শৈশবের স্মৃতিচারণঃ ❝প্রথমবার বন্ধুদের নিয়ে নদীতে গোসল করার গল্প❞

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমাদের শৈশব এমন একটা সময় যেখানে বারবার যেতে ইচ্ছা করে। আমাদের শৈশব এমন একটা সময় যা বারবার আমাদের মনে পড়ে।আমাদের শৈশবের সময় গুলো কাটে অনেক আনন্দের সাথে।আমরা যত বড় হতে থাকি এই আনন্দ গুলো ততই কমতে থাকে।শৈশব আমাদের জীবনের একটি স্বর্ণালী যুগ।শৈশবের দিনগুলো অনেক মজার মাধ্যমে কাটে দ্বিধায় আমরা ঐ সকল দিনগুলো বা ঘটনা গুলো ভুলে যেতে পারি না।বারবার সেই ঘটনাগুলো সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যায়।শৈশবের স্মৃতি মাখা সেই সকল স্বর্ণালী দিনের বিভিন্ন ধরনের স্মৃতিময় ঘটনা একে অপরকে জানানোর জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ তৈরি করে দিয়েছে।এর মাধ্যমে আমরা সবার শৈশবের মজার মজার ঘটনা সম্পর্কে জানতে পারছি এবং নিজের ঘটনা সম্পর্কেও সবাইকে বলতে পারছি।


আজ সকালে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম।আমার গ্রামের পাশ দিয়েই বয়ে চলছে সুদীর্ঘ ফুলজোর নদী।ফুলজোর নদীর যমুনা নদীর একটি শাখা নদী।আজ সকালে আমার গ্রামের বাড়ি গিয়ে ফুলজোর নদীতে একটু ঘুরতে গিয়েছিলাম।নদীতে গিয়ে আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গিয়েছিল।ছোটবেলায় গ্রামের বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়েছিলাম।ছোটবেলায় নদীতে গোসল করতে যাওয়ার সেই সকল স্মৃতি হঠাৎ করে মনে পড়ে গেল।আর তাই এখন আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি সেই ঘটনাটি।গল্পটির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনাদের অনেক ভালো লাগবে বলে আশা করছি।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে গল্পটি শুরু করি...

nuva-hiva-750653_1280.jpg

Source


ছোটবেলা থেকেই আমি সাঁতার জানিনা।এখনো আমি সাঁতার জানি না।তাই আম্মু আব্বু আমাকে নদীতে বা পুকুরে গোসল করতে দিত না আর এখনও দেয় না।সাঁতার না জানলেও ছোটবেলায় গ্রামের বন্ধুদের সাথে নিয়ে একদিন আমাদের ফুলজোর নদীতে গোসল করতে গিয়েছিলাম।আজ থেকে ১৩ বছর আগে যখন আমি ক্লাস ওয়ানে পড়তাম।ক্লাস ওয়ানে পড়ার সময় কোন একদিন স্কুল থেকে বাসায় ফিরে আসার সময় আমার কয়েকজন বন্ধু আমাকে বলল চল একদিন নদীতে গোসল করি।বিশেষ করে রাকিব আর সজীব বেশি জোরাজোরি করলো।কিন্তু আমি কোন মতই নদীতে গোসল করতে রাজি হলাম না।কারণ আমি তো সাঁতার জানিনা আর আমার আম্মু আমাকে নদীতে গোসল করতেও দেবে না।কিন্তু আমার খুব ইচ্ছা করছিল নদীতে আমার বন্ধুদের সাথে গোসল করব।তাই আমি আমার বন্ধুদের বললাম তোরা আমার আম্মুর সাথে কথা বল এবং আমার আম্মুকে রাজি করা।আম্মুকে যদি তোরা রাজি করাতে পারিস তাহলে তোদের সাথে নদীতে গোসল করব।এই বলে আমি আমার বাসায় চলে আসলাম।

boy-1972493_1280.jpg

Source

পরদিন সকাল সকাল রাকিব আর সজীব আমার বাসায় এসে হাজির।আমার বাসায় এসে ঘরের বাইরে থেকে আমার নাম ধরে ডাকছিল।তখন আম্মু আমাদেরকে ঘরের মধ্যে আসতে বলল।তারপর ওরা ঘরের মধ্যে এসে আমার কাছে এসে বসলো।তখন আম্মুকে ওরা বলল,আন্টি আজকে আমরা একটু নদীতে গোসল করতে যাব।তখন আম্মু ওদের বললো, তোমরা তো সাঁতার জানো কিন্তু ফয়সাল তো সাঁতার জানে না।সাঁতার না জেনে নদীতে গোসল করতে যাওয়া ঠিক হবে না।কোন এক দুর্ঘটনা ঘটে যেতে পারে।তখন আমার বন্ধুরা বলল,না আন্টি আমরা ওকে দেখে রাখবো।অনেক জোরাজোরি করার পর আম্মু আমাকে নদীতে গোসল করার জন্য অনুমতি দিল।কিন্তু শর্ত ছিল বেশি পানির মধ্যে যাওয়া যাবে না,সর্বোচ্চ কোমর পানি পর্যন্ত নামতে পারব।আমি সকল শর্ত মেনে নিলাম এবং বন্ধুদের সাথে মনের আনন্দ নদীতে গোসল করতে গেলাম।শুধু আমরা তিনজন ছিলাম না।আমাদের সাথে আরো অনেক বন্ধু-বান্ধব ছিল।আমরা সবাই মিলে মোট ১৫ জনের মত ছিলাম।তাই মনে একটা সাহস পেলাম।নদীতে এসেই সব বন্ধুবান্ধব লাভ দিয়ে নদীতে নামল।কিন্তু আমি সাঁতার জানিনা বলে তাদের মতো লাভ দিয়ে নদীতে নামতে পারলাম না।আমি ধীরে ধীরে আল্লাহর নাম বলে নদীতে নামলাম।

