ঈদ শপিং এর কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

মাহে রমজানের শেষের দিকে আর কিছুদিন পরেই পবিত্র ঈদ আমাদের মাঝে আসবে। আর ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবারের সবাই একসাথে আনন্দময় দিনটি পালন করব। এই আনন্দময় দিনের জন্যই আমরা যেন ব্যস্ত হয়ে পড়েছি নতুন জামা কাপড় কেনার জন্য। তাই আজকে আমি মার্কেটে এসেছি এবং মার্কেটে কিছু কেনাকাটা করলাম। কিন্তু মার্কেটে যে পরিমাণ কাপড়ের দাম এবার যেন আমি রীতিমতো হতাশ হয়েছি। তার পরেও কি আর করা নতুন জামা কাপড় কেনার একটা অন্যরকম ইচ্ছা রয়েছে ঈদের আগে। তাই বাধ্য হয়ে কিছু কিছু শপিং করেছি সেই মুহূর্ত ও ফটোগ্রাফি শেয়ার করলাম।


IMG_20230419_100637.jpg

প্রথমে আমি আমাদের সিরাজগঞ্জে রিচম্যান শপিংমলে এসেছি। এই শপিংমল অনেক বড় এখানেও সবকিছু রয়েছে। তবে শপিংমলে এসে আমার খুবই কিউট কিছু টেডি বিয়ার দেখতে পেলাম। এগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এই সত্যিই অসাধারণ ছিলো। দেখে তাই কেনার ইচ্ছা হলো কিন্তু আমি কাছে গিয়ে দেখি সর্বনিম্ন দাম ১৫০০ টাকা এবং সর্বোচ্চ দাম ৩০০০ টাকা।যার কারণে এই ইচ্ছাটা আর পূরণ করতে চাইলাম না।


IMG_20230419_100609.jpg

IMG_20230419_100622.jpg

তারপরে আমি সিরাজগঞ্জের এপেক্স এর শো রুমে আসলাম। এপেক্স এর শোরুম এসে এপেক্স এর জুতা দেখতে লাগলাম। তবে আমি এপেক্স এর জুতা কেনার জন্য এত সিরাজগঞ্জের বড় এপেক্স এর শো এসেছি।যে জুতা গুলো আমার পছন্দ হয় সেগুলোর দাম ৩৫০০ বা ৫০০০ টাকার উপরে। এতো দাম দেখে আমি হতাশ। কম দামের কোন জুতায় নেই। এই জুতাগুলো প্রাইজ দেখে আমি রীতিমতো হতাশ হয়ে গেছি তখন আমি নিরবে গভীর চিন্তা মনে কিছুক্ষণ বসে থাকলাম। তারপরে কি আর করা হাসিমুখে আবারো কম প্রাইজের জুতা দেখতে লাগলাম।


IMG_20230419_095513.jpg

IMG_20230419_095531.jpg

সত্যি বলতে কম প্রাইজের জুতায় নেই। যে জুতোগুলো কম প্রাইজের সে গুলো দেখলে পড়তে ইচ্ছা করে না। আমার পছন্দ হয় না। তাই আমি বাধ্য হয়ে একটি জুতা পছন্দ করলাম যার দাম নিয়েছিল ১৮৫০ টাকা।কম দামের মধ্যে এই জুতাটাই একটু পছন্দ হয়েছিল।তাই এই জুতাই কিনলাম।


IMG_20230419_095633.jpg

IMG_20230419_095616.jpg

যাইহোক জুতা কেনার শেষে আমি আমার ছোট ভাইয়ের কাপড় কেনার জন্য ছোটদের শপিংমলে আসলাম। সেখানে দেখতে পেলাম ছোটদের জন্য হাজার হাজার রকমের প্যান্ট, শার্ট, গেঞ্জি রয়েছে। দেখে খুবই ভালো লাগলো। তাই ছোট ভাইয়ের জন্য প্যান্ট এবং গেঞ্জি কিনলাম, অনেক সুন্দর ছিল ছোটদের পোশাক।


IMG_20230419_100653.jpg

IMG_20230419_100703.jpg

তারপরে আমি আমার নিজের প্যান্ট কিনার জন্য প্যান্টের শপিংমলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে।প্যান্ট এর মান অনেক ভালো ছিলো। গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তাই আমি একটি প্যান্ট কিনলাম। এই প্যান্টের দাম নিচেছে ১৫৮০ টাকা। তবে প্যান্টিটি আমার অনেক পছন্দ হয়েছিলো।


IMG_20230419_095655.jpg

IMG_20230419_095714.jpg

location

অবশেষে এই প্রচণ্ড গরমের মধ্যে মার্কেট করা মোটামুটি শেষ করলাম। রাত হয়ে গেছে যার কারণে আর বেশী দেরী করলাম না। সকল কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এত গরমের মধ্যে আসলে মার্কেট করা খুবই কষ্টকর। তার পরেও কি আর করা ঈদের আনন্দে কষ্ট যেন সহ্য করে মার্কেটের কিছু সময় পার করলাম। আশাকরি মার্কেট করার মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণঈদ শপিং এর কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি।
ক্যমেরা মডেলনোট ৬ প্রো
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আপনার ঈদের শপিংয়ের কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনারও ঈদের মার্কেট করা শেষ হয়ে গিয়েছে এটা দেখে ভীষণ ভালো লেগেছে। আজকে খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করলেন দেখে এবং পড়ে ভীষণ ভালো লাগলো আমার কাছে। সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনি। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে লিখেছেন। ভালো লাগলো দেখে আমার কাছে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক সময় পছন্দের কোন কিছু দামে অনেকটা বেশি হয়ে যায়। আসলে জুতা এত টাকা দিয়ে কেনা খুবই মুশকিল। যাইহোক সাধ্যের মধ্যে কোন কিছু কেনাই ভালো হয়েছে। দেখতে দেখতে ঈদ প্রায় চলে এলো। ঈদের কেনাকাটা করেছেন এবং সেই মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপনাকে সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

দেখতে দেখতে ঈদ চলে এলো। আপনি ঈদের কেনাকাটা করলেন।বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, দেখে খুব ভাল লাগলো। কেনাকাটার অনুভূতি পড়ে ভাল লাগলো। অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

ঈদ শপিংয়ের মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। এতো দাম আমিও অবাক হয়েছিলাম।ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। দোয়া রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন এই গরমের মধ্যে মার্কেট যাওয়া বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু সামনে যেহেতু ঈদ তাই ঈদের নতুন পোশাক তো কেনা লাগবেই লাগবে। তাই একটু কষ্ট করে হলেও ঈদে শপিং করতে যেতে ইচ্ছে করে। যাই হোক আপনার শপিং করার মুহূর্তগুলো পড়ে বেশ ভালো লাগলো। জিনিসপত্রের দাম তো দেখছি বেশ ভালোই। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে ঈদের কেনাকাটা নিয়ে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39