স্বরচিত কবিতা:- "তুমি আসলে না বলে..."

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের ন্যায় এক সপ্তাহ পর আজকে আবরাও আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি "তুমি আসলে না বলে..."। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।

1000128941.jpg

সোর্স

"তুমি আসলে না বলে..."
মোঃ ফয়সাল আহমেদ

তুমি আসলে না বলে...
তুমি আসবে না বলে হঠাৎ এলে,

শুকনো ডালে ফুল ফুটিয়ে দিলে।

অভিমান ছিল পাহাড় সমান মনে,

সব ভেসে গেল তোমার ঐ আগমনে।

আমি ভেবেছিলাম একলা কাটবে বেলা,

সাঙ্গ হবে এ জীবনের সব খেলা।

হঠাৎ দেখি দরজায় কড়া নাড়ো,

আমার সব অন্ধকার তুমি কাড়ো।

কিছুই বলতে পারিনি অবাক চেয়ে,

মুহূর্তরা গেল খুশিতে সব ছেয়ে।

চোখের কোণে জমল একটু জল,

পেল আমার ব্যাকুলতা সব তল।

তোমার হাসি রোদের মতো হাসি,

তাই তো তোমায় এত বেশি ভালোবাসি।

না বলে এসে যে মায়া তুমি দিলে,

আমার পৃথিবী আজ পূর্ণতায় মিলে।

তুমি আর যেও না ফেলে আমায় একা,

এভাবেই হোক প্রতিটা দিন দেখা।

না বলা কথা সব হয়ে গেল বলা,

তোমার সাথেই হোক এবার পথ চলা।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38