children-1822704_1280.jpg

Source

নদীতে নেমে আমার বন্ধুরা সবাই সাঁতার কাটতে লাগলো এবং একে অপরের সাথে অনেক মজা করতে লাগলো।কিন্তু আমি তো সাঁতার জানি না তাই আমি ওদের সাথে সাঁতার কাটতে পারলাম না।আমি নদীর পাড়ে হাঁটু পানির মধ্যে নেমে ওদের মজা করা গুলো দেখতে ছিলাম।ওদের মজা করা দেখে আমার অনেক ভালো লাগতে ছিল আবার একটু মনও খারাপ হয়ে গিয়েছিল যে আমি ওদের মতো করে মজা করতে পারছি না।আমার মন খারাপ বুঝতে পেরে রাকিব আর সজীব আমার কাছে আসলো এবং সবাইকে বলল,এখন হাঁটু পানির ভিতরে আমরা সবাই মিলে একসাথে মজা করি চল। তখন আমরা সবাই মিলে একসাথে মজা করলাম এবং একে অপরকে পানি সিটাসিটি করলাম।বন্ধুদের সাথে এই প্রথমবার নদীতে গোসল করতে পেরে আমার অনেক ভালো লাগলো এবং আমি অনেক খুশি হলাম।বন্ধুদের সাথে অনেকক্ষণ নদীতে খেলা করেছি এবং অনেকক্ষণ গোসল করেছি।অনেকক্ষণ গোসল করার কারণে চোখ একদম লাল হয়ে গিয়েছিল।তাই আমি সবাইকে বললাম আজকে আর গোসল করব না,চল বাসায় চলে যাই।তখন সবাই আস্তে আস্তে গোসল করা শেষ করে নদী থেকে উঠে বাসায় চলে আসলাম।

প্রথমবার বন্ধুদের সাথে নদীতে গোসল করার মুহূর্তটি ছিল আমার জন্য অনেক খুশির এবং আনন্দের। সেদিন আমরা বন্ধুরা মিলে অনেক মজা করেছিলাম।অনেক সময় নিয়ে নদীতে গোসল করেছিলাম।সে সকল স্মৃতি আজকে হঠাৎ করে নদীর পাড়ে গিয়ে মনে পড়ে গিয়েছিল।আর সেই দিনগুলোতে আমার বারবার যেতে ইচ্ছা করছিল।যাই হোক, সেই দিনে তো আর কোনোভাবেই ফিরে যাওয়া সম্ভব না। তাই সে সকল স্মৃতিময় মুহূর্তগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করবার মাধ্যমে একটু হলেও ভালো লাগলো আমার।বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যাবার গল্পটি পড়ে আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 
 3 years ago 

সব মানুষের জীবনে রয়েছে অনেক রকম ঘটনা। তবে সেই সমস্ত ঘটনাগুলো সবার তো জানা থাকে না। যেগুলো মানুষের মাঝে ব্যক্ত করা হয় তা থেকে অনেকে অনেক কিছু ধারণা অর্জন করতে পারে এবং তার অতীত জীবন সম্পর্কে কিছুটা হলেও জানতে পারে। আজ আপনি আমাদের মাঝে নদী তো প্রথম গোসল করার অনুভূতিটা শেয়ার করছেন আর এই থেকে বেশ কিছু বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারলাম।

 3 years ago 

আসলে ভাই আপনার পোস্ট দেখে বন্ধুদের সাথে আমার গোসল করার কথা মনে পড়ে গেল। এইতো প্রায় পুকুরে গোসল করা হয়। কিন্তু কালের বিবর্তনে এখন আর পুকুরে গোসল করা হয় না। তবে কিছুদিন আগে মার্চ মাসের প্রথম দিকে বন্ধুদের সাথে কুয়াকাটা সমুদ্রে সৈকতে বেড়াতে গিয়েছিলাম। আসলে সমুদ্র ের কারণ দেখাতে বন্ধুদের সাথে গোসল করেছিলাম সে কথাটি আপনার পোষ্টে দেখে মনে পড়ে গেল । আপনার শৈশবের স্মৃতি শুনে খুব ভালো লাগলো। কিন্তু আপনি সাঁতার জানেন না তারপরেও আপনি বন্ধুদের সাথে নদীতে গোসল করেছেন জেনে ভালো লাগলো। আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো দারুন লাগে। তবে আমি খুব সাঁতার কাটতে জানি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

বিষয়টি সত্যি কেমন লাগল আপনি এখনো সাঁতার জানেন না। আমি সাঁতার শিখেছি অনেক আগে। তবে আমি এখনো কোনদিন নদীতে গোসল করিনি। এইরকম টা হলে সাধারণত বাবা মা চাই না ছেলে নদীতে গোসল করুক। ফুলজোর নদীটার নাম প্রথমবার শুনলাম। বেশ চমৎকার লাগল আপনার ছোটবেলার সাঁতার এর অভিজ্ঞতা টা শুনে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63828.12
ETH 1861.37
USDT 1.00
SBD 0.38