প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় কিছু রেনডম ফটোগ্রাফি
আজকে শহর থেকে গ্রামে যাচ্ছিলাম। এবং গ্রামে যাওয়ার পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের কিছু রেনডম ফটোগ্রাফি করেছি। আর এই ফটোগ্রাফি গুলো আমার বাংলা ব্লগ পরিবারের সবার সাথে শেয়ার করতে আসলাম। আসলে আমার বাংলা ব্লগ একটি পরিবার। আর এই পরিবারের সাথে শেয়ার করতে পেরে যেন খুবই ভালো লাগে। আসলে এখন কোথাও গেলে ফটোগ্রাফি করতে খুব ইচ্ছা করে। এমনি মোবাইল ফোন পকেট থেকে বের করে ফটোগ্রাফি করা যেন নেশায় পরিণত হয়েছে। তাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।
location
location
location
location
location
location
নদীর পাড়ের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে খুবই ভালো লাগলো, আর এই নদীর উপর দিয়ে যাচ্ছিলাম। তাই নদীর পাড়ের সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি করলাম। সত্যি নদীর পাড়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য খুবই ভালো লেগেছে। নীল আকাশের নিচে অপরূপ সৌন্দর্যময় নদীর প্রকৃতির দৃশ্য মন ছুয়ে দিয়েছে আমার।
নদীর উপর ব্রিজ রয়েছে। এই ব্রিজের সৌন্দর্যময় দৃশ্যমান খুবই ভালো লেগেছে। ব্রিজটি অনেক বড়,ব্রিজ এর উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন এর উপরে গাড়ি চলছিল না, একদম ফাঁকা ছিল। যার কারণে ফটোগ্রাফি করতে পেরে খুবই ভালো লাগলো। কারণ এই সুন্দর দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে।
তারপরে দেখতে পেলাম সবুজ ফসলের বিস্তৃত মাঠ। আর এই ফসলের মাঠ দেখতে খুবই ভালো লাগলো। ধানের সবুজ ফসলের কারণে প্রকৃতি যেন এক নতুন রূপে সাজিয়েছে।
যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখতে পাওয়া যায়। পুরো ফসলের মাঠ যেন সবুজে ভরে গেছে। কি অপরূপ সৌন্দর্যময় দৃশ্য। এই সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে রাস্তা। এখান দিয়ে যেতে যেন মন ভরে গেল। সত্যি গ্রামে প্রকৃতির দেখতে পেরে আমি আনন্দিত।
নীল আকাশের নিচে সবুজ প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে মন ভরে গেল। আকাশে সৌন্দর্য ও যেনো অনেক ভালো লাগলো। তার মধ্যে সবুজ প্রকৃতির দৃশ্য যত দেখি ততই যেন মন ভরে যাচ্ছিল। তাই দেখতে ইচ্ছা করলো। সবুজ প্রকৃতি দেখে যেন আমার চোখ জুড়িয়ে দিল।
এই সবুজ প্রকৃতির ফসলের মাঠের মাঝখানে একটি পুকুর দেখতে পেলাম। এই পুকুরে মাছ চাষ করা হয়েছে, আসলে পুকুরটি আমার অনেক বেশি ভালো লেগেছে। এই সৌন্দর্যময় সবুজ প্রকৃতির ফসলের মাঠের মাঝখানে পুকুরটির দৃশ্য ফুটে উঠেছে।
শহর থেকে গ্রামে আসার পথে সবুজ প্রকৃতির সৌন্দর্য দৃশ্য ফটোগ্রাফি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই এই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লেগেছে। আসলেই নীল আকাশের নিচে সবুজ প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই ফটোগ্রাফি গুলো আমার বাংলা ব্লগ পরিবারের সাথে শেয়ার করলাম, তো বন্ধুরা আশা করি আমার রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে,পরবর্তীতে আরো সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হব।
আমার পরিচয়
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি নোট ৬ প্রো |
|---|---|
| ধরণ | প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় কিছু রেনডম ফটোগ্রাফি। |
| ক্যমেরা মডেল | নোট ৬ প্রো |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ওয়াও! প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বেশ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ফটোগ্রাফি করতে যেরকম ভালো লাগে দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই আপনার ফটোগ্রাফি গুলো আমার দেখতে অনেক ভালো লেগেছে। বিশেষ করে প্রকৃতির মাঝে চিরসবুজের যে অপরিমেয় রূপ বৈচিত্র তা দেখতে কিন্তু সকলেরই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত চমৎকার চমৎকার প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার সবগুলো ফটোগ্রাফি মুগ্ধ করার মত।নদীর পাড় ও ব্রিজের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে । অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি বলতে ফটোগ্রাফি যাদের নেশা তারা যেকোনো সময় যে কোন কিছু দেখলেই ফোন বের করে ফটোগ্রাফি করা শুরু করে। যেমন আমি যে কোথাও গেলে সেখানে সুন্দর কোন পরিবেশ দেখতে পেলেই ফটোগ্রাফি করে ফেলি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য।
আপনার আর আমার বেশ ভালোই মিল আছে, আমিও প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই পকেট থেকে ফোন বের করে ছবি তোলা শুরু করে দেই। সবুজ শ্যামল মাঠের সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে প্রকৃতির রূপ যেমনই হোক না কেন সেটা সব সময় সুন্দর হয়। নিখুঁত ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের যেদিকেই তাকাই গ্রামগঞ্জের মেঠো পথ ধরে গেলে শুধু সবুজ প্রকৃতি যেখানে গেলে পাওয়া যাবে নিঃশ্বাস এবং বুক ভরা ভালোবাসা প্রকৃতির কাছ থেকে।।
সবুজে পুরানো অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলা দেখে মনে হয়ে যাচ্ছে আমার সেই ছোটবেলায় কাটানো গ্রামের কথা।।
এখনো মাঝে মাঝে ইচ্ছা করে দৌড়ে ছুটে চলে যাই সেই শৈশবের গ্রামে।।
অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন ফটোগ্রাফি গুলা সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য।।
আপনার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।আপনি খুব দারুন করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
গ্রামের ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে,ঠিক তেমনি দেখতে ও ভালো লাগে।সবুজে সবুজে ঘেরা প্রতিটি আলোকচিত্রী বেশ সুন্দর। রোদময় আকাশ খুব সুন্দর। সব শেষে ছবিটা প্রকৃতির ফসলের মাঠের পুকুর এই ব্যাপার টা আমার কাছে ভালো লেগেছে।আপনার তোলা প্রাকৃতিক সৌন্দর্যের ফটোকপি দেখে বেশ ভালো লাগছে, ধন্যবাদ।
গ্রামের এই প্রকৃতি গুলো সত্যি মনোমুগ্ধকর। যতদূর চোখ যায় শুধু সবুজ ধানক্ষেত। নদীর ফটোগ্রাফি টাও বেশ দারুণ হয়েছে। আমার নিজেরও এই অভ্যাস ছিল। যেখানেই যেতাম শুধু ফটোগ্রাফি করতাম। এখনো করি তবে আগের তুলনায় কম।।