ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমাদের চাহিদার কোন শেষ নেই। একটি চাহিদা পূরণ হওয়ার পর, আরও কয়েক ধরনের চাহিদা তৈরি হয়ে যায়। আর মানুষ বেঁচে থাকে মূলত ইচ্ছে, স্বপ্ন এগুলোর উপর ভিত্তি করেই। মোটকথা সবার জীবনের একটি লক্ষ্য বা টার্গেট থাকতে হবে। একটি লক্ষ্য পূরণ হওয়ার পর, নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটাই সচরাচর হয়ে আসছে, আর এটাই আমাদের জীবন। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই জীবন চলতে থাকে। তবে অনেক সময় অনেক কিছু ইচ্ছা শক্তির উপরও নির্ভর করে। যার ইচ্ছা শক্তি যত বেশি তীব্র, সফল হওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি।