার পর, আবারো নতুন কোনো স্বপ্ন দেখে। আর এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত মানুষ একের পর এক স্বপ্ন দেখতেই থাকে। আসলে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন পূরণ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হয়। এককথায় বলতে গেলে পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই পূরণ হয় না। তবে শুধু পরিশ্রম করলেই হয় না, তার সাথে ভাগ্য সহায় হতে হয়। সেজন্য স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে এবং আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করে দিবেন। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37