You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৪

in আমার বাংলা ব্লগlast year

সব কথা কি লেখা যায় কলমের আঁচরে?
সব স্মৃতি কি বাঁধা পড়ে ছবির ফ্রেমের ঘরে?
কিছু শূন্যতা রয়ে যায় মনের গহিনে,
কিছু আশা মিশে যায় হাওয়ার ভীড়ে বিনা অজুহাতে।

কিছু নাম হারিয়ে যায় ডায়েরির পাতায়,
কিছু ভালোবাসা পুড়ে মরে অভিমানের আগুনে।
এই জীবন তো শুধু পাওয়া-না-পাওয়ার খেলা,
আর হৃদয়ের ভেতর বয়ে চলে অজানা বেদনার মেলা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36