You are viewing a single comment's thread from:
RE: বর্ষপূর্তি, আমার বাংলা ব্লগ কমিউনিটি
এই কমিউনিটিতে জয়েন করেছি প্রায় এক বছর আগে। ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকে প্রায় ৪ মাস যাবৎ একেবারে নিয়মিত কাজ করছি এই কমিউনিটিতে। এর মধ্যে এমন কোনো দিন নেই যে এই কমিউনিটি থেকে দূরে ছিলাম। প্রতিদিন কাজ করে যাচ্ছি ভালোবেসে। কারণ এই কমিউনিটি আমার রক্তের সাথে মিশে গিয়েছে। আমাদের সবার প্রাণপ্রিয় কমিউনিটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ছিলো তার প্রথম দিন। প্রথম দিন বেশ উপভোগ করেছি সম্পূর্ণ প্রোগ্রামটি। এভাবেই আমরা সবাই মিলে এই কমিউনিটিকে আরো বেশি সমৃদ্ধশালী করবো এবং আরো অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।