You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং-সময় ও সফলতা||

in আমার বাংলা ব্লগ3 years ago

এককথায় দুর্দান্ত লিখেছেন আপু। আসলেই ছোটবেলায় আমরা কতো স্বপ্ন দেখতাম এবং সবার কাছ থেকে শুনতাম যে, পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে। তখন ভাবতাম ভালোভাবে পড়াশোনা করে, প্রচুর পরিশ্রম করবো জীবনে। তাহলে অবশ্যই সফল হতে পারবো। কিন্তু সেই কথাগুলো আংশিক সত্যি। হয়তো কারো কারো ক্ষেত্রে এটা সত্যি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা সত্যি হয় না। কারণ পরিশ্রম করতে চাইলেই তো হবে না,পরিশ্রম করার সুযোগও পেতে হবে। ছোট থেকে কতো কষ্ট করে পড়াশোনা করে ইউনিভার্সিটি পাশ করে একজন মানুষ। তবুও চাকরি পাওয়া দুষ্কর হয়ে যায়। তাহলে সফলতা আসবে কিভাবে। আসলেই জীবনটা খুব কঠিন। আর যারা সফল হয় তারা সত্যিই খুব লাকী। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39