একটি টব এবং ফুল গাছের চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।

আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর্ট করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। তারপর সেই আর্ট আপনাদের সাথে শেয়ার করতে আরো বেশি ভালো লাগে। সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত নিত্য নতুন আর্ট আপনাদেরকে উপহার দিতে। গতকালকে আমি একটি টব এবং ফুল গাছের চিত্রাংকন করেছি। আসলে যেকোন আর্ট করে সেটাকে রং পেন্সিল দিয়ে কালার করলে, দেখতে আরো বেশি আকর্ষনীয় লাগে। চিত্রাংকনটি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। যাইহোক চিত্রাংকনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

একটি টব এবং ফুল গাছের চিত্রাংকন

IMG-20230110-WA0003.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • রং পেন্সিল
  • ফুল তৈরির জন্য পেন্সিলের কাঠ
  • কালো কালির কলম
  • রাবার
  • কাটার

IMG-20230110-WA0002.jpg

চিত্রাংকন প্রক্রিয়া নিম্নরূপঃ

ধাপ-১

IMG-20230112-WA0000.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে ফুল গাছের কিছু অংশ এঁকে নিলাম।

ধাপ-২

IMG-20230112-WA0006.jpg

তারপর আমি ফুল গাছের আরও কিছু অংশ এবং একটি ফুলের টব আঁকলাম।

ধাপ-৩

IMG-20230112-WA0005.jpg

এরপর আমি সম্পূর্ণ ফুলের গাছটি এঁকে নিলাম এবং টবটি রং পেন্সিল দিয়ে কালার করে নিলাম।

ধাপ-৪

IMG-20230112-WA0001.jpg

তারপর আমি ফুল গাছের কিছু অংশ রং পেন্সিল দিয়ে কালার করে নিলাম।

ধাপ-৫

IMG-20230112-WA0002.jpg

এই পর্যায়ে আমি সম্পূর্ণ ফুল গাছটি রং পেন্সিল দিয়ে কালার করে নিলাম।

ধাপ-৬

IMG-20230112-WA0003.jpg

তারপর আমি ফুল গাছের লতাপাতার মাথায় পেন্সিলের কাঠ দিয়ে ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৭

IMG-20230110-WA0001.jpg

কাঠ পেন্সিল দিয়ে একইভাবে আরও দুটি ফুল তৈরি করে নিলাম।

সর্বশেষ ধাপ

IMG-20230110-WA0003.jpg

আর এভাবেই সম্পন্ন হয়ে গেল আমার আজকের চিত্রাংকনটি। তারপর আমি সিগনেচার দিয়ে দিলাম।

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৩.১.২০২৩
Sort:  
 4 years ago 

পেন্সিলের খোসা গুলো কাজে লাগিয়ে দারুন ভাবে ফুল তৈরি করেছেন। আপনার আইডিয়া সত্যি ভালো লেগেছে। ফুলের টব এবং ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি তো অনেক সুন্দর ভাবে সম্পূর্ণ চিত্রটি অংকন করে শেয়ার করেছেন। বেশ ভাল ছিল ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

এতো প্রশংসনীয় মন্তব্য করার জন্য এবং শুভকামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ আপু। আশা করি সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন।

 4 years ago 

একটি টব এবং ফুল গাছের চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে এবং আপনার ধারনাটি অসাধারণ। আমার দেখে খুবই ভালো লাগলো, চিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

 4 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে এমন মন্তব্য পেলে কাজ করার আগ্রহ অনেকাংশে বেড়ে যায়।

 4 years ago 

পেন্সিলের কাঠ ব্যবহার করে চমৎকার একটি গাছের আর্ট করেছেন আপনি। পেন্সিলের কাঠ দিয়ে ফুল দেওয়াতে দেখতে আরো আকর্ষণীয় লাগছে। আইডিয়াটি দারুন ছিল। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

জি আপু ঠিকই বলেছেন,আমার কাছেও পেন্সিলের কাঠ দিয়ে ফুল দেওয়ার পর খুব সুন্দর লেগেছে। সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

তবে আপনি সত্যি বলেছেন যেকোনো আর্টের মধ্যে রং পেন্সিল ব্যবহার করলে দেখতে অনেক দারুন লাগে। তবে আজকে আপনি পেন্সিলের খোসা গুলো দিয়ে খুব সুন্দর আর্ট এর মধ্যে ফুল তৈরি করেছেন। একদম চমৎকার আইডিয়া আপনার। তবে আজকে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ভাইয়া আপনার প্রশংসনীয় মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সবসময় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি।

 4 years ago 

আপনি চমৎকার একটি আর্ট করেছেন। সত্যি যেকোনো আর্ট এর মধ্যে রং পেন্সিল ব্যবহার করলে আর্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনি পেন্সিলের খোসা গুলো দিয়ে আর্টের মধ্যে ফুল দিয়েছেন। দেখতে অসম্ভব ভালো লাগলো। খুব চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পোস্টটির প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি প্রতিনিয়ত এভাবেই সাপোর্ট করে যাবেন।

 4 years ago 

আর্ট করতে আপনার ভাল লাগে, তাইতো খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুব ভাল লেগেছে,আপনি পেন্সিলের খোসা দিয়ে খুব সুন্দর ফুল করেছেন, দারুন ছিল।এমন সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে নিজের প্রতিভার বিকাশ ঘটাবেন এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

চিত্রাংকনটির এতো প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সাপোর্ট পেলে আরো সুন্দর সুন্দর পোস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ।

 4 years ago (edited)

আপনার এই চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। একটি টবের মধ্যে আপনি যখন এই গাছটি অংকন করেছেন তখন এর সৌন্দর্য প্রকাশ পেয়েছে। কিন্তু শেষদিকে যখন আপনি এখানে পেন্সিলের কিছু অংশ দিয়ে দিলেন তখন এর সৌন্দর্য খুবই বেশি লাগছে।

 4 years ago 

জি আপু আপনি একেবারে ঠিক বলেছেন, পেন্সিলের অংশ দিয়ে ফুল তৈরি করার পর, আমার কাছেও মনে হয়েছে চিত্রাংকনটি পূর্ণতা পেয়েছে। সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38