একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন ভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাইহোক আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি পোষ্টের মধ্যে ভেরিয়েশন আনার জন্য। এতে করে পাঠকরা বোরিং ফিল করবে না এবং সর্বোপরি একঘেয়েমি লাগবে না। তার ই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সাথে একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। ম্যান্ডেলা আর্টটি করতে আমার প্রচুর সময় লেগেছে। কারণ ম্যান্ডেলা আর্টে ছোট ছোট অনেক ধরনের কাজ করতে হয়। যেগুলো আসলেই সময় সাপেক্ষ এবং খুবই ধৈর্যের সাথে করতে হয়। যাইহোক ম্যান্ডেলা আর্টটি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট


IMG-20230225-WA0007.jpg


6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwkUrqt5biu9Lay4yNSDTuz5JhL4DanyEKzhXm2j5Z9N4iuahnTkhyCNxC4kPsfV4EV36Hvr1bsWwgnBgxa4TyvwqLEsUhi9o8W9a9Yx2sAFRUA2HEGy958Pnt6JBi26sU1R9hWg44dDbZnNaZwdioZu.png

  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • কালো জেল পেন
  • রাবার
  • কাটার

IMG-20230225-WA0013.jpg



অংকন প্রণালী নিম্নরুপঃ

প্রথম ধাপ

IMG-20230225-WA0000.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি প্রজাপতির বডির অনেকটা অংশ এবং তিনটি ডানা এঁকে নিলাম। তারপর কালো জেল পেন দিয়ে হালকা গাঢ় করে নিলাম।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt.png

দ্বিতীয় ধাপ

IMG-20230225-WA0003.jpg

এই পর্যায়ে আমি সম্পূর্ণ প্রজাপতিটি এঁকে নিলাম ও প্রজাপতির পুরো বডি এবং প্রজাপতির তিনটি ডানার কিছু অংশ কালো জেল পেন দিয়ে গাঢ় করে নিলাম।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt.png

তৃতীয় ধাপ

IMG-20230225-WA0001.jpg

তারপর আমি প্রজাপতির তিনটি ডানার কিছুটা ডিজাইন করে নিলাম।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt.png

চতুর্থ ধাপ

IMG-20230225-WA0002.jpg

এরপর আমি প্রজাপতির একটি ডানার মধ্যে ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম অনেকটা সময় দিয়ে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt.png

পঞ্চম ধাপ

IMG-20230225-WA0004.jpg

তারপর আমি প্রজাপতির আরেকটি ডানার মধ্যে ছোট ছোট বিভিন্ন ধরনের ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt.png

ষষ্ঠ ধাপ

IMG-20230225-WA0010.jpg

Notes_230313_204926_050.jpg

এই পর্যায়ে আমি প্রজাপতির আরও একটি ডানার ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম। আর এভাবেই আমি প্রজাপতির তিনটি ডানার ম্যান্ডেলা ডিজাইন করার মাধ্যমে আর্টটি সম্পন্ন করে ফেললাম।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt.png

সর্বশেষ ধাপ

IMG-20230225-WA0007.jpg

তারপর আমি সিগনেচার দিয়ে দিলাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৪.৩.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনি খুবই চমৎকারভাবে প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মত আমারও ম্যান্ডেলা আর্ট খুব ভালো লাগে আপু। এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মান্ডালা চিত্র বরাবরই আমার কাছে খুব ভালো লাগে যদিও আমি এত ভালো করে কখনো আঁকতে পারেনি আপনার প্রস্তুত করার চিত্রটি দেখে খুবই ভালো লাগলো।।
এই ধরনের চিত্র প্রস্তুত করতে গেলে অনেক সময় এবং ধৈর্য সহকারে অংকন করতে হয়।।
চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্যশীল ভাবে প্রস্তুত করে এর সৌন্দর্যটি ফুটিয়ে তুলেছেন।।
ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অত্যন্ত ধৈর্যের সাথে ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করে, আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সব সময় একরকম পোস্ট হলে পাঠকরা বিরক্ত বোধ করে। একেক জন একেক রকম পোস্ট হলে তাহলে সবাই ইনজয় করে পড়ে। যাইহোক আপনি খুব সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। অনেকদিন আগে আমিও এই প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি শেয়ার করেছিলাম। আপনার আর্টটিও খুব সুন্দর হয়েছে ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, একেক দিন একেক রকম পোস্ট করলে পাঠকদের কাছে খুব লাগে পড়তে। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

পোস্ট ভেরিয়েশন অনেক ইম্পরট্যান্ট একটি বিষয় যেটা সবার মধ্যে থাকে না। তবে আপনাদের এমন সুন্দর একটিভিটিস দেখে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত ভিন্ন কিছু শেয়ার করেন পোষ্টের ভেরিয়েশন বাড়ানোর জন্য বেশ ভালো একটি উদ্যোগ আপনার। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন প্রজাপতির দেখতে অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

জি আপু চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত পোস্ট ভেরিয়েশন বাড়ানোর জন্য। এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু। আশা করি সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন।

 3 years ago 

বেশ কিছুদিন আগে আমি প্রজাপতির একটি মেন্ডেল আর্ট তৈরি করেছিলাম। আসলে প্রজাপতির মেন্ডেলা আর্ট গুলো তৈরি করে দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু এই ধরনের আর্ট গুলো তৈরি করতে বেশ ধৈর্য এবং সময় লাগে। তবে আপনি খুবই সুন্দর করে ধাপে ধাপে প্রজাপতির আর্ট তৈরি করেছেন। এবং খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি ভাই এই ধরনের আর্ট করতে প্রচুর ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন হয়। এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর প্রজাপতির মান্ডালা আর্ট করেছেন। আপনার মান্ডালা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই আর্ট করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ছোট ছোট কাজের জন্য এই আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো আপু। জি আপু আর্টটি করতে অনেক সময় লেগেছিল। তবুও আপনাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজ করার আগ্রহ অনেকাংশে বেড়ে যায়। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রজাপতির খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন তৈরি করেছেন দেখছি আপনি প্রজাপতির পাখার মধ্যে। আসলে প্রজাপতি মানেই যেন সৌন্দর্যের প্রতীক।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই প্রজাপতি মানেই সৌন্দর্যের প্রতীক। এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় ও ধৈর্য সহকারে আজকের এই আর্ট সম্পন্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু আমি অনেক সময় নিয়ে এবং অত্যন্ত ধৈর্য সহকারে আর্টটি সম্পন্ন করেছি। আপনাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে আপু। আমার কষ্টটা সার্থক হয়েছে বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি ঠিক বলেছেন অনেকগুলো ছোট ছোট কাজ করতে হয় ম্যান্ডেলা আর্টের মধ্যে । এরকম প্রজাপতি আমিও ম্যান্ডেলা আর্ট করেছিলাম আরো আগে। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে খুব ভালো লাগলো আপু। এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37