ডাই পোস্ট || রঙিন কাগজের হাতপাখা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। কয়েকদিন আগে আমি রঙিন কাগজের হাতপাখা তৈরি করার চেষ্টা করেছিলাম। এমন হাতপাখা তৈরি করে বাচ্চাদেরকে দিলে খুব খুশি হয়। হাতপাখাটি আরো আকর্ষণীয় করে তুলতে আমি ফুলের মাঝখানে পুঁতি ব্যবহার করেছি। মোটকথা যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাইহোক ধাপে ধাপে আমি হাতপাখা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এমন হাতপাখা তৈরি করে, বাসায় রেখে দিতে পারেন।



রঙিন কাগজের হাতপাখা তৈরি


Notes_230806_204301_0a0.jpg


6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21Pan6HP4CjHbMXkSPzbEpN5MFzDigi84LV96iE7mLBohYv6xykPZKjRaJcemgDsJL8vhzKQUcFmTUF2AS8iea9EihXnBHSMJ9kyaHWQKfLthFLvMsYjNdCrxmAw3aPU1ZZF32NvEw8NKqboKJ9CjjLC3.png

  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • কাঁচি
  • আঠা
  • পুঁতি


প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ

প্রথম ধাপ

Notes_230806_204305_2fb.jpg

প্রথমে রঙিন কাগজ এভাবে পেঁচিয়ে আঠা লাগিয়ে হাতপাখার হাতল বানিয়ে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-1.png

দ্বিতীয় ধাপ

Notes_230806_204309_881.jpg

তারপর রঙিন কাগজ এভাবে ভাজ করে মাঝখান দিয়ে ভেঙে, আঠা লাগিয়ে পাখার মতো তৈরি করে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-1.png

তৃতীয় ধাপ

Notes_230806_204251_4f5.jpg

এরপর চিত্রের মতো করে পাখা দুটি আঠা দিয়ে লাগিয়ে সম্পূর্ণ পাখা তৈরি করে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-1.png

চতুর্থ ধাপ

Notes_230806_204303_2d4.jpg

তারপর হাতলের সাথে পাখা লাগিয়ে নিলাম আঠা দিয়ে।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-1.png

পঞ্চম ধাপ

GridArt_20230806_223928584.jpg

এই পর্যায়ে আমি ফুল তৈরি করার জন্য, রঙিন কাগজ কেটে চিত্রের মতো করে ভাজ করে, পেন্সিলের মাধ্যমে দাগ দিয়ে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-1.png

ষষ্ঠ ধাপ

Notes_230806_204300_7d9.jpg

উপরের চিত্রের পেন্সিলের দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে ফুল তৈরি করে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-1.png

সপ্তম ধাপ

Notes_230806_204307_035.jpg

ফুলের মাঝখানে পুঁতি লাগিয়ে নিলাম আঠা দিয়ে। যাতে করে দেখতে আরো আকর্ষনীয় লাগে। একইভাবে আরো কয়েকটি ফুল তৈরি করে নিব।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-1.png

সর্বশেষ ধাপ

Notes_230806_204301_0a0.jpg

হাতপাখার মধ্যে সবগুলো ফুল আঠা দিয়ে লাগিয়ে, হাতপাখার সৌন্দর্য বৃদ্ধি করে নিলাম। আর এভাবেই সম্পূর্ণ ডাই তৈরি করে নিলাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিডাই
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৭.৮.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

একেবারে বাস্তবিক একটা হাতপাখা মনে হচ্ছে আমার কাছে আপনার তৈরি করা এই হাত পাখাটি দেখে। আপনি অনেক সুন্দর করে বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে এই হাতপাখাটা তৈরি করেছেন দেখে ভালো লেগেছে ভাই। তারপরে পুঁতিগুলো দেওয়ার কারণে তো খুব ভালো লাগলো। আমার তো মনে হচ্ছে এই হাত পাখাটা দিয়ে বাতাস করলে বেশ ভালোই বাতাস পাওয়া যাবে। কারণ কাগজের হাত পাখার মধ্যে অনেক বাতাস হয়।

 3 years ago 

আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই। সত্যি বলতে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেক বেড়ে যায়। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

রঙিন কাগজের যে কোন জিনিস বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক খুশি হয়। আপনার রঙিন কাগজের হাতপাখাটি খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনের কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটি কালারফুল হাত পাখা ফেলে বাচ্চাতো খুশি হবেই।

 3 years ago 

হ্যাঁ আপু কালার কম্বিনেশনটা আমার কাছেও দারুণ লেগেছিল। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ ব্যবহার করে একটা হাত পাখা তৈরি করেছেন। আসলে এটা সত্যি বলেছেন, এরকম হাতপাখা তৈরি করে ছোটদেরকে দিলে তারা অনেক খুশি হয়। হাত পাখার মধ্যে ফুল এবং ফুলের মধ্যে পুঁতি গুলো দেওয়ার কারণে, এটি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, হাতপাখার মধ্যে ফুল এবং ফুলের মধ্যে পুঁতি দেওয়াতে, দেখতে বেশ আকর্ষনীয় লাগছে। বরাবরের মতো প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি হাত পাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।যা দেখতে অনেকটা অরিজিনাল পাত পাখার মতো লাগছে।আসলে রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রত্যেক জিনিসই দেখতে সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি হাত পাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হাতপাখাটি দেখতে আসলেই অরিজিনাল হাতপাখার মতো লাগছে। আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে এত সহজেই হাত পাখা তৈরি করা যায় তা আগে জানা ছিল না ভাইয়া। আপনার পোষ্টের মাধ্যমে রঙিন কাগজ দিয়ে হাত পাখা বানানো শিখে গেলাম। আপনার রঙিন কাগজের হাত পাখাটি অনেক সুন্দর হয়েছে। আমিও এমন করে একটি পাখা তৈরি করতে চাই। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনিও রঙিন কাগজ দিয়ে একটি হাতপাখা তৈরি করতে চান,জেনে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কয়েকদিন আগে বেশ গরম করেছিলো। তবে এখন আবহাওয়া অনেক ভালো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। ভাইয়া আপনি তো অনেক সুন্দর করে রঙিন কাগজের হাতপাখা তৈরি করেছেন। এধরনের কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ ভাই কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। তাই এখন গরম নেই বললেই চলে। যাইহোক এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি হাতপাখা তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে এই পাখাগুলো ছোট ছোট বাচ্চারা বেশি পছন্দ করে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই,রঙিন কাগজের হাতপাখা গুলো বাচ্চারা খুব পছন্দ করে। আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুব ভালো লাগলো। যাইহোক আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64781.27
ETH 1862.92
USDT 1.00
SBD 0.38