যদিও আমি অনেক অলস প্রকৃতির একজন মানুষ, নিজের আর সুখ শান্তি কে বেশি প্রাধান্য দেই কিন্তু কাজের ক্ষেত্রে কখনো এই বিষয়গুলো আসতেই দেই না। আমার দৈনন্দিন যেসব কাজ রয়েছে সেসব কাজ শেষ করে তারপরে বিশ্রাম নেই। এটাই বেশি গুরুত্বপূর্ন। কারণ কোন কাজ পেন্ডিং থাকলে আমার রাতের ঘুম কিভাবে হয়না মনে হয় কোন একটি ভুল হয়তো করে ফেলেছি, নিজের কাছেই একটা অনুসূচনা কাজ করে।
আপনার এই কথাগুলো আমার সাথে একেবারেই মিলে গিয়েছে ভাইয়া এবং আমিও ঠিক আপনার মত করেই ভাবি। আমিও জীবনটাকে খুব কাছে থেকে দেখেছি এবং জীবনের অনেক কঠিন পথ পার করে এসেছি অনেক ছোট থাকতেই। তাই আমি বলতে পারি যেকোন পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি বা পারবো ইনশাআল্লাহ। সবাইকে ই জীবনে সংগ্রাম করতে হয় একটা সময়। জীবনে ত্যাগ তিতিক্ষা না থাকলে, জীবন কখনও সুন্দর ভাবে সাজানো যায় না। যাইহোক খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবসময় খুব ভালো থাকবেন ভাইয়া।
আমি আমার জীবনের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ।