আপনার বাসা থেকে সৈয়দপুর এয়ারপোর্ট ২০ কিলোমিটারের দুরত্ব। কিছুদিন আগে সৈয়দপুর এয়ারপোর্টের দিকে আমার যাওয়ার কথা ছিল একটা কাজে। তবে যাওয়া হয়নি। অসুস্থ থাকা সত্ত্বেও আপনি ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছেন এটাই অনেক। বাসায় গিয়ে সবার সাথে কথাবার্তা বললে এমনিতেই অনেকটা সুস্থ হয়ে যাবেন। আর মায়ের সেবা তো পাবেনই। সবমিলিয়ে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন ভাইয়া।
আপনার বাসা কি এই দিকেই?
ঠিক বলেছেন আপনি ভাই, বাসায় আসার পর জ্বরটা অনেক কমেছে, এছাড়াও নিজের রুমের আলাদা একটি শান্তি আছে।
না ভাইয়া আমার বাসা ঢাকা নারায়ণগঞ্জে। একটা এলিয়ন ২০১১ মডেলের প্রাইভেট কার কিনতে সৈয়দপুর আমার যাওয়ার কথা ছিল। পরে আমার ভাই গিয়ে কিনে নিয়ে আসছিল। ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।