অরিগ্যামি পোস্ট || রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুলের অরিগ্যামি তৈরি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে, আমাদেরকে প্রতিনিয়ত উপহার দিয়ে যাচ্ছেন। আমি রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুলের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। সূর্যমুখী ফুলের অরিগ্যামি তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে। অরিগ্যামির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম। আশা করি আপনাদের কাছে সূর্যমুখী ফুলের অরিগ্যামিটি খুব ভালো লাগবে। আমি কিভাবে সূর্যমুখী ফুলের অরিগ্যামি তৈরি করলাম, সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুলের অরিগ্যামি তৈরি
- রঙিন কাগজ
- সাদা কাগজ
- নীল জেল পেন
- কম্পাস
- পেন্সিল
- কাঁচি
- আঠা
প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে রঙিন কাগজের একটি পেইজ কেটে চারভাগ করে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপর কাগজ ভাজ করে আঠা দিয়ে চিত্রের মতো করে লাগিয়ে নিলাম। একইভাবে মোট চারটি তৈরি করে নিব ফুল তৈরি করার জন্য।
তৃতীয় ধাপ
সবগুলো একসাথে আঠা দিয়ে লাগিয়ে চিত্রের মতো করে ফুল বানিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
সাদা কাগজের মধ্যে কম্পাস এবং পেন্সিল দিয়ে ছোট একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে গোল করে কেটে নিলাম। এরপর নীল জেল পেন দিয়ে দাগ টেনে ডিজাইন করে নিলাম চিত্রের মতো করে।
পঞ্চম ধাপ
তারপর ফুলের মাঝখানে আঠা দিয়ে বসিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ
এরপর রঙিন কাগজ এভাবে কেটে নিলাম ফুলের পাতা তৈরি করার জন্য।
সপ্তম ধাপ
কেটে নেওয়া কাগজ দিয়ে দুটি পাতা তৈরি করে নিলাম এবং রঙিন কাগজ পেঁচিয়ে আঠা লাগিয়ে ডাল তৈরি করে নিলাম।
সর্বশেষ ধাপ
তারপর ডাল-পাতা আঠা দিয়ে লাগিয়ে নিলাম ফুলের সাথে। আর এভাবেই সূর্যমুখী ফুলের অরিগ্যামি তৈরি করে নিলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | অরিগ্যামি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ২৮.৮.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
আমার বাংলা ব্লগ পরিবারের প্রায় সকল সদস্যই রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি। আজকে আপনি রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন।যা দেখতে খুবই সুন্দর হয়েছে।এত সুন্দর ভাবে রঙ্গিন কাগজ ব্যবহার করে সূর্যমুখী ফুল তৈরি করা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
যথেষ্ট চেষ্টা করেছি সম্পূর্ণ অরিগ্যামিটি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে। যাইহোক এমন চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Twitter Link
রঙিন কাগজ দিয়ে সূর্যমূখী ফুলের অরিগামি তৈরি অসাধারণ হয়েছে। এই ফুলটি দেখতে একেবারে সত্যিকারের সূর্যমুখী ফুল মনে হচ্ছে। তাছাড়া আপনি সূর্যমুখী ফুল তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
অরিগ্যামিটি দেখে এতো প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।
বাহ!! রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সূর্যমুখী ফুলের অরিগামি তৈরি করেছেন তো ভাইয়া। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এসব অরিগামি তৈরি করতে অনেক সময়ের এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব নিখুঁতভাবে সূর্যমুখী ফুলের অরিগামি তৈরি করেছেন যা দেখে খুব ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য।
হ্যাঁ আপু এই অরিগ্যামিটি তৈরি করতে মোটামুটি বেশ ভালোই সময় লেগেছিল। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনার তৈরি করা এই সূর্যমুখী ফুল টা অনেক সুন্দর হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সত্যিকারের হবে। পরে দেখি এটা আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। আপনার তৈরি কৃত এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। পাতাগুলো অনেক সুন্দর করে তৈরি করার কারনে আরো ভালো লাগছে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়।
আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সূর্যমুখী ফুলটি দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছে। ধাপে ধাপে অনেক সুন্দর করে আপনি এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
আপনাদের কাছে ভালো লাগলেই কাজের সার্থকতা আপু। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা সূর্যমুখী ফুলের অরিগামী তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা রঙিন কাগজের এই সূর্যমুখী ফুল দেখে যেন মনে হচ্ছে এটা সত্যিকারের সূর্যমুখী ফুল।
আসলে এই ধরনের মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার কাছেও রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে খুব ভালো লাগে, জেনে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।