You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪১

in আমার বাংলা ব্লগ3 years ago

একেবারে ছোট থেকেই আমি আর আমার ভাই বাসার মধ্যে প্লাস্টিকের ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলতাম। একটু যখন বড় হলাম তখন মাঠে প্রায় সারাদিন ক্রিকেট খেলতাম। এমনকি ক্রিকেট খেলার জন্য স্কুলেও যেতে ইচ্ছে করতো না। আম্মুর হাতে মার খেয়েছি অনেক। হাই স্কুলে উঠার পর নেশা ছিলো নতুন নতুন ব্যাট কেনা কয়দিন পরপরই। ঢাকার মিরপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়ে আসার সময়ই নতুন ব্যাট এবং বল কিনে বাসায় নিয়ে আসতাম। যখন বন্ধুদের সাথে মাঠে যেতাম খেলতে,তখন বলতাম আমার ব্যাট তাই আমি আগে ব্যাট করতে নামবো 🤣🤣। বন্ধুরাও বাধ্য হয়ে আমাকে আগে ব্যাটিং করতে দিতো 😂😂।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63828.12
ETH 1861.37
USDT 1.00
SBD 0.38