আসলেই ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে অভ্যস্ত যে,এটা করলে মানুষ কি বলবে,সেটা করলে মানুষ কি বলবে। মূলত এইসব চিন্তা ভাবনা যারা সবসময় করে, তারা জীবনে উন্নতি করতে পারে না। এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সুতরাং জীবনে উন্নতি করতে চাইলে, সর্বপ্রথম এসব চিন্তা ভাবনা দূর করতে হবে মন থেকে। প্রতিটি সমাজের কিছু কিছু মানুষের কাজ হচ্ছে শুধুমাত্র মানুষের সমালোচনা করা। আপনি বিপদে পরলে সমাজের মানুষ বিন্দুমাত্র উপকারে আসবে না,বরং আপনার বিপদ নিয়ে হাসাহাসি করবে এবং মজা নিবে। সুতরাং নিজের ভালোমন্দ নিজেকেই বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি একদম ঠিক বলেছেন ভাই। আসলে নিজের ভালো-মন্দ নিজেকে বুঝতে হবে। কে কি বলবে এটার আশায় বসে থাকাটা বোকামি