ডাই পোস্ট || রঙিন ফুলের ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। কয়েকদিন আগে আমি আবারো রঙিন ফুলের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছিলাম। তবে এই ওয়ালমেটটি কিছুটা গর্জিয়াস ভাবে তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। ফুলের ওয়ালমেট তৈরি করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। যাইহোক ধাপে ধাপে আমি ওয়ালমেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এমন ওয়ালমেট তৈরি করে, দেয়ালে লাগিয়ে রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন।
রঙিন ফুলের ওয়ালমেট তৈরি
- রঙিন কাগজ
- সাদা কাগজ
- কম্পাস
- পেন্সিল
- কাঁচি
- আঠা
প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে সাদা কাগজ পেঁচিয়ে আঠা লাগিয়ে এমন স্টিক তৈরি করে নিলাম। তারপর রঙিন কাগজ চিত্রের মতো করে কাঁচি দিয়ে কেটে নিলাম। একইভাবে আরো কয়েকটি তৈরি করে নিব।
দ্বিতীয় ধাপ
এই পর্যায়ে রঙিন কাগজের মধ্যে সাদা কাগজের স্টিক রেখে পেঁচিয়ে, আঠা লাগিয়ে চিত্রের মতো তৈরি করে নিলাম।
তৃতীয় ধাপ
রঙিন কাগজ ভাজ করে কেটে ছোট ফুলের মতো তৈরি করে নিলাম। একইভাবে অনেক গুলো তৈরি করে, আঠা দিয়ে স্টিকের মধ্যে লাগিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
রঙিন কাগজের মধ্যে পেন্সিল এবং কম্পাস দিয়ে বৃত্ত এঁকে, কাঁচি দিয়ে গোল করে কেটে, ভাজ করে আবারো কেটে চিত্রের মতো করে ফুল তৈরি করে নিলাম। একই রকম ভাবে আরো কয়েকটি ফুল তৈরি করে নিব।
পঞ্চম ধাপ
তারপর সাদা কাগজ পেঁচিয়ে আঠা দিয়ে লাগিয়ে কয়েকটি স্টিক তৈরি করে, আঠা দিয়ে লাগিয়ে ফ্রেম এর মতো তৈরি করে নিলাম। এরপর কয়েকটি পাতা তৈরি করে পাতা এবং ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম ফ্রেম এর মধ্যে।
ষষ্ঠ ধাপ
আরো অনেক গুলো পাতা তৈরি করে ফ্রেম এর মধ্যে লাগিয়ে নিলাম।
সপ্তম ধাপ
আগে থেকে তৈরি করা একটি স্টিক লাগিয়ে নিলাম ফ্রেম এর সাথে। তারপর একইভাবে আরো কয়েকটি স্টিক লাগিয়ে নিব।
সর্বশেষ ধাপ
সবগুলো স্টিক লাগিয়ে সম্পূর্ণ ওয়ালমেটটি তৈরি করে ফেললাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ডাই |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ২৫.৮.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার ধরনের একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি যে ফুলগুলো তৈরি করেছেন ওয়ালমেট তৈরি করার জন্য সেগুলো খুবই সুন্দর হয়েছে। ফুলগুলো বেশী সুন্দর হওয়ার কারণে ওয়ালমেট দেখতে খুবই ভালো লাগছে।
হ্যাঁ ভাই ফুলগুলোর জন্যই ওয়ালমেটটি দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Twitter Link
অনেক সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। সত্যি ওয়ালমেট টি অসাধারণ হয়েছে।। আসলে রঙিন কাগজের কিছু তৈরি করতে বেশ সময় লাগে। আপনার ওয়ালমেট টি দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছে। সবুজ কাগজের মধ্যে লাল রঙের ফুল গুলো ফুটে উঠেছে খুব। ধন্যবাদ ভাইয়া এরকম একটি সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু ওয়ালমেটটি তৈরি করতে প্রচুর সময় লেগেছে। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ওয়ালম্যাটটি দেখতে আসলেই গর্জিয়াস লাগছে। বেশ সুন্দর হয়েছে দেখতে। দেয়ালে ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে। ওয়ালম্যাট তৈরির বিভিন্ন ধাপ সুন্দর বর্ননা করেছেন। