🍲ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার ঝোল রেসিপি🍲
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। তাই আমি প্রায় সময় এই রেসিপি গুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। কয়েকদিন আগে আমার আম্মু যখন গ্যাসের চুলায় অন্য রেসিপি তৈরি করছিল,তখন আমি ভাবলাম রাইস কুকারে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার রেসিপি তৈরি করবো। কারণ গ্যাসের চুলায় রান্না করতে হলে আম্মুর রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। আমার একটু ব্যক্তিগত কাজ ছিল বিধায় অপেক্ষা করিনি। সেজন্য আমি রাইস কুকারে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার রেসিপি তৈরি করেছিলাম। ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া খেতে দারুণ লাগে। রেসিপিটা খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। রেসিপি তৈরির সবকিছু আমার ওয়াইফ প্রস্তুত করে দিয়েছিল। যাইহোক আমি ধাপে ধাপে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার ঝোল রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ইলিশ মাছের টুকরো | ৫ পিস |
| জালি কুমড়া | ১টা |
| পেঁয়াজ | ২টা |
| হলুদের গুঁড়া | পরিমাণ মতো |
| মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
| জিরার গুঁড়া | পরিমাণ মতো |
| ধনিয়ার গুঁড়া | পরিমাণ মতো |
| রসুন বাটা | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণ মতো |
| সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রধান উপকরণ
🍲প্রথম ধাপ🍲
প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম।
🍲দ্বিতীয় ধাপ🍲
পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,জিরার গুঁড়া,ধনিয়ার গুঁড়া, রসুন বাটা এবং লবণ দিয়ে দিলাম।
🍲তৃতীয় ধাপ🍲
পরিমাণ মতো পানি দিয়ে মসলা গুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর কালার এসেছে। তারপর আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের টুকরো গুলো দিয়ে দিলাম কষানোর জন্য।
🍲চতুর্থ ধাপ🍲
হালকা ভাবে নেড়ে মাছের টুকরো গুলো কষিয়ে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখলাম।
🍲পঞ্চম ধাপ🍲
আগে থেকে কেটে রাখা জালি কুমড়ার টুকরো গুলো দিয়ে দিলাম কষানোর জন্য।
🍲ষষ্ঠ ধাপ🍲
কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
🍲সপ্তম ধাপ🍲
পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পানিতে বলক চলে এসেছে। তারপর কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরো গুলো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম ৪/৫ মিনিটের জন্য।
🍲অষ্টম ধাপ🍲
৪/৫ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এভাবেই রেসিপিটা তৈরি করে ফেললাম।
🍲পরিবেশন🍲
তারপর আলাদা একটি বাটিতে ঢেলে পরিবেশন করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ১৪.৪.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ইলিশ মাছ আমার খুবই প্রিয়। যদিও জালি কুমড়া একটু কম খাই। তবে ইলিশ মাছ দিয়ে যেত রান্না করেছেন খেতেও নিশ্চয়ই অনেক মজা হয়েছে। রান্নার কালার দেখেই বুঝা যাচ্ছে খুব চমৎকার হয়েছে।
আপনার মত আমিও জালি কুমড়া একটু কমই খাই। তবে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া খেতে খুব সুস্বাদু লাগে। গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রান্না করতে দেখি আপনার বেশ পছন্দ। আপনার আম্মুর রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে রাইস কুকারে এত সুন্দর জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করে ফেলেছেন। রাইস কুকারে অনেককেই রান্না করতে দেখেছি। আপনার ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে যে খেতে খুব মজাদার হয়েছিল।
জি আপু ইলিশ মাছ এবং চিংড়ি মাছের রেসিপি গুলো তৈরি করতে আমার খুব ভালো লাগে। আর এমনিতেও একটু কাজ ছিল তাই অপেক্ষা করিনি। যাইহোক প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার ঝোল রান্নার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই দুইটা জিনিসই আমি আলাদা আলাদা ভাবে রান্না করে খেয়েছি কিন্তু কোন সময় একত্রিত ভাবে রান্না করে খাওয়া হয়নি।
যেহেতু একত্রিত করে রান্না করে খাননি কখনও তাহলে এভাবে একদিন খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ইলিশ মাছ দিয়ে প্রস্তুত করা যেকোনো ধরনের রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে তবে বর্তমান পরিস্থিতিতে ইলিশ মাছের যে পরিমাণ মূল্য বেড়েছে আস্তে আস্তে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইলিশ মাছ।।
যাহোক জালি কুমড়া দিয়ে আপনার প্রস্তুত করার রেসিপি যথেষ্ট লোভনীয় দেখাচ্ছে কালার কম্বিনেশন টাও দারুণ ফুটেছে দেখেই বোঝা যাচ্ছে খুব মজাদার হয়েছিল খেতে।।
ঠিক বলেছেন ভাইয়া, ইলিশ মাছের দাম যে পরিমাণে বাড়ছে, দিন দিন আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। রেসিপিটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ইলিশ মাছ আমার খুবই পছন্দের খেতে আমার কাছে ভালই লাগে। তবে জালি কুমড়া ইলিশ মাছ দিয়ে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যেহেতু এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি একদিন খেয়ে দেখবেন আপু। আশা করি খুব ভালো লাগবে খেতে। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া রেসিপি টা দেখতে অনেক বেশি সুস্বাদু লাগছে। ইলিশ মাছ আমার প্রিয় মাছ সেজন্য ইলিশ মাছ যে কোনোভাবেই রান্না করলে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। রাইস কুকারে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার রেসিপি খুবই সুন্দর ভাবে আপনি রান্না করেছেন।
জি আপু রেসিপিটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। সম্পূর্ণ পোস্টটি পড়ে এবং দেখে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বুদ্ধিমান ছেলে। সময় বাঁচাতে রাইস কুকারের রান্না হাহাহা। বেশ ভালই তো রান্না করা করতে পারেন। আম্মু চুলায় আর আপনি রাইস কুকারে। যাইহোক ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া সবজির মিলনটা বেশ ভালোই। এরকম জল জল খেতে আমারও বেশ ভালো লাগে। অনেক সুন্দর ছিল আজকের রেসিপিটি।
জি আপু যেহেতু বাহিরে ছিলাম রান্না তো মোটামুটি শিখেছি। গরমের সময় ঝোল ঝোল তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার ঝোল রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
সম্পূর্ণ পোস্টটি দেখে এবং পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।