You are viewing a single comment's thread from:

RE: একটি মজার চিঠির ধাঁধা

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাইসাপ,

আমরা এলাম গিরিডিতে পূজোর দিনে ভাই, নতুন দেশে এসে মোরা বড়ই মজা পাই। আকাশ হেথায় আলোয় ভরা, বাতাস পরিষ্কার, চারিধারের দৃশ্য দেখে লাগছে চমৎকার। উশ্রী নদী বইছে কেমন ছাপিয়ে দুটি তীর। স্নিগ্ধ শোভা দেখছি কেবল শ্যামল বনানীর। আশেপাশে পাহাড় কত, আঁকা-বাঁকা পথ, সাঁওতালরা বাজায় দূরে মাদল নিয়ে গৎ। নদীর ধারে আমলকী বন, পলাশ গাছের সার, খাটিয়াতে বসে মোরা দেখছি অনিবার। মোদের বাড়ী নদীর পাশে, তাইতো মজা পাই। নাচি হাসি হুল্লা করি, উল্লাসে গান গাই। এখান থেকে মন যে আমার ফিরতে নাহি চায়, এতটা সুখ কলিকাতায় পাওয়া কি আর যায়? কেমন আছিস সবাই তোরা, চিঠির জবাব দিস। আজের মত বিদায় নিলাম ভালোবাসা নিস।

ইতি
আদিত্য পাল

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38