You are viewing a single comment's thread from:

RE: পুরোনো কিছু অভ্যাস আজ স্মৃতি!

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলেই মানুষ অভ্যাসের দাস। আমরা যখন কোনো কাজ নিয়মিত করি, তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। আর যখন নিয়মিত করা কাজটা দীর্ঘদিন করা হয় না এবং সেই কাজটা থেকে আমরা দূরে চলে যাই,তখন সেই একই কাজ করতে অনেকটা অস্বস্তি লাগে। হয়তোবা কয়েকদিন চর্চা করলে আবার আগের মতোই হয়ে যায়। যাইহোক আর্ট অবশ্যই ফিল করার বিষয়। তবে আর্ট করতে আসলেই অনেক সময় লাগে, তাই বেশি ব্যস্ত থাকলে আর্ট করা সম্ভব হয়ে উঠে না। হ্যাঁ আপু আপনি তো প্রচন্ড ব্যস্ত থাকেন এবং ব্যস্ততার জন্য আর্ট করতে পারছেন না। আশা করি ব্যস্ততা কাটিয়ে আবারও সুন্দর সুন্দর আর্ট আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38