You are viewing a single comment's thread from:

RE: যুদ্ধ ও জনসাধারণ

in আমার বাংলা ব্লগ2 years ago

এখন প্রায় অনেক দেশের মধ্যেই যুদ্ধ হচ্ছে, আর যে দুই দেশের মধ্যে যুদ্ধ চলে তার মধ্যে তৃতীয় পক্ষ যেন এই যুদ্ধে করতে আরও উৎসাহ দিয়ে থাকে। তাদের উৎসাহের কারণেই যেন যুদ্ধ আরো বেশি হয়ে থাকে। আর এই যুদ্ধের কারণে নিরীহ মানুষ যেন মারা যাচ্ছে প্রতিনিয়ত। তাদের ভোগান্তির শেষ নেই, তারা কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছে, খাবার ও চিকিৎসা পাচ্ছে না। এই যুদ্ধ একদিন শেষ হবে, একদল বিজয়ী হবে। কিন্তু এই সাধারণ মানুষগুলোর যে ক্ষতি হয়েছে এই ক্ষতি আর কোনদিনও উঠে আসবে না। তাই যুদ্ধ কখনই সমাজকে উন্নত এবং শান্তি ফিরিয়ে দিতে পারেনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37