বন্ধুর সাথে কবুতরের হাটে গিয়ে কবুতর কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমার বন্ধু আদিত কিছুদিন আগে কবুতর পালন করা শুরু করে দিয়েছে এবং সেই কবুতরগুলোর খুবই যত্ন করে। তাই আজকে আমাকে বলল আমাদের সিরাজগঞ্জ শহরের পাশে একটি হাট রয়েছে, সেই হাটে অনেক কবুতর কেনা বেচা হয়। তাই বন্ধু বলল আজকে আমি হাটে থেকে কিছু কবুতর কিনব। তোকে সাথে নিয়ে যাই, তাই আমারও কবুতর দেখতে খুবি ভালো লাগে। আমি সেই কবুতরের হাটে রওনা দিলাম এবং কবুতর কেনার জন্য আসলে কবুতর হাটে এসে অনেক ভালো লাগলো। কারণ এই কবুতরের হাটে যেন অনেক ধরনের কবুতর উঠেছে। এই কবুতর গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তাই আমি কবুতরের সাথে কিছু আনন্দময় মুহূর্ত এবং ফটোগ্রাফি করেছি। যা আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20230606_231350.jpg

IMG_20230606_231403.jpg

কবুতরের হাটে এসে আমি আর বন্ধু কবিতাগুলো দেখতে লাগলাম। আসলে কবুতরের অনেক জাত রয়েছে। আর যারা কবুতর পালন করে তারা কবুতর সম্পর্কে অনেক কিছুই জানে। কবুতর দেখলেই তারা বুঝতে পারে কোনটা ছেলে কবুতর, আর কোনটা মেয়ে কবুতর। আসলে এটা যেন আমি কিছুই বুঝতে পারলাম না। বন্ধু প্রথমে বলল ওই দেখ তিনটি লক্ষা কবুতর। আসলে এই কবুতরের নাম যে রক্ষা তাও আমি জানিনা। বন্ধুর কথা মতে দেখতে লাগলাম এবং এই লক্ষা কবুতরগুলো সত্যি অসাধারণ ছিল। এদের দেখতে যেমন সুন্দর তেমনি এর চাহিদা অনেক বেশি। আর এই কবুতর গুলোর দামও হাটে অনেক কম। বন্ধু এই কবুতর তিনটি কিনলো মাত্র ৮০০ টাকা দিয়ে।বন্ধু বলল এই কবুতরের দাম সর্বনিম্ন পনেরশো টাকা হবে।তাই বন্ধু এই কবুতর কিনতে পেরে অনেক খুশিতে ছিল।


IMG_20230606_231334.jpg

আসলে হাটে আমি দেখতে পেলাম কবুতরের অনেক ব্যবসায়ী রয়েছে। তারা যেন মুরগির মত এই কবুতরের ব্যবসা করে। অনেকগুলো কবুতর কিনে রাখে এবং পরে আস্তে আস্তে বিক্রি করে। আসলে এই বেপারীদের সাথে আমারও কথা হল, তারা বলল কবুতরের ব্যবসাতে অনেক লাভবান হয়েছি।তাই এই ব্যবসা করছি।আমি এই কবুতর গুলো দেখতে লাগলাম। আর ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে এই কবুতর ব্যবসায়ীদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সত্যি তারা মানুষ যেমন ভালো তেমনি এই কবুতরের সাথে তাদের একটা গভীর সম্পর্ক হয়ে গেছে।


IMG_20230606_231425.jpg

কবুতর পালন করার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এই কবুতর গুলো দেখে আমারও যেন কবুতর পালন করার ইচ্ছা জাগলো। আসলে বন্ধু কিছুদিন আগে কবুতর পালন করা শুরু করে দিয়েছে। তার এই কবুতর পালন করার দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। আর হাটে আমি দেখতে পেলাম অনেক মানুষই যেন কবুতর পালন করছে এবং তারা বিক্রি করতে এসেছে। অনেক ভালো ভালো মানুষও এই কবুতর পালন করে থাকে। আর তাদের সাথে কথা শুনে আমারও যেন কবুতর পালন করার ইচ্ছা জাগলো। তারা অনেক কবুতর বিক্রি করে।কবুতরের হাটে অনেক মানুষের ভিড় তারা কেউ কিনতে এসেছে কেউ বা বিক্রি করতে এসেছে। খাঁচার ভিতর এই কবুতরগুলো খুবই সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে। যা দেখে আমার খুবই ভালো লাগলো। আর এই কবুতরের দৃশ্যগুলো যেন সত্যিই অসাধারণ ছিল।


IMG_20230606_231320.jpg

বন্ধুর সাথে কবুতরের হাটে এসেই কবুতর কেনার সেই মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল। আমি কবুতরের হাটে সকল কবুতর দেখতে লাগলাম এবং কবুতর পালন করা সম্পর্কে আরো কিছু জানতে চাইলাম। বন্ধু তারপরে আরো কিছু কবুতর কিনলো।বন্ধুর সাথে কবুতর কেনার মুহূর্ত গুলো সত্যি অনেক ভালো লেগেছে আমার এবং বন্ধুর কবুতর পালন করার অনুভূতি জানতে পেরে আমারও পালন করার ইচ্ছা জাগলো। তাই আমিও পরবর্তীতে পালন করব ইনশাআল্লাহ।


আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

বন্ধুর সাথে কবুতরের হাটে অসাধারণ মুহূর্ত উপভোগ করেছেন। সত্যিই কবুতর পালন করার ইচ্ছা আমাদের রয়েছে এবং লক্ষা কবুতর গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভালো লেগেছে আমার আপনার মতামত পেয়ে

 3 years ago 

কবুতর কেনার অনুভূতি পড়ে ভালো লাগলো। আপনার বন্ধু কবুতর পালন করতেছে জেনে খুশি হলাম। আমার বাসায় অনেকেই কবুতর পালে। এধরনের কবুতর পালন করার দৃশ্য গুলো দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন কবুতর কে খাবার দেয় তখন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

কি আর বলব রে ভাই কবুত র প্রসার যে কত শখ আমার বলে বোঝাতে পারবে না। আমার ১৬ জোড়া কবুতর ছিল দুঃখের বিষয় কবুতর অসুস্থ হয়ে মারা যায়। আর আপনি দেখছি বন্ধুর সাথে কবুতর কিনতে গিয়েছেন ঠিকই বলেছেন ময়ূরী কবুতরের দাম ১ হাজার টাকার উপরে প্রায় ১৫০০ টাকা। অনেক লাভে পেয়েছেন ধন্যবাদ।

 3 years ago 

এতো সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

কবুতর আমার খুব শখের প্রাণি। আমিও শখ করে কবুতর লালন পালন করে থাকি। আমার কাছে অনেক জাতের কবুতর রয়েছে। আপনি কবুতর কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা কম দামে তিনটি কবুতর কিনতে পেরেছেন জেনে খুব ভালো লাগলো। কবুতরের ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কবুতর পোষা খুবই শখের একটি কাজ। আপনি আপনার বন্ধুর সাথে কবুতর কিনতে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। কবুতর কিনতে গিয়ে দারুন একটি কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37