অরিগ্যামি পোস্ট || রঙিন কাগজ দিয়ে পাঁচটি মাশরুমের অরিগ্যামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। আমি রঙিন কাগজ ভাজ করে মাশরুমের অরিগ্যামি তৈরি করেছি। ভিন্ন ভিন্ন রঙের কাগজ দিয়ে মোট পাঁচটি মাশরুমের অরিগ্যামি তৈরি করেছি। এই অরিগ্যামি গুলো তৈরি করতে আমি আঠা কিংবা কাঁচির ব্যবহার একেবারেই করিনি। শুধুমাত্র কাগজ বিভিন্নভাবে ভাজ করে মাশরুমের অরিগ্যামি গুলো তৈরি করেছি। যাইহোক রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। মাশরুমের অরিগ্যামি গুলো দেখতে আসলেই খুব কিউট লাগছে। বিভিন্ন রঙের কাগজ ব্যবহার করেছি বলে অরিগ্যামি গুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যাইহোক বিভিন্নভাবে কাগজ ভাজ করে মাশরুমের অরিগ্যামি গুলো তৈরি করতে তেমন কোনো সমস্যা হয়নি। ধাপে ধাপে আমি মাশরুমের অরিগ্যামি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে এমন অরিগ্যামি তৈরি করতে পারেন।



রঙিন কাগজ দিয়ে পাঁচটি মাশরুমের অরিগ্যামি তৈরি

Notes_240629_094333_1e9.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • রঙিন কাগজ
  • বিভিন্ন রঙের সাইন পেন
  • পেন্সিল

Notes_240629_094324_b58.jpg



প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


GridArt_20240629_105815517.jpg

প্রথমে রঙিন কাগজের একটি পেইজের তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম। তারপর কোণাকুণি ভাবে ভাজ করে নিলাম।



দ্বিতীয় ধাপ


GridArt_20240629_105856043.jpg

তারপর উপরের কাগজটি তিন কোণা ভাজ করে খামের মতো বানিয়ে নিলাম। এরপর নিচে থেকে উল্টিয়ে আরও এক ভাজ করে নিলাম।



তৃতীয় ধাপ


GridArt_20240629_105919342.jpg

তারপর কাগজ উল্টিয়ে অন্য পাশ নিয়ে,উপরের দুই কোণা ভাজ করলাম। এরপর কাগজের মাঝখানের ডান এবং বাম পাশ ভাজ করে, কয়েক জায়গায় হালকা করে ভেঙে মাশরুমের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি।



চতুর্থ ধাপ


Notes_240629_094321_509.jpg

তারপর নিচের অংশ উপরের দিকে উঠিয়ে, কাগজটি অপর পাশে উল্টিয়ে মাশরুমের আকৃতি দিয়ে দিলাম।



পঞ্চম ধাপ


Notes_240629_094326_e2a.jpg

সাইন পেন দিয়ে মাশরুমের মধ্যে ডিজাইন করে, মুখমন্ডলের আকৃতি দিয়ে দিচ্ছি।



ষষ্ঠ ধাপ


Notes_240629_094341_ed8.jpg

আর এভাবেই মাশরুমের অরিগ্যামি তৈরি করে ফেললাম। একই পদ্ধতিতে ভিন্ন কালারের কাগজ দিয়ে আরও চারটি মাশরুমের অরিগ্যামি তৈরি করে নিবো।



সপ্তম ধাপ


GridArt_20240629_115511659.jpg

এভাবেই আরও চারটি মাশরুমের অরিগ্যামি তৈরি করে ফেললাম।



সর্বশেষ ধাপ


Notes_240629_094333_1e9.jpg

ভিন্ন কালারের কাগজ দিয়ে তৈরি করা পাঁচটি মাশরুমের অরিগ্যামি দেখতে আসলেই খুব কিউট লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅরিগ্যামি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৯.৬.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 

আপনি ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর পাঁচটা মাশরুম তৈরি করেছেন। যেগুলো দেখতে খুবই কিউট লাগতেছে। এই ধরনের মাশরুম গুলো তৈরি করলে অনেক বেশি কিউট হয়। অনেক সুন্দর করে ভিন্ন ভিন্ন ইমোজিও এঁকেছেন, যার কারণে আরো সুন্দর লাগতেছে। রঙিন কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এগুলো তৈরি করলে আমার কাছে দারুন লাগে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পুরোটা সম্পূর্ণ করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, মাশরুম গুলো দেখতে বেশ কিউট লাগছে। যাইহোক অরিগ্যামি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পাঁচটি মাশরুমের অরিগ্যামি তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার ধাপ গুলো দেখে আমিও শিখে নিলাম।

 2 years ago 

অরিগ্যামি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পাঁচটি মাশরুমের অরিগ্যামি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুব কালারফুল মাশরুম তৈরি করেছেন। চমৎকার হয়েছে অরিগ্যামি গুলো। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু মাশরুমের অরিগ্যামি গুলো কালারফুল হওয়াতে,দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। যাইহোক অরিগ্যামি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ দারুণ হয়েছে মাশরুমের অরিগ্যামি গুলো। তবে বিভিন্ন কালার ব্যবহার করে মাশরুম গুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আপনার অরিগ্যামি টি দেখে মুগ্ধ হলাম ভাইয়া।প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক অরিগ্যামি গুলো দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন অরিগ্যামি তৈরি করেছেন। মাশরুমের অরিগ্যামি গুলো দেখতে অসাধারণ লাগছে। পাঁচটি ভিন্ন কালারের খুব সুন্দর মাশরুম তৈরি করেছেন। বেশ কিউট লাগছে প্রত্যেকটা মাশরুম দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ভাবে গুছিয়ে মাশরুমে অরিগ্যামি তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক অরিগ্যামি গুলো দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মাশরুমের অরিগ্যামি গুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। এর আগে কালারিং কুকুরের অরিগ্যামি দেখেছিলাম।আপনি আঠা এবং কেচি ছাড়া বেশ সুন্দর সুন্দর অরিগ্যামি বানিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ আপু গত সপ্তাহে কুকুরের মাথার অরিগ্যামি শেয়ার করেছিলাম। যাইহোক অরিগ্যামি গুলো দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

আমরা ইতিমধ্যে আপনার মাধ্যমে বেশ কয়েকটি মাশরুমের অরিগ্যামি দেখতে পেরেছিলাম। আপনি আজকে ভিন্নধর্মী কয়েকটি মাশরুমের অরিগ্যামি তৈরি করেছেন, আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে পাঁচটি মাশরুমের অরিগ্যামি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি মাশরুম একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে তৈরি করেছেন।

 2 years ago 

চেষ্টা করেছি প্রতিটি মাশরুমের অরিগ্যামি সুন্দর ভাবে তৈরি করতে। যাইহোক অরিগ্যামি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

মাশরুমের অরিগ্যামি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এই ধরনের কাজগুলো খুব সহজেই করা যায়। আর দেখতেও ভালো লাগে। বিভিন্ন রঙের মাশরুম দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যাঁ ভাই একেবারে সহজ পদ্ধতিতে এই ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যাইহোক অরিগ্যামি গুলো দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36