সাতটি ছবি নিয়ে একটি এলবাম
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। গতকালকে আমি ব্যক্তিগত কাজে কেরানীগঞ্জে গিয়েছিলাম। সেখানে আমি কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। তারপর আমার কাজ সম্পন্ন হওয়ার পর, আমি ফুলগুলোর ফটোগ্রাফি করে নিলাম। কেননা ফুল আমার বরাবরই ভীষণ পছন্দের। এর মধ্যে কয়েকটি ফুল আমি অনেকদিন পরে দেখলাম, তাই ফটোগ্রাফি করতে আমার বেশি ভালো লাগা কাজ করেছিল। সেই ফটোগ্রাফি গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
এটি হচ্ছে পুটুস ফুল, এই ফুলটা আমি অনেক দিন পর দেখতে পেলাম। ফুলটা দেখতে সত্যিই ভীষণ সুন্দর। এই ফুল গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে এই ফুল ও পাতা ব্যবহার করা হয়ে থাকে। যেমন চর্মরোগ, জ্বর এবং বিভিন্ন ধরনের হারবাল ঔষধ তৈরিতে, এর পাতা ব্যবহৃত হয়ে থাকে।
এটা হচ্ছে কসমস ফুল, এই ফুল সাধারণত বিভিন্ন রংয়ের হয়ে থাকে। তবে আমার কাছে এই বেগুনি রংয়ের কসমস ফুলটি, সবচেয়ে বেশি ভালো লাগে। শুনেছি এই গাছের পাতা বেটে বিষ ফোড়ার মধ্যে দিলে, ফোড়া খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।
এটা হচ্ছে ঝাউ গাছ,এই গাছটি সবারই খুব পরিচিত। এই গাছটি সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাড়ির ছাদে অথবা বিভিন্ন জায়গায় টবের মধ্যে এই গাছ লাগানো যায়।
এটা হচ্ছে মোরগ ফুল, ছোটবেলায় মোরগ ফুল বিভিন্ন জায়গায় দেখতে পেতাম। কিন্তু এখন মোরগ ফুল তেমন একটা দেখা যায় না। সৌন্দর্য বর্ধনের জন্য এই ফুল বাগানে বা বাড়ির আশেপাশে লাগানো হয়ে থাকে।
এটি হচ্ছে নাম না জানা একটি ফুল, বিভিন্ন ঝোপঝাড়ে এই ফুল দেখা যায়। ছোটবেলায় আমাদের এলাকার বিভিন্ন জায়গার ঝোপঝাড়ে, এই ফুল প্রায়ই দেখতে পেতাম।
এটা হচ্ছে গোলাপ ফুল, আর গোলাপ ফুল হচ্ছে আমার প্রিয় ফুলগুলোর মধ্যে একটি। গোলাপ ফুল ভালোবাসে না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু গোলাপ ফুলের বিভিন্ন ধরনের জাত রয়েছে। এই ফুলটি ফ্লোরিবুন্ডা গোলাপ নামে পরিচিত।
আমি আমার ব্যক্তিগত কাজ সম্পন্ন করার পর, ঠিক সন্ধ্যার সময় যখন হাঁটছিলাম, তখন সূর্যাস্তের এই ফটোগ্রাফিটি করেছি। সূর্য তখন রক্তিম রং ধারণ করেছিল, সেজন্য সূর্যটি তখন আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল।
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
| তারিখ | ১৩.১২.২০২২ |
| স্থান | w3w |
আপনার আজকের সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম দেখতে বেশ সুন্দর হয়েছে।যদিও আপনি কেরানীগঞ্জে কাজে গেছেন কিন্তু সেই ফাঁকে অনেক গুলো সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়েছেন।ঝাউ গাছ আমার দেখতে সব সময়ই ভালো লাগে বাড়ির সামনে সুন্দর বাড়ানো ক্ষেত্র ঝাউ গাছের কোনো জুড়ি নেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে, ঝাউ গাছের কোন জুড়ি নেই। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।
কসমস ফুলের ফটোগ্রাফি জাস্ট কিলিং হয়েছে🔥
অন্য ছবিগুলোও ভালো ছিল বাট ওটা একটু বেশিই জোশ😊।কাজের ফাঁকে নেয়া শটগুলো দারুণ ছিল। শুভ কামনা রইলো ☺️
কসমস ফুলের ফটোগ্রাফিটি, আমার কাছেও ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইলো, অনেক ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর সাতটি ছবি নিয়ে একটি রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। তবে পুটুস ফুল আমি এই প্রথমবার দেখলাম। আমার কাছে এই ফুল ইউনিক লেগেছে।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার।
পুটুস ফুল আপনার কাছে ইউনিক লেগেছে, জেনে খুব ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের মাধ্যমে, উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। যদিও আপনি কাজে গেছেন, তারপরে ফটোগ্রাফিগুলো খুব সুন্দর ই তুলেছেন। সব ফটোগ্রাফি সুন্দর হলেও কসমস ফুলটি অসম্ভব ভাল লেগেছে।সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
কসমস ফুলটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। সুন্দর মতামত প্রকাশ করার জন্য, আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্যের মাধ্যমে, উৎসাহ প্রদান করার জন্য, অনেক ধন্যবাদ ভাইয়া।
দারুন হয়েছে ফটোগ্রাফি গুলা।আর ফুলের ফটোগ্রাফি বরাবর সেরা।তবে প্রথম ফুলের নামটা বেশ অদ্ভুত লেগেছে আমার কাছে kinu দেখতে অনেক সুন্দর ছিল।
গুছিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
পুটুস ফুলটাকে আমি ল্যান্টেনা ফুল হিসেবে চিনি। এই ফুলের অনেক নাম আছে। অনেকদিন পর ঝাউ গাছ দেখতে পেলাম। বাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য বাড়িতে ঝাউ গাছ লাগালে দেখতে সুন্দর দেখা যায়। আর কসমস ফুলের কথা কি বলবো। বেগুনি কালার আমার পছন্দের কালার। কসম ফুলটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে।
জি ভাই এই ফুলটি রেড ল্যান্টেনা নামেও পরিচিত। আপনার মতো বেগুনি কালারের ফুল আমারও ভীষণ পছন্দ। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।