You are viewing a single comment's thread from:

RE: "চিন্তিত মনে আমরা সবাই"

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনাদের সাহস দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি আপু। সাপটা যতই উপকারী হোক না কেনো, মানুষের ক্ষতি না ই করুক, তবুও সাপ তো,আমি হলে তো ভয়ে শেষ হয়ে যেতাম। হ্যাঁ এটা ঠিক, সাপ মারলে নাকি পরবর্তীতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের দিকে যেহেতু সাপের উপদ্রব বেশি, সবসময় সাপুড়ের ফোন নম্বর রাখবেন। যাইহোক পরবর্তীতে সাপটি কিভাবে বের হয়েছে বা কি হলো, সেটা অবশ্যই জানাবেন আপু। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

Sort:  
 3 years ago 

ভাইয়া, আসলে সাপের ভয়ে ওই রুমে কেউ ছিল না সেদিন।আর আমরা অনেক রাত অব্দি জেগে থাকার পর রুমটাই সারারাত আলো জ্বেলে রেখেছিলাম,পরদিন আর দেখতে পায়নি।তবে আমরা অনেকের পরামর্শে ঘরের আশেপাশে কার্বোলিক এসিড দিয়েছি যাতে গন্ধে সাপ না আসে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37