You are viewing a single comment's thread from:

RE: গত সন্ধ্যায় বিদ্যুৎ অফিসে আমার সঙ্গে যা ঘটেছিল।

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই মাঝেমধ্যে সরকারি চাকুরীজীবিদের কাহিনী দেখলে মাথায় রক্ত উঠে যায়। কি যে ভাবে নিজেদেরকে। ওরা নিজেদেরকে মানুষ মনে করে,আর আমরা মনে হয় সবাই গরু ছাগল। তাই আমাদের কষ্ট তাদের কাছে কষ্ট বলে মনে হয় না। কিছুদিন আগে আমি উপজেলার ভূমি অফিসে গিয়েছিলাম জমির নামজারি করতে। পরোক্ষভাবে টাকার ইঙ্গিত দেয় সেখানকার কর্মকর্তা। পরে আমার পরিচিত উপজেলার ভাইস চেয়ারম্যানকে দিয়ে এসি ল্যান্ডকে ফোন করালাম। পরবর্তীতে সেই লেভেলের কদর করলো আমাকে। এসি ল্যান্ড অফিসার আমার সামনে তার পিএসকে বলে দিল উনার যা যা দরকার সবকিছু করে দিন। আমি তো মনে মনে হাসছি। যাইহোক মাঝেমধ্যে এমনটা করা দরকার। আপনি ফোন দিয়ে একদম ঠিক কাজ করেছেন। ঠেলার নাম বাবাজী 🤣।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37