ভিডিওগ্রাফি পোস্ট || হাতিরঝিল লেকের অপরূপ দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



Notes_241228_114812_db1.jpg



এই ভিডিওগ্রাফিটা হাতিরঝিল লেকের সামনে থেকে ক্যাপচার করেছিলাম বেশ কয়েকদিন আগে। হাতিরঝিল লেকের সামনে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। লেকটা যেমন বিশাল বড়, তেমনি দেখতেও খুব সুন্দর। তাছাড়া বোটে চড়ে লেকের সৌন্দর্য দেখার জন্য বেশ কয়েকটি বোট রয়েছে সেখানে। বোটগুলোও খুব সুন্দর। তবে হাতিরঝিল লেকের আশেপাশের পরিবেশ দিনদিন নোংরা হয়ে যাচ্ছে। এই ব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাছাড়া অনেক দর্শনার্থী সেখানে গিয়ে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়। এই ধরনের ঘটনা মাঝেমধ্যে শোনা যায়। তাই নিরাপত্তার ব্যাপারটা জোরদার করা উচিত বলে আমি মনে করি। যাইহোক সেদিন হাতিরঝিল গিয়ে বেশ কয়েকটি ভিডিওগ্রাফি ক্যাপচার করেছিলাম। সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সেদিন হাতে পর্যাপ্ত সময় ছিলো না বলে বোটে চড়া হয়নি। তবে পরবর্তীতে হাতিরঝিল গেলে,অবশ্যই বোটে চড়ার চেষ্টা করবো। আপনারা যারা হাতিরঝিলের কাছাকাছি থাকেন, তারা বিকেলে সেখানে গিয়ে দারুণ সময় কাটাতে পারেন।


Notes_241228_114802_7c7.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আশেপাশে কিছুটা সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন আশেপাশের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_241228_114805_144.jpg

Notes_241228_114809_c94.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৮.১২.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20241228_101802537.jpg

 2 years ago 

আবার সেই হাতি বিহীন হাতিরঝিলের ভিডিওগ্রাফি দেখছি। আগেও একবার শেয়ার করেছিলেন তাই না? তবে আগেরবারের ভিডিওটি ছিল ব্রিজের উপর থেকে। এবারের ভিডিওতে বোট যাচ্ছি এই জিনিসটা ভালো লাগলো। যে কোন জিনিসই সংরক্ষণ করতে হয় বা যত্ন করতে হয়। অবহেলা করলে সব জিনিসই নষ্ট হয়ে যায়। আশা করি এত সুন্দর একটি ঝিলের পরিচর্যা করার দিকে সরকার কর্তৃপক্ষ দ্রুতই নজর দেবেন।

 2 years ago 

হ্যাঁ আপু এর আগে ব্রিজের উপর থেকে ধারণকৃত একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছিলাম। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাতির ঝিলের ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া হাতির ঝিল জায়গাটা অনেক সুন্দর। আমি কয়েক দিন আগে গিয়েছিলাম তবে ফটোগ্রাফি করতে পারিনি।বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হাতির ঝিল বিলের নাম অনেক শুনেছি, তা আজকে আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে উপভোগ করলাম বেশ ভালো লাগলো। আসলে যত্নের অভাবে সব জিনিসই নষ্ট হয়ে যায় যা বর্তমান হাতিরঝিল বিলের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আপনি সঠিক বলেছেন এই বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ করা উচিত। যাই হোক হাতিরঝিল বিলের মনোরম একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই,যত্ন না করলে কোনো কিছুই সুন্দর থাকে না। যাইহোক সবসময় এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বিশাল হাতির ঝিলের যে ছবি এবং ভিডিওগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তা অনবদ্য ভাই। এত সুন্দর ঝিলের পাশে গিয়ে বসতেও খুব ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফিতে ঝিলের ছবিটি দেখে আমার খুব ভালো লাগলো। আমার মনে হয় এর আগেও আপনি এরকম একটা ঝিলের ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। তখনও দেখেছিলাম।

 2 years ago 

হ্যাঁ ভাই এর আগেও সেখান থেকে ধারণকৃত একটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেদিন বেশ কয়েকটি ভিডিওগ্রাফি করেছিলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও দারুণ ভাবে হাতিরঝিলের অপরুপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি শেয়ার করছেন। আমিও এইরকম প্রতি সপ্তাহে একটা করে ভিডিওগ্রাফি শেয়ার করি।আপনার ভিডিওগ্রাফি টি অসাধারণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের সবার উচিত পোস্ট ভ্যারিয়েশন ঠিক রাখা। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাতিরঝিল লেকের অপরূপ দৃশ্যের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।পুরো ভিডিও টি বেশ দারুন ভাবে ধারণ করেছেন ভাইয়া।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
 2 years ago 

ভাই আপনি হাতির ঝিল এর অনেক সুন্দর ভিডিও ও ছবি তুলেছেন। আমি ও গতকাল গিয়েছিলাম ঘুরতে, তবে গাড়ি থেকে নামা হয়নি। জায়গাটি অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও হাতিরঝিল ঘুরতে গিয়েছিলেন,জেনে খুব ভালো লাগলো। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হাতিরঝিলের লেকটা আসলেই খুব সুন্দর। বেশ ভালো লাগলো আপনার আজকে ক্যাপচার করা ভিডিওগ্রাফি দেখে। খুব সুন্দরভাবে পুরো ভিডিওগ্রাফি টা ক্যাপচার করেছেন। এই ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতেও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39