কবিতা আবৃত্তি পোস্ট || ভুলে যাই বার বার (হাফিজ উল্লাহ ভাই)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1727885670882.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক হাফিজ উল্লাহ ভাইয়ের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। এই কবিতাটি বেশ কয়েকদিন আগে হাফিজ উল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @hafizullah ভাইয়ের লেখা "ভুলে যাই বার বার" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : ভুলে যাই বার বার
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


আমি বার বার হোঁচট খাই
ভালোবাসার মিথ্যে মায়ায়,
আমি বার বার নিজেকে হারাই
ব্যর্থতার নির্মম ছায়ায়।

আলোর আড়ালে অন্ধকার
হারিয়ে যাই বার বার,
জীবনের ছায়ায় অহংকার
ভুলে যাই বার বার।

আমি বার বার পুলকিত হই
ছলনার মিথ্যে অভিনয়ে,
আমি বার বার নিজেকে হারাই
বিস্ময়ের অতল গভীরে।

বাস্তবতার ছায়ায় অসারতা
হারিয়ে যাই বার বার,
ভালোবাসার আড়ালে কৃত্রিমতা
ভুলে যাই বার বার।

আমি বার বার খেই হারাই
কল্পনার অসংযত যন্ত্রনায়,
আমি বার বার নিজেকে লুকাই
সম্পর্কের অস্পষ্ট মায়ায়।

যন্ত্রনাগুলোর নিঃশব্দ চঞ্চলতায়
হারিয়ে যাই বার বার,
শঠতার প্রহারে বাস্তবতা
ভুলে যাই বার বার।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ৩.১০.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 
 2 years ago 

হাফিজুল্লাহ ভাইয়ের চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন আপনি। কবিতা আমি খুবই পছন্দ করি, আবৃত্তি করতেও বেশ ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার আবৃত্তি করা। যেন মন মুগ্ধ হয়ে গেল আপনার আবৃত্তি শুনে।

 2 years ago 

আপনার মতো আমারও বেশ ভালো লাগে কবিতা আবৃত্তি করতে। যাইহোক আমার আবৃত্তি শুনে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি ভাই প্রশংসা করতে হয় আবৃত্তিটা যে সুন্দর হয়েছে সেটা আমি নয় সবাই বলবে। চমৎকার কবিতাটি আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক আমার আবৃত্তি শুনে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি লক্ষ্য করে দেখেছি হাফিজুল্লাহ ভাইয়ের কবিতা গুলো এমনিতেই অনেক সুন্দর হয় আর সেটা আপনি আবৃত্তি করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা গুলো দারুণ হয়। যাইহোক আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হাফিজ ভাইয়ের কবিতার অনেক বড় ফ্যান আমি।হাফিজ ভাইয়ের কবিতা গুলো পড়ার মধ্যে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়।আর আজ আপনি হাফিজ ভাইয়ের লেখা ভুলে যাই বার বার কবিতাটি খুব সুন্দর ভাবে আবৃত্তি করে আমাদেরকে শোনালেন।অনেক সুন্দর ভাবে কবিতা আবৃতি করেছেন ভাইয়া।শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার মতো আমিও হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতার ভক্ত। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাফিজুল্লাহ ভাইয়ের খুবি সুন্দর একটি কবিতা আপনি আবৃত্তি করেছেন। এই কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কন্ঠে আবৃত্তি শুনে আমি মুগ্ধ হলাম।

 2 years ago 

আমার আবৃত্তি শুনে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের সকলের প্রিয় হাফিজ উল্লাহ ভাইয়ার কবিতা আবৃত্তি করেছেন শুনে খুব ভালো লাগলো। হাফিজ ভাইয়ের কবিতা গুলো খুবই অসাধারণ হয়ে থাকে। আজকে আপনার মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি শুনে ভালো লাগলো। আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা বেশ দারুন। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কবিতা আবৃত্তি করতে। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেন। আপনার কবিতা আবৃত্তি শুনতে খুব ভালো লাগে। আজকে আপনি হাফিজ উল্লাহ ভাইয়ার খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটি যেমন সুন্দর তেমনি আপনার আবৃত্তিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহে চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমাদের প্রিয় হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা মানে ভিন্ন কিছু। আর আপনি প্রিয় ভাইয়ের কবিতাটি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। তবে ভাইয়া আপনার কন্ঠে আবৃত্তি শুনলে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আবৃত্তি শুনতে আপনার খুব ভালো লাগে,এটা জেনে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা আমার কাছেও ভালো লাগে। আমি মাঝে মাঝে হ্যাং আউটে তিনির কবিতা আবৃতি করতাম। আপনি তিনি “ভুলে যাই বার বার” কবিতাটি দারুন আবৃতি করেছেন। খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা আবৃত্তি করতে আসলেই খুব ভালো লাগে। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37