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, এই ওয়ালমেটটি দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ভাই আপনি প্রতি সপ্তাহে ন্যায় আজকেও খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিরটি খুব দারুণ হয়েছে। তবে এটা তৈরির ধাপ গুলো যদি আপনি আরো কিছু আমাদেরকে দেখাতেন তাহলে বেশ ভালো হতো। এমন সুন্দর ওয়ালমেট তৈরি করে দেওয়ালে লাগিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অনেক বেশি ধাপ দেখাতে গেলে পোস্ট অনেক বেশি বড় হয়ে যায়। যাইহোক মতামত প্রকাশ করার জন্য আপনাকেও ধন্যবাদ।
আপনার কাজ আমি সব সময় পছন্দ করি। রঙিন ফুলের ওয়ালমেট তৈরি দেখে আমি তো অনেক মুগ্ধ হয়েছি। এই ওয়ালমেট যদি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা হয় তখন দেখতে অনেক ভালো লাগবে, ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি অনেক সময় ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতেই বুঝা যাচ্ছে। সব মিলিয়ে জাস্ট মনোমুগ্ধকর ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে উপস্থাপনাটা অনেক বেশি ভালো লেগেছে।
আপনি আমার কাজ সবসময় পছন্দ করেন, এটা জেনে মনটা জাস্ট ভরে গেল আপু। সত্যি বলতে ভেরিফাইড হবার পর আপনি, বৃষ্টি আপু,নিভলু ভাই এবং রকি ভাই, এই চারজনের কাজ আমি ফলো করতাম সবসময়। বেশ অনুপ্রাণিত হতাম এবং এখনো হই আপনাদের কাজ দেখে। যাইহোক সবসময় সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। যদিও এটি তৈরি করতে অনেক সময়ের ব্যাপার। আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর লাগছে। এ ওয়ালমেট ঘরের সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু, রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে সত্যিই দারুণ লাগে। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আসলেই আপনি তো দেখতেছি আরো অসাধারণ ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করতেছেন। আপনার প্রশংসা যতই করবো ততই কম হয়ে যাবে। কিন্তু আপনি এত সুন্দর ভাবে তৈরি করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে আপনার ফুলের ওয়ালমেট দুর্দান্ত লেগেছে। ঘরের সৌন্দর্য আপনার আরো বেশি বৃদ্ধি করবে। এত সুন্দর ভাবে তৈরি করার জন্য অনেক ধন্যবাদ।
ভাই চেষ্টা করি সবসময় কোয়ালিটি সম্পন্ন পোস্ট শেয়ার করতে। আপনাদের সাপোর্টের কারণেই সবকিছু সম্ভব হচ্ছে। যাইহোক বরাবরের মতো এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক পরিশ্রম করে এই ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি করার পদ্ধতি অনেক বেশি সুন্দর ছিল। আপনি অনেক সময় দিয়ে এটি করেছেন দেখে বুঝতে পারছি। ফুলগুলো অনেক সুন্দর করে তৈরি করেছেন। আর নিচে যেগুলো করেছেন সেগুলোও অনেক সুন্দর হয়েছে। এই ধরনের দক্ষতা মূলক কাজগুলো দেখলে আমার তো খুব ভালো লাগে। ওয়ালমেট ঘরে টাঙ্গিয়ে রাখলে ভালো লাগবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, এটা তৈরি করতে প্রচুর সময় লেগেছিল। তবে আপনাদের কাছ থেকে এতো সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে, সেই কষ্ট একেবারে দূর হয়ে গিয়েছে। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন দেখতে খুব সুন্দর লাগছে সুন্দর ভাবে গুছিগে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।