You are viewing a single comment's thread from:

RE: বর্ষার দিনে গ্রামের হাটে ভয়ঙ্কর এক ঘটনা প্রতক্ষ্য করা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলেই দাদা আমাদের ছোটবেলার অনেক কথাই আমরা ভুলে যাই। তবে কিছু কিছু স্মৃতি সত্যিই ভুলা যায় না।

আমিও পিছু পিছু আমড়া চাটতে চাটতে বাজার করা দেখতে লাগলুম । আমার মুখ এক মুহূর্তও বিরাম নেই । আমড়া শেষ হলে বুট, বুট শেষ হলে ছোলা, ছোলা শেষ হলে ঘুগনি, এরপরে গজা, বাতাসা, মুড়কি এসব ।

আপনার এই কথা গুলো পড়ে তো আমি হাসতে হাসতে শেষ। দাদা এতো কিছু খেয়ে আপনার মুখ ব্যাথা করেনি নাকি। আপনি ছোট থেকেই ভোজনরসিক ছিলেন। তবে শেষের দিকটা পড়ে খুব খারাপ লাগলো। মাত্র আট বছরের একটি বাচ্চা মেয়ে, কোলে একটি শিশু নিয়ে এতো উচু সাঁকো থেকে পরে গেলো। কিন্তু কেউ সাহায্য করলো না কাঁদা থেকে উঠতে। এই ব্যাপারটা সত্যিই খারাপ লাগার মতো। তবে আপনি এতো ছোট থাকতে কতটা গভীরভাবে সেই ব্যাপারটা ভেবেছেন এবং উপলব্ধি করেছেন সেটাই ভাবছি। আপনি আসলেই সহৃদয়বান একজন ব্যক্তি। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64341.40
ETH 1825.11
USDT 1.00
SBD 0.38